এবার বাড়ছে লবণের দাম, কাঁচামাল সংকটে ৯০ শতাংশ মিল বন্ধ
প্রকাশিত: ১ নভেম্বর ২০২২
এবার দফায় দফায় বাড়ছে লবণের দাম। বস্তাপ্রতি (৭৫ কেজি) প্রায় ৪০০ টাকা বেড়ে গেছে। বাজারে প্যাকেটজাত ভোজ্য লবণের দামও কেজিতে দুই-তিন টাকা করে বেড়েছে। কাঁচামালের সংকটে দেশের ৯০ শতাংশ লবণ মিল বন্ধ রয়েছে। লবণ ব্যবসায়ীরা জানান, দেশে বার্ষিক চাহিদা অনুপাতে ৫ লাখ টন লবণের ঘাটতি ছিল। কিন্তু আমদানির অনুমোদন দেওয়া হয়েছে দেড় লাখ টন। আবার ক্যাটাগরি করে আমদানির লাইসেন্স দেওয়ায় মাফিয়ারা ঢুকে পড়েছে। ফলে দেশের গুটিকয়েক বড় মিল মালিকের কাছে লবণের মজুত চলে গেছে। তাই ঘাটতির কারণে লবণের দাম বৃদ্ধি পাচ্ছে।
এখন লবণ উৎপাদনের মৌসুম শুরু হচ্ছে। নতুন মৌসুমের লবণ মিলে আসতে আগামী জানুয়ারির মাঝামাঝি সময় লাগবে। ফলে আগামী আড়াই মাসের চাহিদা মেটানোর মতো লবণ দেশে মজুত নেই। এতে সামনে দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, প্রতি বস্তা ৮০০/৯০০ টাকার লবণ এখন দাম বেড়ে ১ হাজার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আয়োডিনবিহীন খোলা লবণ বিক্রি হচ্ছে প্রতি বস্তা ১ হাজার ৫০০ টাকায়।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে চাষিদের হাতে কোনো লবণ মজুত নেই। মধ্যস্বত্বভোগীদের কাছে প্রায় ৪৮ হাজার টনের মতো লবণ মজুত রয়েছে। আর মিল মালিকদের কাছে প্রায় ১ লাখ টনের মতো লবণ মজুত রয়েছে। এসব লবণ দিয়ে নতুন মৌসুমের লবণ আসা পর্যন্ত বাজারের চাহিদা মেটানো যাবে না। বিসিকের মতে, দেশে মাসে পৌনে ২ লাখ টনের মতো লবণের চাহিদা রয়েছে।
বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির ইত্তেফাককে বলেন, ঘাটতি পূরণে যথাসময়ে লবণ আমদানির সুযোগ না দেওয়ায় বাজারে সংকট দেখা দিয়েছে। ক্রুড লবণের সংকটে বর্তমানে ৯০ শতাংশ লবণের মিল বন্ধ রয়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ভাবে সোডিয়াম সালফেট আমদানি করছে। তারা এসব সোডিয়াম সালফেট বাজারে প্যাকেটজাত করে ভোজ্য লবণ হিসেবে বিক্রি করছে। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। নতুন মৌসুমের লবণ মিল হয়ে আগামী ফেব্রুয়ারি মাসের আগে বাজারে আসবে না। এখন খোলা লবণ দাম বেড়ে প্রতিবস্তা (৭৫ কেজি) ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।’
উপকূলীয় এলাকায় লবণ উৎপাদন
কক্সবাজার জেলার টেকনাফ, কক্সবাজার সদর, মহেষখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া ও বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকায় লবণ উৎপাদন হয়ে থাকে। গত বছর ২২ লাখ ১৭ হাজার টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার বিপরীতে উত্পাদন হয়েছিল ১৮ লাখ ১৫ হাজার টন। জানতে চাইলে বিসিক কক্সবাজার কার্যালয়ের ডিজিএম জাফর ইকবাল ভুঁইয়া ইত্তেফাককে বলেন, বর্তমানে মাঠে লবণ মজুত আছে ৪৮ হাজার টন। আর মিল মালিকদের কাছে প্রায় ১ লাখ টনের মতো লবণ মজুত রয়েছে। এখন দাম বেড়ে মিল গেটে প্রতিবস্তা (৭৫ কেজি) ১ হাজার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে কুতুবদিয়া ও বাঁশখালীতে লবণ উত্পাদন শুরু হয়েছে। আগামী ২০/২৫ দিনের মধ্যে কিছু লবণ পাওয়া যাবে। আমরা তথ্যউপাত্ত মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমদানির প্রয়োজন মনে করলে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে।’
চট্টগ্রাম ছাড়াও কক্সবাজারের ইসলামপুর এলাকায় প্রায় দেড় শতাধিকের মতো লবণের মিল রয়েছে। ক্রুড লবণের সংকটের কারণে অধিকাংশ লবণের মিল বন্ধ রয়েছে। ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ ইত্তেফাককে বলেন, ‘চাহিদার তুলনায় প্রায় ৫ লাখ টন লবণের ঘাটতি ছিল। লবণ আমদানির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ক্যাটাগরি করায় মাফিয়ারা ঢুকে পড়েছে। এদের মধ্যে বড় মিল বরাদ্দ পেয়েছে ১০ হাজার টন আবার ছোট মিল পেয়েছে ৫/৬ হাজার টন। ফলে গুটিকয়েক মিল মালিক লবণ আমদানির সুযোগ পেয়েছে। বাকি মিল মালিকদের কাছে কোনো লবণ নেই। সবাইকে আমদানির সুযোগ দিলে মিল বন্ধ থাকত না। বাজারে ভারসাম্য থাকত। ক্রুড লবণের সংকটে আমার দুটি মিলের মধ্যে একটি বন্ধ রয়েছে।’
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
