উদ্বিগ্ন, তবে কনফিডেন্ট আওয়ামী লীগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
বিএনপি-জামায়াত বিভিন্ন প্রতিকূল অবস্থা সৃষ্টি করতে চাইছে অভিযোগ করে সে বিষয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন হলেও কনফিডেন্ট বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান ও দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান।
তিনি বলেছেন, আমরা লক্ষ্য করছি যে, বিএনপি-জামায়াত বিভিন্ন প্রতিকূল অবস্থা সৃষ্টি করতে চাইছে। এ বিষয় আমরা উদ্বিগ্ন কিন্তু আমরা কনফিডেন্ট, যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। আমরা সেই সতর্কতা অবলম্বন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সার্থক-সুন্দর হোক সেটি প্রত্যাশা করি।
শুক্রবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ করেছে দলটি। পরে দলের পক্ষে ব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন দলটির প্রতিনিধি দলের প্রধান আক্তারুজ্জামান। আওয়ামী লীগ যখন সহিংস ঘটনা নিয়ে উদ্বিগ্ন, সেই সময় এসএমএস পাঠিয়ে নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
তিনি বলেন, জামায়াত-বিএনপির হামলায় গত দুই সপ্তাহে আওয়ামী লীগের সাতকর্মী নিহত হয়েছেন। সে বিষয়গুলো কমিশনের কাছে তুলে ধরেছি এবং বিচারের দাবি জানিয়েছি। প্রধানমন্ত্রী গত দু’দিন ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশনা দিয়েছে। আমরা যাত কারও নিবাচনী প্রচারণায় বাধা সৃষ্টি না করি এবং কেউ যেন অতিউৎসাহী হয়ে সমস্যা সৃষ্টি না করে।
আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় জাতির কাছে সেই আবেদন জানান তিনি।
কমিশন আওয়ামী লীগের প্রতিনিধিদলকে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন দাবি করে তিনি বলেন, সমস্ত বিষয় নিয়ে কমিশন সচিব আপনাদের ব্রিফিং করেছেন। সেটাই আমাদেরও বলেছেন যে, তাদের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করি, নির্বাচন খুব সুন্দরভাবে হবে এবং ব্যবস্থাপনাগত বিষয়ে কোনো ঘাটতি নেই। সেটি আমাদের অবহিত করেছেন। আমাদের অভিযোগগুলোর বিষয়ে তারা ‘কনসার্ন’ কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনকে অবহিত করছেন, তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
আওয়ামী লীগ বিজয়ের দারপ্রান্তে দাবি করে তিনি বলেন, আর দু’দিন পর জাতীয় সংসদ নির্বাচন। এদেশের নিরঙ্কুশ জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত। আমাদের কাছে তথ্য রয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি-জামায়াত চক্র নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত আছে।
এ ষড়যন্ত্রে তাদের মূল সহযোগী হচ্ছে আইএসআই (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা)। বিএনপি-জামায়াত অসভ্য জোট নির্বাচনকে সামনে রেখে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত আছে। নির্বাচন পরবর্তী, নির্বাচনের সময় ও নির্বাচন-পরবর্তী সময়ে তারা সারাদেশে নৈরাজ্য সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে। এমনকি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে একটি ভূয়া বুথ তৈরি করে নকল ভিডিও বানিয়েও গুজব সৃষ্টি করতে পারে।
দেশের বিভিন্ন জেলা আওয়ামী লীগ ও মহাজোট নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা অব্যাহত আছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগসহ অন্যান্য সব গণতান্ত্রিক দলের ও মহাজোটের অফিস ভাঙচুর মিছিলে হামলা ও অগ্নিসংযোগ করছে। দেশের কিছু কিছু স্থানে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেগুলো নিয়ে মিডিয়াতে লাগাতার মিথ্যাচার অপপ্রচার চালাচ্ছে। তারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন-নির্যাতন ও ভয়-ভীতি প্রদর্শন করছে ও তাদের ওপর হামলা চালানো হচ্ছে। আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের মিছিলে, গাড়িবহরে, নির্বাচন কার্যালয়ে ও নেতাকর্মী, সমর্থক ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা করা হচ্ছে। আমরা ডিসেম্বর মাসে আওয়ামী লীগের কতজন নিহত হয়েছেন এ তথ্য কমিশনে উপস্থাপন করেছে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি-জামায়াত-শিবিরের হামলায় একজন আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন এবং ২০ জন গুরুতর আহত হয়েছেন। বিএনপি-জামায়াত-শিবিরের হামলায় সারাদেশ আওয়ামী লীগের বেশ কিছু কার্যালয় ভাঙচুর, ছয়টি স্থানে বোমা হামলা এবং গুলিবর্ষণ করে। এছাড়া অনেকগুলো কার্যালয়ে অগ্নিসংযোগ করে।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
