ইতালি থেকে মায়ের মরদেহ দেখতে এসে লাশ হলেন ছেলে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪
ইতালি থেকে দেশে এসেও মায়ের মরদেহ দেখা হলো না প্রবাসী ছেলের। শেষবারের মতো মাকে দেখতে সুদূর ইতালি থেকে বাংলাদেশে আসেন শাহ আলম, কিন্তু বিধি বাম; এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেল তার।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইতালি প্রবাসীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন।
এছাড়া নরসিংদীর মনোহরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হন।
শিবপুরে নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে শাহ আলম (৬২) ও একই এলাকার শামসু উদ্দিন মিয়ার ছেলে ও নিহতের ছোট বোনের স্বামী সেলিম মিয়া (৪৫)। এদিকে মনোহরদীতে বাসের চাপায় সোহাগ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মায়ের মৃত্যুর খবর পেয়ে দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া এলাকার ইতালি প্রবাসী ছেলে শাহ আলম (৬২) বৃহস্পতিবার সকালে বাংলাদেশে আসেন। ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে তাকে আনতে ছোট বোনের স্বামী সেলিম ও ভাগ্নে সাব্বির সকালে একটি নোয়া মাইক্রোবাস নিয়ে এয়ারপোর্টে যান। সেখান থেকে শাহ আলমকে নিয়ে বাড়িতে ফিরছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের পুকুরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহন করা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন গুরুতর আহত হন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১শ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে সেলিমের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতালি প্রবাসী শাহ আলমের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস থেকে বেঁচে যাওয়া নিহতের ভাগ্নে সাজেদুর রহমান সাব্বির বলেন, দুর্ঘটনায় আমার মামা ও খালু দুইজন মারা গেছেন।
তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৭টায় আমার নানু ও ইতালি প্রবাসী শাহ আলমের মা মারা যায়। বৃহস্পতিবার দুপুরে তার মায়ের জানাজা ছিল। এ খবর পেয়ে রাতের ফ্লাইটে তিনি বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার তাকে এয়ারপোর্ট থেকে আনতে ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর যাই। সেখান থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা বায়জিদ বলেন, দাদিকে শেষ দেখা দেখতে দেশে এসেছিলেন চাচা; কিন্তু দাদিকে শেষবারের মতো আর দেখতে পারলেন না। অতৃপ্ত বাসনা নিয়ে চাচাকে পৃথিবী ছাড়তে হলো।
এর আগে সকাল ১০টার দিকে জেলার মনোহরদী গরুর বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সোহাগ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
নরসিংদী ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফ বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে ২ জন মারা যান।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
