আ’লীগের জাতীয় সম্মেলন: কমিটিতে অগ্রাধিকার পাবেন তরুণরা
প্রকাশিত: ১০ মে ২০১৯
দলে নতুন নেতৃত্ব তৈরি করতে আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটিতে তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে। এতে বেশ কিছু নতুন মুখ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে স্থান পাবেন। পাশাপাশি বর্তমান কমিটি থেকে বাদ পড়বেন অনেকে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন নেতৃত্ব তৈরি এবং যোগ্য ও দক্ষ নেতৃত্ব বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের গত তিনটি জাতীয় সম্মেলনে এই প্রক্রিয়া অনুসরণ করে নতুনদের নেতৃত্বে নিয়ে আসা হয়েছে ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এবারও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
আওয়ামী লীগের নীতি-নির্ধারনী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রলীগের সাবেক কিছু নেতা বিশেষ করে যারা সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদক বা শীর্ষ পর্যায়ের নেতৃত্বে ছিলেন এবং বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে ভূমিকা পালন করে যাচ্ছেন তাদের একটি অংশ এবার কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে পারেন।
২০০৯ সালের জাতীয় সম্মেলনেও উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ও নতুন মুখকে কেন্দ্রীয় কমিটিতে নিয়ে আসা হয় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। তখন পুরোনো অনেকেই কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েন। এবারও নতুনদের স্থান করে দিতে বর্তমানে যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন তাদের মধ্য থেকে কিছু বাদ পড়বেন।
এই বাদের মধ্যে মন্ত্রিসভার কিছু সদস্যও থাকতে পারেন। যদিও এবারের মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই দলের কেন্দ্রীয় কমিটির বাইরে। আবার এদের বড় অংশ তরুণ এবং নতুন মুখ।
নতুন নেতৃত্ব তৈরিতে যেমন দলে তরুণদের টানা হচ্ছে একইভাবে সরকারেও স্থান করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন ওই নেতারা।
দলীয় সূত্র বলছে, দলকে শক্তিশালী রাখতে সাংগঠনিক ভিত্তিকে শক্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা যাতে সার্বক্ষণিক দলে সময় দিতে পারেন সে বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন নেতা একই সময় মন্ত্রী হলে তাকে দল এবং সরকারে দায়িত্ব পালন করতে হয়। এ অবস্থায় দুই দিকে সময় দিতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে কার্যক্রম ব্যাহত হয়। তাই এ বিষয়টিও আলোচনায় আসছে জোরালোভাবে।
দলীয় নেতারা বলেন, বিভিন্ন সময় বঙ্গবন্ধুর উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, মন্ত্রিত্ব ছেড়ে বঙ্গবন্ধু দলের দায়িত্ব নিয়েছিলেন। দলের সভাপতির এই বক্তব্যের মধ্যেও বিষয়টি স্পষ্ট।
এবারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ১০ জন রয়েছেন। আগামী সম্মেলনে এটা আরও কমে আসবে। দল ও সরকারকে আলাদা করার দীর্ঘদিনের প্রক্রিয়ার অংশ হিসেবেই এটা করা হতে পারে।
তাই পরের কমিটিতে মন্ত্রিত্ব নেই এমন কয়েকজন নেতাও বাদ পড়বেন বলে জানান ওই নেতারা।
জানা যায়, চলতি বছর অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় সম্মেলনের পূর্ব প্রস্তুতি ইতোমধ্যে শুরু করে দিয়েছে দলটি। তৃণমূল পর্যায় থেকে বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে সম্মেলনের নির্দেশ দেওয়া হয়েছে।
এই সম্মেলনগুলো তদারকির জন্য দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ৮টি টিম গঠন করা হয়েছে। এবারের জাতীয় সম্মেলনে দলকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৯ এপ্রিল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় শেখ হাসিনা বলেন, যে কমিটি করেছি এই কমিটির দায়িত্ব থাকবে আমাদের সংগঠনগুলোকে একেবারে তৃণমূল পর্যায় থেকে নতুন করে ঢেলে সাজানো; কোথায় কমিটি আছে না আছে সেগুলো দেখা; সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে আরও মজবুত করে গড়ে তোলা। সেটাই আমাদের লক্ষ্য।
এ বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বাংলানিউজকে বলেন, তরুণ নেতৃত্ব দলে সব সময়ই আসছে। আমরা যারা সিনিয়র আছি, বয়স হয়ে যাচ্ছে, আমরা সরে পড়ছি আর তরুণরা আসছে। এবারও তরুণরা আসবে। দলে নতুন নেতৃত্ব তৈরি করে দলকে শক্তিশালী করার জন্যই এই প্রক্রিয়া।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অপর সদস্য কর্নেল (অব.) ফারুক খান বাংলানিউজকে বলেন, সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে যেখানে কমিটির মেয়াদ উত্তীর্ণ সেখানে সম্মেলন করা হবে। এর জন্য কেন্দ্রীয়ভাবে যে ৮টি কমিটি করা হয়েছে সেই কমিটিগুলো দ্রুতই কাজ শুরু করবে। দলকে ঢেলে সাজানো হবে।
‘অনেকে মনে করেন দল ও সরকারকে আলাদা করা দরকার। একজনকে একটি দায়িত্ব দেওয়াই ভালো। যাতে দায়িত্বটা যথাযথভাবে পালন করা যায়। তবে দলে এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি,’ যোগ করেন তিনি।
- হত্যার শিকার হলে কীভাবে চলবে ইরান, নির্দেশনা দিলেন খামেনি
- বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারলো ভারত
- কক্সবাজারে এমপির বহরের গাড়ির ধাক্কায় শিশু নিহত
- বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
- ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা
- সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
- পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই
- ভয়ংকর তুষার ঝড়ের হুমকিতে যুক্তরাষ্ট্র
- নির্বাসন ফেরত যেসব নেতা রাষ্ট্রক্ষমতায় বসেন
- ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
