আপনারা নৌকায় ভোট দেন, আমরা উন্নয়ন দেব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
যশোর-১ (শার্শা) আসনে মহাজোটের প্রার্থী সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, যারা মানুষকে আগুন দিয়ে পোড়ায়, ওরা মানুষ না, দানব। ওদের স্থান বাংলার মাটিতে হবে না। আজকে যারা ধানের শীষ নিয়ে এসেছে, তাদের গায়ে মানুষ পোড়ার গন্ধ। তাদের থেকে সাবধান থাকবেন। দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যে সমস্ত উদ্যোগ নিয়েছেন তাতে ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠন করলে গ্রামকে শহরে পরিণত করা হবে। দেশ বিদ্যুতের গতিতে আরো এগিয়ে যাবে। দেশের মানুষের কর্মসংস্থান বাড়বে। প্রত্যেক ঘরে ঘরে বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে। দেশে দারিদ্র্যের হার শূন্যের কোটায় নেমে আসবে। বিশ্বের উন্নত দেশের তালিকায় দেশের নাম অধিষ্ঠিত হবে। তাই উন্নত দেশের তালিকায় দেশের নাম অধিষ্ঠিত করে গ্রামকে শহরে পরিণত করতে উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিন। তারুণ্যের কাছে ভোট চাই, মা-বোনদের কাছে ভোট চাই, বয়োবৃদ্ধ মুরুব্বি সবার কাছে ভোট চাই। আপনারা নৌকায় ভোট দেন আমরা উন্নয়ন দেব, সমৃদ্ধি দেব, সুন্দর জীবন দেব, উন্নত জীবন দেব।
তিনি আরো বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যারা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে। কাজেই এই দলকে আরো শক্তিশালী করতে হবে। তৃণমূলের মানুষের কাছে দলের কর্মকাণ্ড তুলে ধরে এর জনপ্রিয়তা বাড়াতে হবে। আমরা কী করেছি এবং কী করতে চাচ্ছি, তা জনগণের সামনে তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চাইতে হবে। বিএনপি জামায়াত যেন ভোটের আগে ও ভোটের দিন নাশকতা না করতে পারে সে ব্যাপারে সবাই সজাগ থাকতে বলেন। সে সময় তিনি সারাদেশে চলমান স্কুল ফিডিং কর্মসূচি এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। মঙ্গলবার দিনব্যাপী শার্শার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর, চালিতাবাড়িয়া, রুদ্রপুর, ভবানীপুর, ও কোটাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্মরণকালের বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ দ্দৌলাহ অলোক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, কায়বা ইউনিয়নের চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম ময়না, শওকত আলী মোল্যা, রেজাউল সরদার, যুবলীগ নেতা নাজমুল হাসান, শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুদ রানা চঞ্চল ও সাধারণ সম্পাদক মিলটন হাসান প্রমুখ।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
