অসীম সাহসী এক কন্যার লড়াই
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩
আজকাল ডেস্ক-
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের আবাসিক কোয়ার্টার থেকে ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি নিখোঁজ হন অধ্যাপক ড. এস তাহের আহমেদ। এরপর আবাসিক কোয়ার্টারের পেছনের ম্যানহোল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বাবা নিখোঁজ, লাশ উদ্ধার এবং দীর্ঘ আইনি লড়াইসহ দুঃসহ সেই সময়ের স্মৃতিচারণ করেছেন মেয়ে অদম্য সাহসী শেগুফতা তাবাসসুম আহমেদ।
মা সুলতানা আহমেদ আর ভাই সানজিদ আলভি আহমেদকে সঙ্গে নিয়ে কীভাবে বিভীষিকাময় সেই ১৭টি বছর অতিক্রম করেছেন শেগুফতা তাবাসসুম আহমেদ এবং তার পরিবারের সদস্যরাÑ সেটি বর্ণনা করেছেন। শেগুফতা তাবাসসুম বলেন, বাবার হত্যাকারীদের ফাঁসির রায় হয়েছে, এখন নেব জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
তিনি বলেন, লাশ উদ্ধারের পরই ভাই সানজিদ আলভি আহমেদের ফোনে জানতে পারি বাবাকে হত্যা করা হয়েছে। তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আইন প্রথম বর্ষের শিক্ষার্থী। মুহূর্তের মধ্যেই শক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলি। বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমি মনস্থির করে ফেলি, আইন বিষয় নিয়ে পড়াশোনা অব্যাহত রাখব। হত্যাকারী যারাই হোক, আদালত এবং আইনপ্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের পরিচয় উদ্ঘাটন করব। নিজেকে আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত করব। চালিয়ে যাব আইনি লড়াই।
শেগুফতা বলেন, বাবার লাশ উদ্ধারের পর ভাই সানজিদ আলভি আহমেদ মতিহার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলা দায়েরের ক্ষেত্রেও বাধা আসে। আসে রাজনৈতিকভাবেও নানান প্রতিবন্ধকতা। এমনকি মামলা দায়েরের ক্ষেত্রে পুলিশের কিছু কর্মকর্তাও আমাদের নিরুৎসাহিত করেন। সর্বশেষ সে সময়ের রাজশাহী মহানগর পুলিশের কমিশনার নাঈম আহমেদের নির্দেশে মামলাটি রুজু হয়। রাজশাহী বিশেষ জজ আদালতে মামলাটির কার্যক্রম শুরু হয়। এরপর সেটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। মামলাটি স্থানান্তর করতে আমাদের অনেক বেগ পোহাতে হয়েছে। এ সময় মামলার তারিখগুলোতে আমার ভাই সানজিদ আলভি আহমেদ ঢাকা থেকে রাজশাহী যাতায়াত করতেন। সে সময় রাজশাহীতে জামায়াত-শিবিরের চরম দাপট ছিল। জামায়াত-শিবির কর্মীরা এ সময় আমার ভাইকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাতেন। তাকে বেশ কয়েকবার প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
ড. তাহেরের মেয়ে বলেন, রাজশাহীতে আমাদের আইনি লড়াইয়ে সহযোগিতা করেছিলেন প্রবীণ আইনজীবী ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু। তিনি পরে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি হিসাবে দায়িত্ব পালন করেন। সহযোগিতা করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমানের সহধর্মিণী মর্জিনা বেগম। মামলাটি ছিল স্পর্শকাতর। এ কারণে অনেক আইনজীবী পাশে দাঁড়াতে চাইলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সেটি তাদের পক্ষে সম্ভব হয়নি।
শেগুফতা তাবাসসুম আহমেদ বলেন, ২০১১ সালে মামলাটি হাইকোর্টে চলে আসে। এর আগে ২০০৯ সালে আমার অনার্স শেষ হয়ে যায়। নিম্ন আদালত থেকেই আমি মায়ের আদালতে উপস্থাপিত বক্তব্যগুলো তৈরি করে দিতাম। মামলার বিষয়ে আমি সব সময় মা ও ভাইকে সহযোগিতা করতাম। হাইকোর্টে মামলা চলে আসার পর থেকেই আদালতে আমার দৌড়ঝাঁপ শুরু হয়। সেই সকালে বেরিয়ে সারাদিন খেয়ে না খেয়ে আদালতে উপস্থিত থেকেছি। বাবার মামলার কৌঁসুলিদের বিভিন্নভাবে সহযোগিতা করেছি। ছোট বয়সেই অনেক চ্যালেঞ্জিং এবং কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এ সময় আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক। তিনি ছিলেন আমার শিক্ষক। এছাড়া অন্য শিক্ষকরাও আইনি বিষয়ে পরামর্শ দিয়েছেন।
শেগুফতা বলেন, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে নানা প্রতিকূলতার মধ্যে ১৭টি বছর পার করেছি। বাবাকে হত্যার পর আমাদের পরিবারে একমাত্র উপার্জন করেন আমার ভাই। আমি উচ্চশিক্ষা নিলেও বাবার মামলার লড়াই চালিয়ে যেতে কোনো চাকরি করতে পারিনি। কোনো সময় নিজের কথা চিন্তা করিনি। সব সময় মামলার ব্যাপারেই ব্যস্ত থেকেছি। এখনো বিয়ে করিনি। আসামিদের ফাঁসির রায় হয়েছে। এখন আমি এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমার অদম্য জেদ আর দৃঢ় মানসিকতার কারণেই বিজয়ী হয়েছি। মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘ সময়ে আমাদের পরিবারের সদস্যদের পাশে যারা দাঁড়িয়েছেন।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
