অতীতের মত দলমতের ঊর্ধ্বে কাজ করার আশ্বাস সেলিম ওসমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ‘আমি সেলিম ওসমান এমন কেউ না যে আমাকে একেবারে সংসদ সদস্য হতেই হবে। একটা বিশাল বড় বিপদে পড়ে গেছিলাম। আমার ভাইটা হঠাৎ করে মারা যায়। যার পর থেকে এই এলাকায় একটা ক্রাইসিস দেখা যায়। আমি আশা করি সামনের দিনগুলিতে আমরা দল মত নির্বিশেষে একসাথে কাজ করবো।’
রবিবার ২৩ ডিসেম্বর সকাল ১১টায় শহরের আমলাপাড়ার সর্বস্তরের এলাকাবাসীর কর্তৃক আয়োজিত ব্যানারে আমলাপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘কালকেও প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন, কেউ বেকার থাকবে না, কেউ গরিব থাকবে না। আমাদের এখন একটাই কাজ। আগামী ৫ বছরের সরকার অবশ্যই শেখ হাসিনার সরকার হতে হবে। শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী বানাতে পারি।
তবে আজকে এখানে যা আশার কথা হয়েছে, আপনাদের যা প্রত্যাশা। আল্লাহ চাইলে সবটাই পূরণ হবে। এ সময়টায় শুধু একটা কথাই বলবো, ‘এলাকায় ভোট দিতে গিয়ে যেনো কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। কেউ যেনো বিশৃঙ্খলার চেষ্টা না করতে পারে।’ এসময় একই আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এসএম আকরামকে ইঙ্গিত করে বলেন, ‘আপনারা জানেন আমার সাথে যিনি নির্বাচন করছেন তিনি এক সময় আওয়ামীলীগের জেলা প্রেসিডেন্ট ছিলেন সেখান থেকে টিকেট নিয়ে নৌকার এমপিও হয়েছিলেন, তারপর তিনি হঠাৎ করেই নৌকাকে ছেড়ে দিলেন। তার নৌকা ডুবে গেলো। ডুবে গেলো এই কারণে যে তাকে নিয়ে জনগণের অসন্তোষ ছিল যে তিনি অনেকটা সময় উত্তরা ক্লাবে জুয়ার টেবিলে থাকতেন।
তারপর তিনি একটা আনারস কিনে এসে আমার সাথে উপ নির্বাচন করলেন। এতো বেশি ফরমালিন দিছেন সেটা পচে গেছে। এবার গিয়ে এই আওয়ামীলীগের নেতা ডক্টর কামাল হোসেনের লেজ ধরে কোনো রকমে গিয়ে ধানের শীষ নিলেন। এটা কখনও খালেদা জিয়ার ধানের শীষ নয়। এটা চিটা ধান। সে জন্যেই বিএনপির অনেক নেতা আমাকে সাহায্য করেছেন। এরপরও আমি অনেক দিন নির্বাচন করবো বলতে পারিনি। আমি জানি নারায়ণগঞ্জের বিএনপিকে কুরবানী দিতে হয়। এটা আমি বলি নাই।
আপনাদের এলাকার কাউন্সিলরের বড় ভাই তৈমূর সাহেবই বলেছেন এই কথা। আর এবার এতদিন যারা বিএনপি করেছেন তাদের দুজনকেই কুরবানী করে আকরামকে ধানের শীষ দেয়া হলো। বেঈমান মানে বেঈমান, বেঈমান চিরকালই বেঈমান। তাই অনুরোধ যাকেই ভোট দেন একটু হিসেব করে দিবেন।’তিনি আরও বলেন, ‘এখনও কিন্তু সিওর না তারা (বিএনপি তথা ঐক্যফ্রন্ট) নির্বাচন করবে। যে কোন সময় পালাতে পারে। পালাতে দিয়েন না।
নির্বাচনে জয় পরাজয় থাকতেই পারে। ভয় পাইয়েন না। আর কী আছে বলেন! থাকেন না শেষ পর্যন্ত। আপনি মান সম্মান অর্জন করতে পেরেছেন নাকি পারেনি একটা পরীক্ষা হোক না? দরকার হলে আমরা দুনিয়ার ভিতরেই পুলসিরাত পার হবো। এতো ভয় কেনো। সেলিম ওসমানের থাপ্পা এতো ভয় লাগে! এটা মুক্তিযোদ্ধার থাপ্পা। যেখানেই গন্ধ পাবো দেশকে অরাজকতার দিকে নেয়া হচ্ছে সেখানেই থাপ্পা দিবো। আপনি আচরণ বিধির কথা বলেন! থাপ্পাটা আগে খান। তারপর আচরণ বিধির কথা বলেন।’ উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আমার নেতা কর্মীদের সাথে কথা বলতে আসিনি।
তাদের সাথে তো প্রতিদিনই দেখা হয়। আমি এসেছি এই এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলতে। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের মধ্যে মঞ্চে উঠে প্রয়োজনীয় উন্নয়ন এবং অতীত ভুল সম্পর্কে বলার জন্য মঞ্চে আহবান জানান। এসময় একজন মহিলা বলেন, আপনি বিভিন্ন জায়গায় স্কুল করেছেন, স্কুলের নতুন ভবন করেছেন আমাদের অনুরোধ নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ও উন্নত হোক। সেই সাথে তিনি এলাকার প্রতিটি যুবকের জন্য চাকরির ব্যবস্থার জন্য সেলিম ওসমানের প্রতি অনুরোধ রাখেন। পরিপ্রেক্ষিতে সেলিম ওসমান বলেন, যেকোনো ভালো কাজের জন্য সবার আগে যা দরকার তা হলো সবার সম্মিলিত প্রচেষ্টা। আপনারা একসাথে যদি কোনো কাজে নামেন দেখবেন এর জন্য সেলিম ওসমানর দরকার নেই।
আপনারা সবাই যদি একত্রে চান আমি আপনাদের সাথে আছি। আপনাদের সবার দাবি এই স্কুল বড় করতে হবে। আমিও বলি এই স্কুল বড় হওয়া দরকার, দ্বাদশ শ্রেণি পর্যন্ত হওয়া দরকার। ইতিমধ্যে আমার ৭টি ইউনিয়নে ৭টি স্কুল করতে পেরেছি। উন্নত মানের আরও স্কুল করা দরকার। খানপুর হাসপাতালকে ৩০০ শয্যায় উন্নীত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই সেটি মেডিকেল কলেজে রূপান্তরিত হয়ে যাবে। কদম রসুল কলেজকে সরকারি করা হয়েছে।
বিনামূল্যে ফেরি পারাপারের সুবিধা দেওয়া হয়েছে। আপনারা দোয়া করবেন এই উন্নয়ন যেনো অব্যাহত থাকে। অতীতের মত সামনের দিনেও দলমতের ঊর্ধ্বে কাজ করার আশ্বাস সেলিম ওসমানের আমি ভোট চাইবো না। আপনার ভোট আপনি দেবেন যাকে মনে চায় তাকে দেবেন। তবে আর যাই করেন চিটাওয়ালা ধানের শীষ নিয়ে আসবেন না। আপনার জানেন তিনি একসময় ছিলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সভাপতি। এরপর নির্বাচন করেন আনারস মার্কা নিয়ে আর এবার এসেছেন চিটাওয়ালা ধানের শীষ মার্কায় নির্বাচন করতে। এখানে যারা আছেন তারা অন্তত জানেন এই ধানের শীষ খালেদা জিয়ার ধানের শীষ নয়। সেলিম ওসমান এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমি হারাম না খাই, হারাম না খাওয়াই।
তিনি আরও বলেন, পড়াশোনা শেষ করে চাকরির জন্য যারা ঘুরছো তাদের বলছি বর্তমানের প্রতিযোগিতার বাজারে চাকরির জন্য যে জিনিসটি দরকার তা হলো দক্ষতা। একাডেমিক পড়াশোনার পাশাপাশি যদি প্রাসঙ্গিক প্রশিক্ষণ নিতে পারো তাহলে দেখবে চাকরি আর অধরা থাকবে না। তোমাদের প্রশিক্ষণের জন্য বিকেএমইএ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বর্তমানে তা বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে। তার চেয়েও বড় কথা হলো চাকরী করতে হবে এমন ভাবনা থেকে বের হয়ে আসতে হবে।
দরকার হলে ব্যবসা শুরু করো। আমি আমার জীবনে মুরগি বিক্রি করেছি, মাছ বিক্রি করেছি, বাসের ড্রাইভারি করেছি। সবথেকে বড় কথা হলো নিজের উন্নতির জন্য চোখের লজ্জা তাড়াতে হবে। দেখবে উন্নতি কেই ঠেকিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশে কোনো বেকার থাকবে না। আর তার জন্য দরকার শেখ হাসিনার সরকার। এসময় এক শিক্ষার্থী মঞ্চে এসে সেলিম ওসমানের মা নাগিনা জোহার রুহের মাগফিরাত কামনা করে বলেন, নারায়ণগঞ্জে জন্মে আমি গর্বিত।
কারণ এটি এমন মায়ের স্থান যিনি তিনটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন যারা প্রত্যেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখনো তার জীবিত দুই সন্তান সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্লথা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, জেলা পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি খবির উদ্দিন আহম্মেদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর শিরীন বেগম, জেলা মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান আরা ভূইয়া, সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ সহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টি সহ মহাজোটের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
