অচলাবস্থার মুখে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩
রাশিয়ার ঋণ পরিশোধে জটিলতা
আজকাল ডেস্ক
রাশিয়ার ঋণ নির্ভর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ এখন এক অচলাবস্থার মধ্যে পড়েছে। এই প্রকল্পের জন্য দেওয়া রাশিয়ার ঋণের কিস্তি পরিশোধের উপায় বের করতে মস্কো যাচ্ছে সরকারের একটি প্রতিনিধিদল। দুই দেশের নীতিনির্ধারকেরা কয়েক দফায় ভার্চ্যুয়াল বৈঠক করেও ঋণের সুদ পরিশোধের উপায় বের করতে পারেননি। জটিলতা নিরসনে তাই সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল শিগগিরই রাশিয়া সফরে যাবে। বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার সঙ্গে সরকারের ৫০ কোটি ডলারের প্রথম ঋণচুক্তি হয় ২০১৩ সালে। ওই টাকা দিয়ে বিদ্যুৎ প্রকল্পের বিস্তারিত সমীক্ষাসহ প্রাথমিক কাজ করে সরকার। ওই ঋণের সুদ পরিশোধ শুরু হয় ২০১৮ সাল থেকে। এখন পর্যন্ত আট কিস্তিতে ৪০ কোটি ডলার পরিশোধ হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর পর থেকে কিস্তি পরিশোধ বন্ধ রয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, বাকি ১০ কোটি ডলার ঋণ দ্রুত পরিশোধে তাগিদ দিচ্ছে রাশিয়া। দেশটি চাইছে, তাদের মুদ্রা রুবলে পরিশোধ করতে। যদিও সরকার জানিয়েছে, রুবলে ঋণের কিস্তি পরিশোধ সম্ভব নয়। রাশিয়ার যেসব ব্যাংক পশ্চিমা নিষেধাজ্ঞার বাইরে রয়েছে, সেসব ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঋণ পরিশোধ করতে গিয়ে বাংলাদেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানকে যাতে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় পড়তে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বৈঠকে আলোচনা হয়েছে। প্রতিনিধিদল রাশিয়া সফরে গিয়ে মূলত ঋণ পরিশোধের পদ্ধতি ঠিক করবে।
দেড় ঘণ্টার বৈঠকে রূপপুর বিদ্যুৎকেন্দ্র ঘিরে তৈরি হওয়া বহুমাত্রিক জটিলতা নিয়ে আলোচনা হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে থাকায় তার বড় ধরনের প্রভাব পড়তে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্পের নির্মাণকাজে। বিদ্যুৎকেন্দ্রের জন্য যেসব দেশ থেকে ভারী যন্ত্রপাতি আসার কথা, সেগুলো আসছে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বৈঠক সূত্র বলছে, করোনা মহামারির পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের গতি কমে গেছে। এ কারণে গত তিন অর্থবছরে এই প্রকল্পের জন্য যে টাকা বরাদ্দ রাখা হয়েছিল, তা পুরোপুরি খরচ করতে পারেনি বাস্তবায়নকারী সংস্থা। রাশিয়ার সঙ্গে ঋণচুক্তির শর্ত অনুযায়ী, অব্যবহৃত টাকার ওপর কমিটমেন্ট ফি বা জরিমানা গুনতে হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়, রাশিয়া সফরে গিয়ে কমিটমেন্ট ফি বা জরিমানা মওকুফের অনুরোধ জানানো হবে।
বৈঠকে অন্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান, রূপপুরের প্রকল্প পরিচালক শওকত আকবরসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে বের হওয়ার পথে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর কাছে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’
পরে ইআরডি সচিব শরিফা খানের কাছে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে রূপপুরের জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধ বন্ধ রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ঋণ পরিশোধ করা যাচ্ছে না। কোন পদ্ধতিতে ঋণ পরিশোধ করা যায়, তার পথ বের করতে একটি প্রতিনিধিদলের রাশিয়া যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
১ লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয়ের রূপপুর প্রকল্পটি ২০২৫ সালে শেষ হওয়ার কথা। এ প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার কাছ থেকে ১ হাজার ১৩৮ কোটি ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ। এ ঋণের কিস্তি শুরু হবে ২০২৭ সাল থেকে। বৈঠকে আলোচনা হয়, ওই সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, বিদ্যুৎকেন্দ্রের জন্য সুইজারল্যান্ড ও জার্মানি থেকে যেসব ভারী যন্ত্রপাতি আসার কথা, সেগুলো আসছে না। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিকল্প উৎস খুঁজতে হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম খালাস না করে ভারতের জলসীমা ছেড়ে গেছে রুশ জাহাজ ‘উরসা মেজর’। প্রায় দুই সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গে পণ্য খালাসের জন্য অপেক্ষা কওে ছিল জাহাজটি। এখন সেসব ভারী সরঞ্জাম কার্গো করে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কারণে প্রকল্পের কাজে গতি কমে গেছে। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হলে দুই দেশের মধ্যে ‘আর্থিক ঋণচুক্তি’ সংশোধন করতে হবে। প্রতিনিধিদলের রাশিয়া সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে বৈঠক সূত্রে জানা যায়।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
