জয় দিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা
হাটি হাটি পা পা করে বছর শেষের পথে। এ বছর বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ আগামীকাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শনিবার বিকালে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।
০৯:০৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ক্লাব কিনছেন জেরার্ড পিকে!
বার্সেলোনার তারকা জেরার্ড পিকে একটা ক্লাবের মালিক হতে যাচ্ছেন। জানুয়ারিতে এফসি অ্যান্ডোরার অধিকাংশ শেয়ারের মালিকানায় আসতে যাচ্ছে পিকের কোম্পানি কসমস। আগামী ৩ জানুয়ারি পিকের এই অ্যান্ডোরার মালিকানা কিনে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
০৯:০১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
কি ঘটেছিল সেদিন, জানালেন স্মিথ
কি দারুণ ক্যারিয়ারের সামনেই না দাঁড়িয়েছিলেন স্টিভ স্মিথ। হয়ে উঠেছিলেন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির দায়ে ছন্দপতন। এতোদিন বাদে নিউল্যান্ডসের ড্রেসিং রুমে কি ঘটেছিল তা জানালেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।
০৮:৫৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
পেস দিয়েই আটকাতে চায় উইন্ডিজ
সিলেটে ক্যারিবিয়ান পেসে লুট হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু মিরপুরে সফরকারী পেসারদের উপর তাণ্ডব চালিয়ে জয় তুলেছে বাংলাদেশ। অন্যদিকে প্রতিপক্ষকে পুরো সিরিজেই স্পিনে নাকাল করে সাকিব-মিরাজরা। তবে কি সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে স্পিনার বাড়াবে উইন্ডিজ? পরিবর্তনের আভাস দিলেও কিমো পল জানিয়ে গেলেন, পেসেই ভরসা তাদের।
০৮:৫৬ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
৩৫০ কোটি মানুষের ফুটবল বিশ্বকাপ দেখার নয়া রেকর্ড
‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। এবারের রাশিয়া বিশ্বকাপ যেন সেই নামের প্রতি সুবিচারই করেছে। কেননা এবারে ফুটবলের সর্বোচ্চ এই আসর উপভোগ করেচে বিশ্বের ৩৫০ কোটিরও বেশি দর্শক। যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।
০৮:৫৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
মরিনহোতে আগ্রহ নেই রিয়ালের
ম্যানচেস্টার ইউনাইটেডে চাকরি হারানোর পর মরিনহোকে নিয়ে কাড়াকাড়ি বিভিন্ন ক্লাবের। এমন দাবিই করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। সবচেয়ে বড় গুঞ্জন আবারো রিয়াল মাদ্রিদে ফিরছেন স্পেশাল ওয়ান খ্যাত এই পর্তুগিজ কোচ। তবে ক্লাবটির পরিচালক জানালেন, মরিনহোকে ফেরানোর কোনো ইচ্ছাই নেই তাদের।
০৮:৫১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
অবসরে যাচ্ছেন ম্যাককালাম!
ব্রেন্ডন ম্যাককালাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। তবে মারকুটে এই ব্যাটসম্যানের চাহিদা ছিল ফ্রাঞ্চাইভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে। কিন্তু সময়ের প্রেক্ষিতে এখন আর সে চাহিদা নেই। সদ্য আইপিএলের নিলামে তার রপ্তই আগ্রহ দেখায়নি কোনো দলই। আর তাই হয়তো অভিমানেই সবধরণের ক্রিকেট থেকেই অবসরের ইঙ্গিত দিলেন সাবেক কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালাম।
০৮:৪৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
টাইগারদের সামনে রেকর্ডের হাতছানি
ষষ্ঠ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি এবার টাইগারদের সামনে। সেই লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে শনিবার মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায়।
০৮:৪৭ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
যেখানে অধিনায়ক সাকিবই একমাত্র!
উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেট ও ৪২ রান করে দলকে জিতিয়েছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান। অষ্টম বোলার হিসেবে ক্রিকেটের তিন ফরমেটেই পাঁচ উইকেট শিকারের রেকর্ডও গড়েন তিনি।
০৮:৪৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
মড্রিচের বছরেও গোলে মেসি-রোনালদোই সেরা
মেসি-রোনালদোর রাজত্বে হানা দিয়ে এ বছরের সব কটি ব্যক্তিগত বড় পুরস্কারই জিতে নিয়েছেন লুকা মড্রিচ। রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের আলোয় ঢাকা পড়েছেন সময়ের সেরা দুই তারকা।
০৮:২২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
পিএসজির উপর প্রতিশোধ নিয়েই ছাড়ল বার্সেলোনা!
তারকাখ্যাতিতে আদ্রিয়েন রাবিওত কোনোভাবেই নেইমারের সমকক্ষ নন। তবে ফরাসি এই মিডফিল্ডারকে রাজি করানোটা বার্সেলোনার পক্ষে পাল্টা আঘাতই। তাতে নেইমারকে হারানোর ক্ষতে হয়তো কিছুটা হলেও প্রলেপ দিল বার্সেলোনা! না, ক্লাব বার্সেলোনা বা রাবিওতের পক্ষ থেকে এখনো পাকা খবর আসেনি।
০৮:২১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
বেলের হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল
মৌসুমটা মোটেও ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। তবে বুধবার রাতে দলকে দারুণ এক উদযাপনের উপলক্ষ উপহার দিয়েছেন গ্যারেথ বেল। ওয়েলসের এই ফরোয়ার্ডের দুর্দান্ত এক হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে সান্তিয়াগো সোলারির দল। আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
০৮:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
উল্টো জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তানকেই!
ক্ষতিপূরণ পাওয়ার আশায় ভারতের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই মামলায় হেরে ক্ষতিপূরণ পাওয়া তো দূরের কথা উল্টো জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তানকে। ভারতকে ২০ লাখ ডলার দিতে হবে তাদের।
০৮:১৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
বিকেলে মিরপুরে সিরিজ বাঁচাতে নামবে বাংলাদেশ
টেস্ট ও ওয়ানডেতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টিতে এসে পাল্টে গেছে ভেবাবাজির মতো। সিলেটে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে উল্টো চালকের আসনে বসে গেছে তারা। তিন ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সিরিজ বাঁচাতে বৃহস্পতিবার তাই জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে। বাংলাদেশ সময় বিকলে ৫টায় শুরু হবে ম্যাচটি।
০৮:১৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
কোহলির মতো ‘তেজি’ ক্রিকেটারের প্রয়োজন আছে : বোর্ডার
বিশ্বের অন্যতম আগ্রাসী অধিনায়ক বিরাট কোহলি। মাঠে ও মাঠের বাইরে দারুণ আক্রমণাত্মক তিনি। এর জন্য সমালোচনাও কম সহ্য করতে হয় না ভারত অধিনায়ককে। সম্প্রতি বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দীন শাহ পর্যন্ত কোহলির আচরণের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
০৮:১৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
সিরিজ বাঁচানোর লড়াইয়ে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
মাস চারেক আগের ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের কথা মনে আছে নিশ্চয়। সেবার সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফ্লোরিডায় পরের দুই ম্যাচই জিতে সিরিজ জিতেছিল সাকিব আল হাসানের দল। এবারও চিত্রটা ঠিক একই।
০৮:১৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
লিটন ঝড়ে আশা জাগানিয়া শুরু
সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচেও প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে এবার টস জিতে নয়, হেরে। প্রথমে ব্যাটিং- এই মিল থাকলেও বাংলাদেশ ইনিংসের গতিপ্রকৃতি পুরো উল্টো। এবং সেটা যথারীতি আশা জাগানিয়া।
০৮:০৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ডেম্বেলের ঘুম ভাঙানো শাস্তি-পর্ব শুরু
উপযুক্ত উপায় বের করতে পারলে দুষ্ট গরুকেও বাগে আনা যায়। বার্সেলোনা অন্তত প্রমাণ করল সেটাই। অবাধ্য উসমানে ডেম্বেলে এখনো পুরোপুরি বাগে এসেছে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাকে বাগে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বার্সেলোনা। সময় মতো অনুশীলনে ডেকে নেওয়ার জন্য শুরু করে দিয়েছে ডেম্বেলের সকালের ঘুম কেড়ে নেওয়ার শাস্তিপর্ব। বাধ্য বালকের মতো ডেম্বেলেও ক্লাবের শাস্তির বিধান মেনে নিয়ে ঘুমাতে শুরু করেছেন ঘড়ি ধরে!
০৮:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
দলকে বড় সংগ্রহের পথে তুলে থামলেন লিটন
সিরিজ বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে। এই লক্ষ্যে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ বড় সংগ্রহের দিকেই হাঁটছে। এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে মাত্র ১৪ ওভারেই তুলে ফেলেছে ১৩৩ রান।
০৮:০৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি
সিরিজ বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে। এই লক্ষ্যে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ গড়েছে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ওপেনার লিটন দাস, অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১১ রান। টি-টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয় বার ২০০ পেরোল বাংলাদেশ।
০৮:০৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
লুকাসকে নিয়ে হঠাৎই জমজমাট ৮১৪ কোটির দলবদল নাটক
গতকাল পর্যন্তও লুকাস ফার্নান্দেজের দলবদল নিয়ে কোনো রকম গুঞ্জন আলোচনা ছিল না। কিন্তু অ্যাতলেতিকো মাদ্রিদের এই ফরাসি ডিফেন্ডারকে নিয়ে হঠাৎই জমজমাট দলবদল নাটক।
০৮:০৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
বাড়ি-গাড়ি বিক্রি করে দিচ্ছেন রোনালদো
না, ভুল পড়েননি। সত্যি সত্যিই বাড়ি-গাড়ি বিক্রি করতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এটা ভাববেন না যে হঠাৎই মোটা দাগের টাকার প্রয়োজন দেখা দিয়েছে, তাই গাড়ি-গাড়ি বিক্রি করে দিয়ে রাস্তায় বসতে যাচ্ছেন! আসলে রোনালদোর গাড়ি-বাড়ির কোনো অভাব নেই।
০৮:০৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
শাই হোপ ঝড় থামিয়ে স্বস্তি ফেরালেন মিরাজ
রিজ বাঁচানোর লড়াইয়ে ২১১ রানের বিশাল পুঁজি গড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয় বারের মতো দলীয় রান ২০০ পেরোল বাংলাদেশের। কিন্তু বিশাল এই সংগ্রহকেও নিরাপদ মনে হচ্ছিল না! বরং শাই হোপ ঝড়ে হারের শঙ্কাই বাজতে শুরু করেছিল বাংলাদেশ শিবিরে। ২১২ রানের লক্ষ্য তাড়ায় শাই হোপ ঝড়ে মাত্র ৫ ওভারেই যে ৬২ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।
০৮:০১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
মাহমুদউল্লাহ কি ‘মডেল’ হচ্ছেন!
ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠ মাতাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। আওয়ামী লীগের মনোনয়নে নড়াইল-২ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন দেশসেরা এই অধিনায়ক।
০৯:২৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬



































