দলকে বড় সংগ্রহের পথে তুলে থামলেন লিটন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
সিরিজ বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে। এই লক্ষ্যে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ বড় সংগ্রহের দিকেই হাঁটছে। এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে মাত্র ১৪ ওভারেই তুলে ফেলেছে ১৩৩ রান।
দলকে এই মজবুত অবস্থানে বসিয়ে দেওয়ার মূল নায়ক লিটন দাস। তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটিতে মাত্র ৪.১ ওভারেই তুলে নেন ৪২ রান। ১৬ বলে ১৫ রান করে তামিম ফিরে যাওয়ার পর লিটনের ব্যাট যেন আরও বেশি ঝলছে উঠে।
যার ফল, মাত্র ২৬ বলেই পূর্ণ করেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত লিটন ঝড় থেমেছে ৩৪ বলে ৬০ রান করে। আউট হলেও লিটন দলকে বড় সংগ্রহের পথটা দেখিয়ে দিয়ে গেছেন। এখন বাকি ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারলে নিরাপদ পুঁজি পাওয়ার প্রত্যাশা করাই যায়।
দলকে এই অবস্থায় নিয়ে আসতে লিটন সৌম্য সরকারকে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৫৮ রানের জুটি। ২২ বলে ৩২ রান করেন সৌম্য। সৌম্যর বিদায়ের পর লিটনও ফিরে যান দ্রুত। একটু পর মুশফিকুর রহীমও আউট। এই প্রতিবেদন লেখার সময় অধিনায়ক সাকিব আল হাসান ৭ ও মাহমুদউল্লাহ ব্যাট করছেন ১৩ রান নিয়ে। আরও ৬টি ওভার বাকি আছে। প্রত্যাশিত ব্যাটিং করতে পারলে বাংলাদেশ দুইশ ছুইছুই স্কোর পেতেই পারে।
শীতের রাতে সন্ধ্যার পরই মাঠে কুয়াশা পড়ে। স্বাভাবিকভাবেই শিশিরের কথা মাথায় রেখে টস জিতেও প্রথমে ফিল্ডিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাফেট। দুই দলই ম্যাচটা খেলতে নেমেছে দল পরিবর্তিত রেখে। মানে দুই দলই মাঠে নেমেছে সিলেটের প্রথম ম্যাচের একাদশ নিয়ে।
বাংলাদেশ দলে একটু হলেও সংশয় ছিল অধিনায়ক সাকিবকে নিয়ে। হালকা জ্বরের কারণে গতকালও অনুশীলন করেননি তিনি। তবে সেই শঙ্কা মুছে দিয়ে ঠিকই তিনি খেলছেন মিরপুরের দ্বিতীয় ম্যাচে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরণ হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, রভমন পাওয়েল, কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, কেমো পল, শেলডন কটরেল ও উশানে থমাস।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
