মড্রিচের বছরেও গোলে মেসি-রোনালদোই সেরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
মেসি-রোনালদোর রাজত্বে হানা দিয়ে এ বছরের সব কটি ব্যক্তিগত বড় পুরস্কারই জিতে নিয়েছেন লুকা মড্রিচ। রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের আলোয় ঢাকা পড়েছেন সময়ের সেরা দুই তারকা।
কেউ কেউ তো ২০১৮ সালটিতে মেসি-রোনালদোর গায়ে ব্যর্থতার চাদরই মুড়িয়ে দিতে চান। কিন্তু পরিসংখ্যান নিন্দুকদের সেই দাবিকে মিথ্যা বলেই প্রমাণ করছে। পরিসংখ্যান বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এবারও বছরের সর্বোচ্চ গোলের লড়াইটা সেই মেসি-রোনালদোর মধ্যেই সীমাবদ্ধ।
সত্যিই তাই। সময়ের চাকায় ভর করে আরও একটি বছর হারিয়ে যাওয়ার পথে। পেছন ফিরে তাকিয়ে দেখা যাচ্ছে বিদায়ের অপেক্ষায় থাকা ২০১৮ সালটিতেও সর্বোচ্চ গোল করাদের তালিকার প্রথম দুটি আসনেই মেসি-রোনালদো। ৫০ গোল নিয়ে সবার উপরে মেসি। ৪৬ গোল নিয়ে দুই নম্বরে ক্রিস্তিয়ানো রোনালদো।
হ্যাঁ, ২০১৮ সালটিতে ক্লাব বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দল মিলিয়ে এরই মধ্যে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। এ নিয়ে ক্যারিয়ারে অষ্টম বারের মতো বছরে ৫০ বা তার বেশি গোলের কীর্তি গড়লেন তিনি। তার তুলনায় রোনালদোও খুব পিছিয়ে নেই। রিয়াল, জুভেন্টাস এবং পর্তুগাল জাতীয় দল মিলিয়ে তিনি এ বছরে এ পর্যন্ত করেছেন ৪৬ গোল। কে জানে, হয়তো মেসির মতো তিনিও ক্যারিয়ারে অষ্টম বারের মতো ৫০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন!
সেই সুযোগ ভালোমতোই আছে রোনালদোর সামনে। কারণ, এ বছরে লিগে আরও ৩টি ম্যাচ আছে তার ক্লাব জুভেন্টাসের। ৩ ম্যাচে ৪ গোল, রোনালদোর জন্য এ আর কঠিন কি! গোলসংখ্যাটা বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে মেসিরও। তবে স্প্যানিশ লা লিগায় এ বছরে তার ক্লাব বার্সেলোনার আর মাত্র একটা ম্যাচই বাকি। আগামী শনিবার নিজেদের মাঠ ন্যু-ক্যাম্পে বছরের শেষ ম্যাচটি বার্সেলোনা খেলবে সেল্টা ভিগোর বিপক্ষে। সেদিন গোল পেলে মেসি সংখ্যাটা বাড়িয়ে নিতে পারবেন। না পেলেও তার কিছু যাবে-আসবে না।
সেই ২০০৯ সাল থেকে শুরু হয়েছে মেসি-রোনালদোর প্রত্যক্ষ দ্বৈরথ। সেই থেকে প্রতিবারই বছরের সর্বোচ্চ গোলের দ্বৈরথটা হয়ে আসছে তাদের দুজনের মধ্যেই। অন্য কেউই তাদের এই জমাট দ্বৈরথে ঢুকতে পারেনি। গত এক দশকে দুজনের এই লড়াইয়ে মেসি একটু হলেও এগিয়ে। তিনি এরই মধ্যে অষ্টমবারের মতো ৫০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। রোনালদো এই কীর্তি গড়েছেন ৭ বার।
১০ বছরের মধ্যে ৭ বছরই সর্বোচ্চ গোলদাতা মেসি। ৩ বছর সর্বোচ্চ গোল করেছেন রোনালদো। সব মিলে এক বছরে সর্বোচ্চ গোলের কীর্তিটাও মেসির দখলেই। ২০১২ সালটিতে বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর গড়েন ৯০ গোল করার অবিশ্বাস্য কীর্তি। সব মিলেও এগিয়ে মেসিই। গত ১০ বছরে মোট ৫৬৭ গোল করেছেন মেসি। রোনালদো করেছেন ৫৪২ গোল।
এ বছরে মেসি-রোনালদোর ধারের কাছে কেবল বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডভস্কি ও লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। লেভান্ডভস্কি এ পর্যন্ত করেছেন ৪৫ গোল, সালাহ ৪১টি। এছাড়া টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন ৩৮ ও বার্সেলোনার উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ করেছেন ৩৭ গোল।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
