সাইকেল নিয়ে অন্নপূর্ণা জয় করলেন বাংলাদেশের মিলন
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৫
পর্বত আরোহণ অনেক কষ্টসাধ্য কাজ। একা উঠাই যখন কষ্টসাধ্য সেখানে সাইকেল নিয়ে যাওয়া অনেকটাই দুরূহ। সেই অসম্ভবকেই যেন সম্ভব করেছেন বাংলাদেশের সাইক্লিস্ট মোঃ তোজাম্মল হোসেন মিলন। তিনি সাইকেল নিয়ে তিলিকো লেক (অন্যতম সর্বোচ্চ উচ্চতার হ্রদ), থরংলা পাস (বিশ্বের অন্যতম উচ্চতম পাস), অন্নপূর্ণা সার্কিট (বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট) ও অন্নপূর্ণা বেসক্যাম্প (হিমালয়ের অন্যতম আইকনিক বেসক্যাম্প) পৌঁছান।
অন্নপূর্ণা বেসক্যাম্পে আজ সকালে নেপাল সময় সকাল সোয়া ছয়টায় পৌঁছান মিলন। প্রায় ১৫ দিনের অভিযান শেষে এই ক্যাম্প স্পর্শ করার পর ফেরার পথে রয়েছেন মিলন। নেপাল থেকে তিনি বলেন, '১৭ মার্চ আমার অভিযান শুরু হয়। সাইকেল নিয়ে এর আগে অন্নপূর্ণায় গত মাসে এক বৃটিশ অ্যাডভেঞ্চার সাইক্লিস্ট গিয়েছিলেন। এরপর আমিই দ্বিতীয়। এক সঙ্গে চারটি পয়েন্টে আমিই বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সাইকেল নিয়ে আরোহণ করেছি।'
৮ এপ্রিল বিকেলে কাঠমান্ডু থেকে ফিরতি ফ্লাইট মিলনের। সমতলে এসে নেপাল ট্যুরিজম বোর্ডে তার সকল তথ্য-ছবি উপস্থাপন করবেন, 'সাইকেল নিয়ে কেউ একসঙ্গে চারটি স্পটে অভিযান করেনি। যেহেতু আমিই এটা প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য আমার সকল ছবি, ভিডিও নেপাল ট্যুরিজম বোর্ডে দিয়ে যাব। যাতে বাংলাদেশি বা বাংলাদেশের এই রেকর্ড হয়।'
মিলন তার এই অর্জন একমাত্র মেয়ে মানহাকে উৎসর্গ করেছেন। তার মেয়ের বয়স মাত্র ২২ মাস। এত স্বল্প বয়সের সন্তানকে দেখে রেখে এই দুঃসাহসিক অভিযান করার কারণ সম্পর্কে বলেন, 'পারিবারিক কারণে আমি এ রকম অভিযান করার বাড়তি তাড়না অনুভব করি।' দুঃসাহসিক এই অভিযানের নাম দিয়েছেন, 'সাইলেন্ট প্যাডেলস্ট্রম টু অন্নাপূর্ণা।'
দুর্গম পথে একা যাওয়াই কষ্টের। সেখানে ভারী সাইকেল নিয়ে এত উচ্চতায় উঠা বেশ দুরূহ। এ নিয়ে মিলন বলেন, 'মানুষ তার সীমাবদ্ধতাকে জয় করতে চায়। আমার আগে থেকেই এ রকম পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা বাস্তবায়নে চেষ্টা করেছি।'
এই পথ পাড়ি দিতে অনেক মৃত্যুর ঝুকিও ছিল। সেই গল্প শোনালেন এভাবে, 'একটু অসাবধানতা হলেই বা বিশেষ কিছু ঘটলে জীবন নাশের ঝুঁকি থাকে। আমি মাঝে একটা দুর্ঘটনায় পড়েছিলাম। এতে বাম পায়ের হাটু বেশ আঘাতগ্রস্থ হয়। তিন দিন বেশ অসুস্থ ছিলাম। এরপরও অভিযান চালিয়েছি।' দীর্ঘ অভিযানে খাবারের সঙ্কট হয় প্রচুর। আরোহীরা এত খাবার সঙ্গে নিয়ে যেতে পারেন না। কিছু পয়েন্টে খাবার থাকলেও দাম অনেক, 'দু’টো ডিম ৬০০ রুপি দিয়েও খেয়েছি। খাবার অত্যধিক দামে ক্রয় করলে ফ্রি কটেজও পাওয়া যায়।'
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক করেছেন মিলন। রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষকতা করেন। ব্যক্তিগত উদ্যোগেই তিনি সাইকেল নিয়ে অ্যাডভেঞ্চার করেন, 'আমি ২০১৮ সালে খারদুকা পাস অভিযান করেছি। টেকনাফ থেকে লাদাখের ৭০ দিনের ট্রিপও দিয়েছি। সাইকেল নিয়ে রোমাঞ্চ আমার জীবনের অংশ।’
মিলনের চেষ্টাগুলোকে সাধুবাদ জানিয়ে জাতীয় পর্যায়ের সাইক্লিস্ট রাকিবুল ইসলাম বলেন, 'তার কার্যক্রমগুলো আনুষ্ঠানিক খেলা বা প্রতিযোগিতার ফ্রেমওয়ার্কে পড়ে না কিন্তু এই উদ্যোগগুলো দেশের নামকে আন্তর্জাতিক পর্যায়ে বেশ বড় করে তোলে। এতে বিশ্বমঞ্চে আমাদের শারীরিক ও মানসিক দৃঢ়তা প্রকাশ পায়।'
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
