দশ ওভারেই ম্যাচ না হারার আহ্বান তামিমের
নিউজিল্যান্ডের বিপক্ষ ওয়ানডে সিরিজে ধুঁকছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে ব্যাটিংয়ে ১০ ওভারের মধ্যেই দ্রুত উইকেট হারিয়েছে মাশরাফির দল। ম্যাচে তাই আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা। স্বল্প লক্ষ্য তাড়ায় সহজে জয় তুলে নেয় ব্লাকক্যাপসরা। বাংলাদেশ ওপেনার তামিম তাই ব্যাটসম্যানদের শুরুর ১০ ওভারে সতর্ক ব্যাটিংয়ের আহ্বান জানিয়েছেন।
১১:৫৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফেব্রুয়ারিতেই আরেকটি টি-২০ টুর্নামেন্ট
স্থানীয় ক্রিকেটারদের বেড়ে ওঠার জন্য নতুন ঘরোয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট চালু করছে বিসিবি। ফেব্রুয়ারির ২৫ তারিখ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে ওই টুর্নামেন্ট। দেশি ক্রিকেটাররা টি-২০ ক্রিকেটের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে সেজন্য এ চিন্তা। কারণ বিপিএলে বিদেশি তারকাদের ভিড়ে স্থানীয়রা সুযোগ পাননা।
১১:৫৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফ্রান্সে কোচিং করাতে চান মরিনহো
মরিনহোর এখন চাকরি নেই। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বহিষ্কার হয়েছেন তিনি। এর মধ্যে কাতার, রাশিয়া ভ্রমণ করেছেন ফুটবলের স্বঘোষিত স্পেশাল ওয়ান কোচ। রোববার দেখলেন লিগ ওয়ানের একটি ম্যাচও। এরপর ফ্রান্সের লিগ ওয়ানে একদিন কোচিং করাবেন এই আশার কথা বললেন পর্তুগিজ কোচ।
১১:৫৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ব্রাজিলের সেরা দশে নেই নেইমার
ব্রাজিলের সর্বকালের সেরা জীবন্ত কিংবদন্তি পেলে। ফুটবলের সর্বকালের সেরা হিসেবেও মানা হয় তাকে। কিন্তু পেলে পরবর্তী ব্রাজিলের সেরা দশ তারকা কারা। অনেকে মনে করেন, ব্রাজিলের পরবর্তী পেলে হচ্ছেন নেইমার। ব্রাজিলের হয়ে গোলের দিক থেকে তৃতীয় অবস্থানে আছেন তিনি। খুব দ্রুতই উঠে যাবে দ্বিতীয় অবস্থানে। এমনকি ৫৬ গোল করা নেইমার পেলের ৭৭ গোলও ছাড়িয়ে যেতে পারেন। তবে এক ভোটে নেইমার ব্রাজিলের সেরা দশেই জায়গা পাননি।
১১:৫১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ক্রিকেটের বস আমি, থাকবও: গেইল
গেইলের আত্মবিশ্বাসে কখনো মরিচা পড়ে না। বয়স কিংবা ব্যাটে রান না পাওয়া খুব একটা বিচলিত করে না তাকে। ওয়েস্ট ইন্ডিজের ৩৯ বছর বয়সী তারকার বিশ্বাস আছে নিজের সামর্থ্যের প্রতি। উইন্ডিজের হয়ে চারশ'র বেশি ম্যাচ খেলেছেন। সেঞ্চুরি করেছেন ৪০টির মতো। ক্রিকেটে তার প্রমাণের কিছু নেই। ইংল্যান্ড বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস গেইল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ তার ঘরের মাঠে শেষ ওয়ানডে খেলা।
১১:৫০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
বার্নাব্যুতে রিয়ালকে হারাল জিরোনা
কোপা দেল রে’র সেমিফাইনালে বার্সার মাঠে গিয়ে সমতা করে ফেরে রিয়াল। লিগের ম্যাচে মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকোর মাঠে জয় পায়। চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে দারুণ এক জয় এখনও টাটকা রিয়ালের কাছে। তার আগের চার লিগ ম্যাচেও জয় ছিল লস ব্লাঙ্কোসদের। ম্যাচের ২৫ মিনিটে গোল করে লিগে টানা ষষ্ঠ জয়ের পথ রচনা করে দেন কাসেমিরো। এরপরও ২-১ গোলে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হারল রিয়াল মাদ্রিদ।
১১:৪৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
টেস্টের জয়োধ্বনি কুশলের ব্যাটে
টি-২০ ক্রিকেটের যুগে টেস্ট গ্রীষ্মের মরা গাঙয়ের মতো। আইপিএল শেষ হলে বিপিএল-পিসিএলের খোঁজ নেয় ক্রিকেট ভক্তরা। শ্রীলংকা কোথায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছে এ খবর ক’জন রাখেন। কিন্তু ক্রিকেটের সেরা ফরম্যান তো টেস্ট। শুধু ওয়ানডে বা টি-২০ কেনো টেস্ট সিরিজেও রোমাঞ্চ ছড়িয়ে যায়। দক্ষিণ আফ্রিকার ডারবানে মাত্র এক উইকেটের জয় তুলে নিয়ে সেটাই প্রমাণ করল শ্রীলংকা। টেস্টের জয়োধ্বনি গেয়ে গেল কুশল পেরেরার ব্যাট।
১১:৪৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ডিপিসির প্লেয়ার্স ড্রাফটে ২৩৩ জন
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রতিবছর এ টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে বসে থাকেন স্থানীয় সব ক্রিকেটাররা। কারণ এটাই স্থানীয় ক্রিকেটারের আয়ের অন্যতম উৎস।
০২:২৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
বয়স গোপনের অভিযোগে বিশ্বকাপ থেকে বহিস্কার!
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বাছাইপর্বের একটি টুর্নামেন্টে বেশি বয়সী খেলোয়াড় খেলানোর অপরাধে মূল পর্বে আর খেলা হচ্ছেনা সলোমন আইল্যান্ডের। গত বছর রিজিওনাল অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে খেলোয়াড়দের জন্মের বয়সসীমা ২০০২ সালের ১ জানুয়ারি বেঁধে দেয়া হলেও সলোমন তা মানেনি। আইন ভঙ্গ করায় ফিফা তাদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে।
০৯:৫৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
৪০ বছর বয়সে গোল করে বুন্দেসলিগায় রেকর্ড
বিদেশি খেলোয়াড় হিসেবে ইতোমধ্যেই বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন পেরুর ফরোয়ার্ড ক্লদিও পিজারো। এবার সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় গোল করার আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন ওয়ার্ডার ব্রেমেনের এই স্ট্রাইকার। শনিবার হার্থা বার্লিনের সাথে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে ইনজুরি টাইমে সমতাসূচক গোলটি করে এই অনন্য রেকর্ড গড়েন পিজারো।
০৯:৫৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন মাশরাফি-মাহমুদুউল্লাহ
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরে মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ পাচ্ছেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি পারিশ্রমিক। 'এ প্লাস' ক্যাটেগরিতে এই দুজন পাবেন ৩৫ লাখ টাকা করে! এবারের আসরে খেলবেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তারা লিখিত অব্যাহতি নিয়েছেন। ইনজুরিতে আক্রান্ত হওয়ায় সাকিব আল হাসানও অনিশ্চিত। বাকীরা নিউজিল্যান্ড সফরে। এবারের ডিপিএলের শুরু তাই তারকাবিহীন ভাবেই হতে যাচ্ছে।
০৯:৫৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ঢেকে ফেলা হলো ইমরান খানের ছবি
বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর ঘটনার প্রতিবাদেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে ফেলেছে ভারতের মর্যাদাপূর্ণ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (সিসিআই)। সিসিআই ক্লাবে এবং তাদের রেস্তোরা জুড়ে রয়েছে বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটারদের প্রতিকৃতি। সেখানে ইমরানের ছবিও ছিল। জঙ্গি হামলার পরই ইমরানের ছবি ঢেকে ফেলেছে সিসিআই।
০৯:৫৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
শ্বাসরুদ্ধকর ফাইনালে প্রথমবার শিরোপা জিতল মেলবোর্ন রেনেগেডস
অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগ(বিবিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল মেলবোর্ন রেনেগেডস। গ্যালারি ভর্তি দর্শকের সামনে টুর্নামেন্টের অষ্টম আসরের ফাইনালে আজ রবিবার মেলবোর্ন রেনেগেডস ১৩ রানে হারায় মেলবোর্ন স্টার্সকে। শুধু প্রথম শিরোপাই নয়; এবারই প্রথম বিগ ব্যাশ লিগের ফাইনালে উঠেছিল মেলবোর্ন রেনেগেডস। প্রথমবারের বাজিমাত।
০৯:৫৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
১৩ বছর পর টেস্টের এক নম্বর বোলার পেল অস্ট্রেলিয়া
শিরোনাম দেখলে বিশ্বাস করা আসলেই কষ্ট। প্রতাপশালী ক্রিকেট দল অস্ট্রেলিয়ার কোনো বোলারই গত ১৩ বছরে টেস্ট ক্রিকেটের এক নম্বরে নাম লেখাতে! সেই ধারা এবার ভাঙলেন অজি পেসার প্যাট কামিন্স। আইসিসি টেস্ট বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে জায়গা পেয়ে গেছেন তিনি। শনিবার শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার ডারবান টেস্টে খুব ভালো করতে না পারায় এই র্যাংকিংয়ে অবনতি হয়েছে কাগিসো রাবাদার। এই সুযোগটাই কপাল খুলেছে কামিন্সের।
০৯:৫৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ম্যান ইউয়ের বিপক্ষে নেইমারের খেলা অসম্ভব`
ব্রাজিল সুপারস্টার নেইমারকে ছাড়াই খেলার মাঠে সাফল্যে পাওয়ার ঘোষণা দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি লিগ ওয়ানে সাফল্য এসেছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঐতিহাসিক জয়ও এসেছে। কিন্তু নিঃসন্দেহে দলের সবচেয়ে বড় তারকাকে মিস করছে পিএসজি। সর্বশেষ খবরে যা জানা যাচ্ছে, তাতে পরিস্কার যে নেইমারকে মাঠে পেতে অপেক্ষার পালা দীর্ঘায়িত হচ্ছে পিএসজির জন্য।
০৯:৪৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
অবিশ্বাস্য ইনিংস খেলে কুশল এখন জাতীয় বীর
স্রেফ অবিশ্বাস্য! ক্রিকেট ইতিহাসে যে কয়টি অবিশ্বাস্য ইনিংস আছে, ডারবানে কুশল পেরেরার ইনিংসটি সেগুলোর অন্যতম। তার অপরাজিত ১৫৩ রান করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটও যে কখনো কখনো রোমাঞ্চে-উত্তেজনায় থ্রিলার উপন্যাস কিংবা চলচ্চিত্রকেও ছাপিয়ে যায়, তারই সাক্ষী হয়ে থাকল ডারবান। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি শ্রীলঙ্কার জাতীয় বীরে পরিণত হয়েছেন কুশল।
০৯:৪৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
সবচেয়ে দামি কোচ কিন্তু রোডস নন
চন্দিকা হাতুরাসিংহেই ছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি কোচ। ২০১৭-র অক্টোবরে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা অবস্থায় পদত্যাগ করা এই শ্রীলঙ্কান কোচকে মাসে প্রায় ২৮ হাজার ইউএস ডলার (২৭ হাজার ৭২৩ ডলার) বেতন দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তাঁর উত্তরসূরি হিসেবে গত বছরের ২০ জুন হেড কোচের দায়িত্ব নেওয়া স্টিভ রোডস কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে দামি কোচ নন। সবচেয়ে ব্যয়বহুল কোচ এমন একজন, যাঁর সঙ্গে জাতীয় দলের কোনো যোগসূত্রই নেই। তিনি বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) প্রগ্রামের হেড কোচ সায়মন হেলমট। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হেড কোচ হিসেবেও কাজ করা এই অস্ট্রেলিয়ানের পেছনে বিসিবির ব্যয় রোডসের মাসিক বেতনের চেয়েও বেশি।
০৯:৩৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
অবশেষে দিবালা-রোনালদোর যুগল উৎসব
পাওলো দিবালা আছেন। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে এই আর্জেন্টাইনের জুটিটা দারুণ জমবে। দু’জন মিলে দলকে ভাসাবেন গোল-বন্যায়। এই আশাবাদ থেকেই গত গ্রীষ্মে অভিজ্ঞ গঞ্জালো হিগুয়েইনকে ছেড়ে দেয় জুভেন্টাস। কিন্তু জুভিদের এই আশায় পানি ঢেলে দেয় দিবালার অফফর্ম। রিয়াল ছেড়ে আসা রোনালদো নামের মর্যাদা রেখে একের পর এক গোল করে গেলেও দিবালা যেন কোথায় হারিয়ে যান। গোল করাই ভুলে যান আর্জেন্টাইন তারকা! অবশেষে দীর্ঘ প্রায় পৌনে তিন মাস পর যুগলবন্দী গোল উৎসব করলেন দিবালা-রোনালদো।
১১:৩৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
জিদান-গার্দিওলাদের তালিকায় আর্জেন্টাইন সোলারি!
যেন একটা ঘুম দিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখেন রাজপথ থেকে রাজ সিংহাসনে। কোচ সান্তিয়াগো সোলারির গল্পটা ঠিক একই রকম। সাড়ে তিন মাস আগেও কোচ হিসেবে পরিচয় ছিল না যার, সেই সান্তিয়াগো সোলারির নামটা এখন বিশ্ব জয় করা জিনেদিন জিদান, পেপ গার্দিওলাদের তালিকায়! নিজের সাফল্যে নিজেই বিস্মিত রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন কোচ।
১১:৩৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
পিএসজির নজরদারিতে নতুন এমবাপে!
এই দৃশ্যটা কল্পনা করুন। নেইমার, কাভানিরা সাইডবেঞ্চে বসে আছেন। তাদের দর্শক বানিয়ে মাঠ মাতাচ্ছেন দুই কিলিয়ান এমবাপে!
আপাতত কল্পনার সুতোয় গাঁথা এই দৃশ্যটি হয়ে উঠতে পারবে বাস্তবও। অদূর ভবিষ্যতে ঠিকই পিএসজির জার্সি গায়ে মাঠ মাতাতে পারেন দুই কিলিয়ান এমবাপে!
১১:৩৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতবে পিএসজি
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ম্যানচেস্টার ইউনাইডেটের বিপক্ষে ২-০ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে পিএসজি। প্রথম কোন ফরাসি ক্লাব হিসেবে ওল্ড ট্রাফোর্ডে জিতেছে টমাস টুখেলের দল। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে কিছুটা সুবিধা জনক অবস্থানেও আছে তারা।
১১:৩২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
রোনালদোর বিকল্প হয়ে উঠছেন বেনজেমা?
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় আয়াক্সের মাঠে গিয়ে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ফর্মে থাকা ডাচ ক্লাবটি ঘরের মাঠে রিয়ালকে দারুণ চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছিল। কোনভাবেই স্বাগতিকদের গোলমুখ খুলতে পারছিল না রিয়াল। শেষ পর্যন্ত আয়াক্সের সব প্রতিরোধ ব্যর্থ করে রিয়ালকে প্রথম গোলটি উপহার দেন করিম বেনজেমা। আর দ্বিতীয় গোল আসে মার্কো আসেনসিওর পা থেকে।
১১:৩১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
আয়াক্সের মাঠে রিয়ালের দুর্দান্ত জয়
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় আয়াক্সের মাঠে গিয়ে দারুণ চ্যালেঞ্জের মুখে পড়েছিল রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে তারা। আমস্টাডার্মের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় আয়াক্সের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে সান্তিয়াগো সোলারির দল।
১১:৩০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
নেইমার-কাভানিকে ছাড়াই ইতিহাস গড়ল পিএসজি
মঙ্গলবার রাতে ইতিহাসই গড়ল প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদের মাঠে গিয়ে হারিয়ে এসেছে তারা। হারতে ভুলে যাওয়া ম্যানইউকে মাটিয়ে নামিয়ে ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে হারিয়েছে টমাস টুখেলের দল। প্রথম ফরাসি ক্লাব হিসেবে ম্যানইউর মাঠ থেকে জয় নিয়ে বাড়ি ফিরল পিএসজি।
১১:২৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬



































