দুই উইকেটের পরাজয়ে শেষ রিয়াদ-মুশফিকদের প্রস্তুতি ম্যাচ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবু যেটুকু সময় পাওয়া যাচ্ছে তার পুরোটাই কাজে লাগানোর চেষ্টায় নেমেছেন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজরা।
এতে মোটামুটি সফলও হয়েছেন তারা। সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ২ উইকেটে হারলেও ব্যাট হাতে মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদরা এবং বল হাতে মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসানরা নিজেদের প্রস্তুতি সেরেছেন ভালোভাবেই।
বাংলাদেশের করা ২৪৭ রানের লক্ষ্য ছুঁতে ৮ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড একাদশ, খেলতে হয়েছে ৪৯তম ওভার পর্যন্ত। জিত রাভালের ৫২ এবং অ্যান্ড্রু ফ্লেচারের ৯২ রানের ইনিংসে সহজ জয়ই দেখছিল নিউজিল্যান্ড একাদশ। তবে জয়টা অতোটা সহজ হতে দেননি মিরাজ, মোস্তাফিজ, মাহমুদউল্লাহরা।
বল হাতে ২টি করে উইকেট নেন মোস্তাফিজ, মিরাজ ও মাহমুদউল্লাহ। প্রতিপক্ষ দল ৪ উইকেটে ২২৭ নিয়ে যখন জয় দেখছিল হাতের মুঠোয়, তখন তাদের চমকে দেন এ তিনজন। ১৮ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে খানিক উত্তেজনা সৃষ্টি করেন তারা। এছাড়া নাঈম হাসান ও সৌম্য সরকার নিয়েছেন ১টি করে উইকেট।
এর আগে ওয়ানডে স্কোয়াডের সবাই সময়মতো না পৌঁছানোর কারণে টেস্ট স্কোয়াডের সদস্য মুমিনুল হককে নিয়েই খেলতে নেমে যায় বাংলাদেশ দল। তবে রানের দেখা পাননি তিনি। আগে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীমের পঞ্চাশোর্ধ এবং সাব্বির রহমানের চল্লিশোর্ধ রানের ইনিংসে ৪৬.১ ওভারে ২৪৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। চূড়ান্ত ব্যর্থ হয় লিটন দাস (৩), সৌম্য সরকার (৬), মুমিনুল হক (১) ও মোহাম্মদ মিঠুনে (১) গড়া টপঅর্ডার। মাত্র ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।
পঞ্চম উইকেটে দলের হাল ধরেন ম্যাচে থাকা পঞ্চপাণ্ডবের দুই সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহীম। দুজন মিলে যোগ করেন ১০৮ রাম। দুজনই তুলে নেন নিজেদের ফিফটি। দলীয় ১৩৯ রানের মাথায় আউট হওয়ার আগে ৮টি চারের মারে ৬১ বলে ৬২ রান করেন মুশফিক।
তুলনামূলক ধীরস্থিত খেলা রিয়াদের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৭২ রান। ৮৮ বলে ১০টি চারের মারে এ রান করেন তিনি। ব্যর্থ হন এ ম্যাচের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আউট হন ৭ রান করে।
শেষদিকে বাংলাদেশের সংগ্রহকে আড়াইশর কাছাকাছি নিয়ে যান সাব্বির রহমান। ৬৬ মিনিটের ইনিংসে ৬টি চারের মারে ৪১ বল থেকে ৪০ রান করেন তিনি। নাঈম হাসান অপরাজিত থাকেন ১৭ রান করে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
