বেলের সঙ্গে এখনো কথা বলেননি জিদান
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯
চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ইতিহাসের সেরা দুটি গোল তাঁদের দুজনের। ২০০২ সালে জিদানের ভলিকেই সেরা গোল হিসেবে মেনে নিত সবাই। কিন্তু ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দাঁড়িয়েই নিজের গোলকে পেছনে ফেলে দেওয়ার মতো এক গোল দেখেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের জার্সিতে তাঁরই অধীনে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে লিভারপুলকে চমকে দিয়েছেন গ্যারেথ বেল। বিস্ময়কর ব্যাপার, অমন এক গোলের পর প্রায় ৮ মাস হয়ে গেলেও এখনো দুজনের কথা হয়নি!
শুনে অবিশ্বাস্য ঠেকতেই পারে। সেই গোলের পর ফাইনালে আরও একটি গোল করেছেন বেল। বেলের অমন পারফরম্যান্সেই চ্যাম্পিয়নস লিগ জয়ের হ্যাটট্রিক করেছে রিয়াল। ইতিহাসে নাম লিখিয়েছেন জিদান ও তাঁর দলবল। অমন এক ম্যাচের পর দলের সবাইকেই তো অভিনন্দন বার্তায় ভাসিয়ে দেওয়ার কথা জিদানের। কিন্তু বেল জানিয়েছেন, ম্যাচ শেষে শিরোপা উদ্যাপনের সময়েও দুজনের মধ্যে কোনো কথা চালাচালি হয়নি।
জিদানের সম্পর্কটা কেমন ছিল তা ‘ফোর ফোর টু’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন বেল, ‘তিনি আমার সঙ্গে (গোল নিয়ে) কথা বলেননি, আমিও সেদিনের পর থেকে এখনো তাঁর সঙ্গে কথা বলিনি। আমাদের সম্পর্ক ভালোই ছিল। আমি বলব না আমরা বন্ধু ছিলাম। শুধুই পেশাগত ভালো সম্পর্ক।’
পেশাগত সম্পর্কের কথা বলে বেল হয়তো দুজনের মধ্যকার শীতল সম্পর্কের কথা আড়াল করতে চাইলেন। কিন্তু বাস্তবতা হলো, সবাইকে অবাক করে দিয়ে জিদান যেদিন রিয়ালের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, সেদিন রিয়ালের সব ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। কিন্তু বেল এ নিয়ে টু শব্দটিও করেননি। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ক্লাবকে রোনালদোর চুক্তির দাবি দাওয়া মেনে নিতে বলেছিলেন জিদান। এবং সেটা করার জন্য বেলকে বিক্রি করে দেওয়ার কথাও বলেছিলেন ফ্রেঞ্চ কিংবদন্তি। সভাপতি রাজি না হওয়াতেই নাকি রিয়ালের দায়িত্ব ছেড়ে দিয়েছেন জিদান।
দুজনের মধ্যে শীতল সম্পর্কের আরেকটি কারণ জিদানের দল নির্বাচন। ২০১৬-১৭ ফাইনালে সদ্য চোট থেকে উঠে আসা বেলকে একাদশে রাখেননি জিদান। পরের মৌসুমের ফাইনালেও বেলকে বসিয়ে রেখে ইসকোকে নামানো হয়েছিল। ফর্মে থাকা বেল পরের সিদ্ধান্তটা মানতে পারেননি, ‘আমি খুবই হতাশ হয়েছিলাম ম্যাচের শুরুতে না থাকায়। ডিসেম্বরে যে চোট পেয়েছিলাম, সেখান থেকে ফিরে ভালোই করছিলাম। লিগে শেষ চার ম্যাচে ৫ গোল ছিল আমার। আমার মনে হয়েছিল শুরু থেকে খেলার অধিকার আমার ছিল।’
বেলের ধারণা তাঁকে ওভাবে বসিয়ে রাখাতেই ওই গোল করতে পেরেছেন। এভাবে তাঁকে খেলা থেকে বঞ্চিত করার ক্ষোভ উগরে দিয়েছেন মাঠে, ‘আমি মাঠে নামার জন্য অস্থির হয়ে উঠেছিলাম। আমি যখন নামলাম, তখনো রাগ হচ্ছিল। এ কারণেই হয়তো একটু পরে সেটা ঘটল।’
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
