ক্লাসিকো হিরো ম্যালকমে রক্ষা বার্সার
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯
ম্যাচটা বার্সেলোনা জিততে চেয়েছিল। খুব করে চেয়েছিল কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকতে। তাই দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিট গোল শোধ দেওয়ার পরই মাঠে নামেন মেসি। শুরুতেই পিছিয়ে পড়া বার্সার প্রাণে পানি এনে দেন বার্সার ব্রাজিলিয়ান তরুণ ম্যালকম। তার গোলের পাঁচ মিনিট পরেই মাঠে নামেন মেসি। পরের সময়টায় ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকো জমিয়ে তোলেন মেসি। তবে দলকে জয় এনে দিতে পারেননি তিনি। মাঠ ছাড়েন ১-১ গোলের সমতা নিয়ে।
প্রথমার্ধের শুরুতে গোল দিয়ে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ জুড়েই বার্সার মাঠে রাজত্ব করে সোলারির দল। ভিনিসিয়াস জুনিয়র-বেনজেমারা দারুণ ফুটবল উপহার দিতে থাকেন। তবে দলের হয়ে গোল করেন লুকাস ভাসকেন। তার ছয় মিনিটের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। সেই গোল প্রথমার্ধে শোধ দিতে পারেনি ভালভার্দের দল। বরং রিয়ালের গোছালে আক্রমণে ক্রস্ত ছিল তারা।
তবে দ্বিতীয়ার্ধের কিছু সময় পেরুতেই ম্যাচে ফেরে বার্সেলোনা। ম্যালকমের গোলের পর বার্সার ভিদাল-মেসিরা মাঠে নামেন। রিয়াল কোচ মাঠে নামান কাসেমিরো-বেলদের। কিন্তু ম্যাচের ছড়ি বেলরা নিতে পারেননি মেসিদের কাছ থেকে। পরের সময়টুকু ম্যাচ নিয়ন্ত্রনে ছিল বার্সার। তারা কিছু সুযোগও তৈরি করে। কিন্তু গোল দিতে পারেনি। শেষটায় রিয়ালও অবশ্য গোলের এক সুযোগ পেয়ে মিস করেছে।
বার্সার হয়ে এক প্রান্তে দারুণ খেলেন এ ম্যাচে শুরুর একাদশে জায়গা পাওয়া ম্যালকম। মেসি মাঠে আসার আগ পর্যন্ত বার্সার আক্রমণের প্রাণভোমরা ছিলেন তিনিই। তবে প্রথমার্ধে তিনি মিস করেছেন সহজ এক সুযোগ। যার জন্য ম্যালকম নিজেকে অপরাধী ভাবতে পারেন। মাঠে বার্সার থেলোয়াড়রা তিনটি এবং রিয়ালের দু’জন হলুদ কার্ড দেখেছেন। তবে এল ক্লাসিকোয় যা প্রায়ই ঘটে তেমন কোন হুড়োহুড়ি বা হাতাহাতি লাগেনি মাঠে।
রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা অবশ্য পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল। তারা ৫৭ ভাগ বল রেখেছে পায়ে। প্রথমার্ধে গোলের লক্ষে শট নিয়েছিল একটি। কিন্তু ম্যাচ শেষ করেছে তিন শটে। অন্যদিকে প্রথমার্ধে গোলের লক্ষ্যে দুই শট নেওয়া রিয়াল দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে আর শট নিতে পারেনি। তবে বার্সার মাঠ থেকে কোপা দেল রে’র প্রথম লেগের সেমিফাইনালে ১-১ গোলে সমতা নিয়ে ফেরা রিয়াল নিশ্চয় বুঝিয়ে দিয়েছে বার্নাব্যুতে দ্বিতীয় লেগে দেখে নেবে তারা।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
