সাংসদ মাশরাফি বললেন ‘প্রচুর পড়তে হবে’
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯
সংবাদ সম্মেলন কক্ষে প্রশ্নটার উত্তর দিতে রাজি হলেন না মাশরাফি বিন মুর্তজা। বললেন, ‘এখানে ক্রিকেট নিয়েই কথা হোক। এ প্রশ্নের উত্তর আমি দেব বাইরে।’
প্রশ্নটা ছিল তাঁর ‘অন্য অভিষেক’ নিয়ে। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াইয়ে নামার আগে মাশরাফির হয়ে গেছে সেই অভিষেক—জাতীয় সংসদ সদস্য হিসেবে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার অভিষেক। গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ নিয়েছেন তিনি আগেই। ৩০ জানুয়ারি শুরু হওয়া নতুন সংসদে অবশ্য তিনি যোগ দেননি বিপিএল নিয়ে ব্যস্ততার কারণে। তবে ৫ ফেব্রুয়ারি সংসদের অধিবেশনে যোগ দিয়ে সংসদ সদস্য হিসেবে নতুন দায়িত্বের অভিষেকটা সেরে ফেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
রাজনীতিতে নাম লেখালেও এই বিষয়টি নিয়ে কথা বলতে সব সময়ই একটু অস্বস্তি মাশরাফির। সে কারণেই হয়তো সংসদ সদস্য হিসেবে অভিষেকের অনুভূতি বা অভিজ্ঞতার কথাটাও বুক ফুলিয়ে বলতে চাইলেন না। তবে তিনি পরে জানালেন, সংসদ সদস্য হিসেবে অভিষেকটা উপভোগই করেছেন।
মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংসদে বসার অনুভূতিটাই অন্যরকম। তবে নতুন হিসেবে সংসদীয় রীতিনীতি শেখা বা বোঝার একটা ব্যাপার আছে। কিন্তু বিপিএল থেকেই নিউজিল্যান্ড সফরে চলে যাবেন, সে সব নিয়ে চিন্তাভাবনা করার সময় তাঁর হাতে কোথায়, ‘সংসদ সদস্য হিসেবে অনেক কিছুই শেখার আছে। সামনে অনেক দায়িত্ব। সংসদে দাঁড়িয়ে নড়াইলের কথা বলতে হবে, দেশের কথা বলতে হবে। প্রচুর পড়তে হবে।’
মাশরাফির বিপিএল শেষ। এখন ভাবনা নিউজিল্যান্ড সফর নিয়ে। ৯ ফেব্রুয়ারিই রওনা দেবেন তিনি। এখন তাই তাঁর চিন্তা-ভাবনা জুড়েই আছে ক্রিকেট, নিজেকে পুরোদস্তুর সংসদ সদস্য হিসেবে গড়ে তোলার সময় তাঁর হাতে নেই বলেই জানিয়েছেন মাশরাফি, ‘আপাতত আমার সময় নেই। নিউজিল্যান্ড সফরে যাচ্ছি। সংসদীয় নিয়ম কানুনের বেশ কিছু বই আছে। এগুলো পড়তে হবে। সময় লাগবে। এখন নিউজিল্যান্ড সফর নিয়েই ভাবছি।’
সংসদ সদস্য হিসেবে প্রথম দিনের অভিজ্ঞতাটা দারুণ বলেই জানিয়েছেন মাশরাফি, ‘বোঝার চেষ্টা করেছি। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি সবাই কী বল! উপভোগ তো করেছিই। সংসদের অধিবেশন কক্ষে বসলাম, এটা তো বিরাট পাওয়া। আমি চেষ্টা করব আমার ওপর মানুষ যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে!’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
