‘প্রথম’ ফাইনালে বন্ধু সাকিবের বিপক্ষে তামিম!
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯
বিপিএলের ইতিহাসে এবারই প্রথম ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন দুই দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন (কুমিল্লা ভিক্টোরিয়ানস) এবং খালেদ মাহমুদ সুজন (ঢাকা ডায়নামাইটস)। তবে ব্যক্তিগতভাবে দুজনই ফাইনাল খেলেছেন এর আগে, শিরোপাও জিতেছেন দুজনই।
এবারই প্রথম ফাইনাল খেলছেন না ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান কিংবা কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসও। এর আগে ২০১৩ সালের আসরে খেলোয়াড় হিসেবে এবং ২০১৬ সালের আসরে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নই হয়েছিলেন সাকিব। ২০১৭ সালের আসরে ছিলেন রানারআপ।
অধিনায়ক হিসেবে না হলেও ২০১৫ সালের আসরে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে শিরোপার স্বাদ ঠিকই পেয়েছেন ইমরুল কায়েস। তবে ‘অধিনায়ক’ ইমরুলের এটিই প্রথম বিপিএল ফাইনাল।
কিন্তু অধিনায়ক বলা হোক কিংবা খেলোয়াড়ই বা ধরা হোক- কোনো ভূমিকাতেই এর আগে বিপিএলের ফাইনালের মঞ্চে নামা হয়নি দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের। তাই কোয়ালিফায়ার-১’র ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার পর তামিমের চোখেমুখে ছিলো অন্যরকম পরিতৃপ্তির হাসি।
কিন্তু ভাগ্যের কি পরিহাস! ক্যারিয়ারে প্রথমবারের মতো বিপিএল ফাইনালে কি-না নিজের সবচেয়ে কাছের ও প্রিয় বন্ধু সাকিব আল হাসানের বিপক্ষেই লড়তে হবে তামিমকে। যেখানে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে হলে বন্ধু সাকিবকে হারিয়েই তবে জিততে হবে ফাইনাল ম্যাচ।
কাগজে-কলমে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস হলেও মাঠের মধ্যে সমান তৎপর দেখা যায় তামিম ইকবালকেও। দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে ক্রিকেট খেলার অভিজ্ঞতা এবং তুলনামূলক বেশি তারকাখ্যাতি থাকা তামিমই মূলত কুমিল্লার ‘আর্মব্যান্ডবিহীন’ অধিনায়ক। যে কারণে মাঠে খুব বেশি কিছু করতে হয় না আনুষ্ঠানিক অধিনায়ক ইমরুলকে।
শুক্রবারের ফাইনাল ম্যাচে অনানুষ্ঠানিক অধিনায়ক তামিমের কাছে থাকতে হবে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের অন্যতম সেরা ‘ট্যাক্টিক্যাল’ অধিনায়ক সাকিব আল হাসানকে মাত করার পরিকল্পনা।
তুখোড় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে মিলে তা বের করতেই আজ ব্যস্ত থাকতে হবে কুমিল্লার ম্যানেজম্যান্টকে। তবে কম যাননি ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজনও। ছোটছোট কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেয়ার মতো অনেক বিষয়ে সুজনের পারদর্শীতা অন্য পর্যায়ের। সেসব দিকেও খেয়াল রাখতে হবে প্রথমবারের মতো ফাইনাল খেলতে যাওয়া তামিম ইকবাল ও তার দলকে।
তবে দলীয় পারফরম্যান্সের পরও থাকে ব্যক্তিগত পারফরম্যান্সের হিসাব-নিকাশ। বন্ধু সাকিব ব্যাটে-বলে সমান অবদান রাখতে পারলেও তামিমকে সন্তুষ্ট থাকতে হয় শুধু ব্যাটের পারফরম্যান্স দিয়েই।
আর এই ব্যাট হাতে এখনো পর্যন্ত সাকিবের চেয়ে এগিয়েই রয়েছেন তামিম। ১৩ ম্যাচে খেলে প্রায় ২৮ গড়ে আসরের পঞ্চম সর্বোচ্চ ৩২৬ রান রয়েছে তামিমের নামের পাশে। হাঁকিয়েছেন ২টি ফিফটি। বিপরীতে ১৪ ম্যাচ খেলে ২২ গড়ে সাকিব করেছেন ২৯৮ রান, তারও রয়েছে ২টি ফিফটি।
কিন্তু বল হাতে আসরের সর্বোচ্চ ২২টি উইকেট শিকার করেছেন সাকিব। যা চাইলেও করতে পারবেন না তামিম। তাই বিশ্বসেরা অলরাউন্ডার ‘বন্ধু’ সাকিবের বিপক্ষে ফাইনাল জিতে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয়াটা খুব একটা সহজ হবে ‘অভিষেক’ ফাইনাল খেলতে নামা তামিমের।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
