৪২ বাংলাদেশিকে ডিপোর্ট করলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের গ্রেপ্তারের পর তাদের মধ্য থেকে ৪২ জনকে একটি চার্টার্ড ফ্লাইটে ডিপোর্ট করা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গত ৩ সেপ্টেম্বর, বুধবার সকালে এই প্রতিবেদককে জানান, অবৈধ বাংলাদেশিদের বহনকারী বিমানটি এখন ঢাকার পথে রয়েছে। আজ শুক্রবার এটি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। এই ফ্লাইটে ৪০ জন পুরুষ এবং ২ জন নারীসহ মোট ৪২ জন বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে এসে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশিরা রয়েছেন। তাদের বয়স ২৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে। ডিপোর্ট হওয়া অধিকাংশই যুবক বয়সের ছেলেরা রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছে।
০১:৩৫ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
চীন-রাশিয়া-উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে
চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতা যখন একটি বিশাল সামরিক কুচকাওয়াজে যোগ দিচ্ছিলেন, তখন ট্রাম্পের এমন অভিযোগ এলো।
০২:১১ এএম, ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করেছে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের শুল্ক নীতি নিয়ে আবারও তীব্র সমালোচনা করে বলেছেন, ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করেছে। বর্তমানে আর কোনও শুল্ক আরোপ না করতে ওয়াশিংটনকে প্রস্তাব দিয়েছে ভারত। দুই দেশের মধ্যে বাণিজ্য ও শুল্ক নীতি ঘিরে চলমান ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন।
০১:৫৩ এএম, ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
নতুন ‘ভিসা ইনটিগ্রিটি ফি’ আরোপ করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সরকার আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে নতুন একটি ২৫০ ডলারের নতুন “ভিসা ইন্টেগ্রিটি ফি” চালু করতে যাচ্ছে। এই অতিরিক্ত ফি যুক্ত হওয়ার ফলে ভিসা আবেদনকারীদের এখন থেকে মোট ৪৪২ ডলার দিতে হবে—যা বৈশ্বিকভাবে অন্যতম উচ্চতম ভিসা ফি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাভেল এসোসিয়েশন।
০২:২৪ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
মোদি কেন শি-পুতিনের সঙ্গে `বিছানায় যাচ্ছেন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো চীন সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'খোঁচা' দিয়েছেন। রোববার (৩১ সেপ্টেম্বর) ফক্স নিউজকে তিনি বলেন, 'মোদি একজন মহান নেতা...আমি বুঝতে পারছি না কেন তিনি পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে বিছানায় যাচ্ছেন, যখন তিনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা।'
০১:৫৮ এএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
কমলা হ্যারিসের রাষ্ট্রীয় সুবিধায় ট্রাম্পের হস্তক্ষেপ
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৯ আগস্ট) হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিষয়টি চিঠির মাধ্যমে হ্যারিসকেও জানানো হয়েছে
০২:১৯ এএম, ৩১ আগস্ট ২০২৫ রোববার
ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে অদ্ভুত এক ট্রেন্ড। এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে শনিবার পর্যন্ত শুধু ‘ট্রাম্প মারা গেছেন’ শিরোনামে ৫৬ হাজারেরও বেশি পোস্ট হয়েছে। এতে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে।
০২:১৭ এএম, ৩১ আগস্ট ২০২৫ রোববার
ভারত সফর বাতিল করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপাতত ভারত সফরের পরিকল্পনা নেই। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনে তার যোগদানের কথা ছিল। নিউইয়র্ক টাইমসের অনলাইনে শনিবার প্রকাশিত এক বিশ্লেষণে এ দাবি করা হয়েছে।
০২:০৫ এএম, ৩১ আগস্ট ২০২৫ রোববার
ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ফেডারেল রিজার্ভ (ফেড) গভর্নর লিসা কুক। তিনি অভিযোগ করেছেন, তাঁকে অপসারণ করার প্রেসিডেন্টের কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘদিনের স্বাধীনতার রীতি নতুন করে আইনি পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে।
০২:০৭ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর হামলায় দুই শিশু নিহত,
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের একটি ক্যাথলিক স্কুলের গির্জায় বন্দুকধারীর হামলায় দুই শিশু নিহত হয়েছে। তিনটি বন্দুক নিয়ে কাচের জানালা দিয়ে চালানো এই গুলিবর্ষণে অন্তত ১৭ জন আহত হন।
০২:১৯ এএম, ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার
যুক্তরাষ্ট্রে সিডিসি প্রধানকে বরখাস্ত
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক সুসান মোনারেজকে নিয়োগের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বরখাস্ত করেছে হোয়াইট হাউস। একইসঙ্গে সংস্থাটির চারজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। ভ্যাকসিন নীতি ও জনস্বাস্থ্য নির্দেশনা নিয়ে তীব্র বিরোধ এবং রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ঘিরে এই ঘটনা ঘটেছে।
০২:১৫ এএম, ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার
গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, বিশ্বাস করেন অর্ধেক মার্কিন
যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটার বিশ্বাস করেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছ। বুধবার (২৮ আগস্ট) প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, গণহত্যা সংঘটিত হচ্ছে বলে বিশ্বাস করেন এমন মার্কিন ভোটারদের মধ্যে ৭৭ শতাংশ ডেমোক্র্যাট এবং ৫১ শতাংশ দলীয় মতাদর্শকেন্দ্রিক নয়।
০২:০৩ এএম, ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার
যুক্তরাষ্ট্রে ডাকযোগে পণ্য পাঠানো স্থগিত করল ২৫ দেশ
বিশ্বের অন্তত ২৫টি দেশ যুক্তরাষ্ট্রে ডাকযোগে পণ্য পাঠানো স্থগিত করেছে বলে জানিয়েছে জাতিসংঘের ডাক খাতের দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডাকযোগে পাঠানো পণ্যের ওপর থেকে শুল্ক অব্যাহতির নিয়ম বাতিল করায় এসব দেশ তাদের পরিষেবা স্থগিত করেছে।
০২:১২ এএম, ২৭ আগস্ট ২০২৫ বুধবার
ট্রাম্পের ফোন ধরছেন না মোদি, দাবি রিপোর্টে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার ফোন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প চারবার ফোন করলেও তা ধরেননি মোদি।
সম্প্রতি জার্মানির সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালগেজাইন জেইটুং এক প্রতিবেদনে এই দাবি করে।
০২:০৬ এএম, ২৭ আগস্ট ২০২৫ বুধবার
ট্রাম্পের ভুল সমীকরণ, চীনের ফাঁদেই ধরা যুক্তরাষ্ট্র!
বিশ্বে বাণিজ্যযুদ্ধ শুরু করে উল্টো বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ মাস আগে ২ এপ্রিল ওই যুদ্ধের সূচনা করেন তিনি। ভেবেছিলেন বাণিজ্যে ভারসাম্য আনবেন। তবে ওয়াশিংটনের এমন নীতি রাজনৈতিকভাবে অনেকটা বুমেরাং হয়েছে।
০২:২০ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০ শতাংশ
আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার (বি১/বি২) ফি বাড়তে যাচ্ছে। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে মার্কিন কংগ্রেসে পাস হয় ‘বিগ বিউটিফুল বিল’। ওই আইন অনুসারে দেশটির পর্যটন ভিসার ফি বাড়ানো হয়েছে ২৫০ ডলার।
০১:৫৯ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
আমেরিকাবিরোধী কর্মকাণ্ড থাকলেই ভিসা নয়
যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে ‘আমেরিকাবিরোধী মনোভাব’ খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বিধিনিষেধের এই কড়াকড়ি অভিবাসনবিষয়ক অধিকারকর্মী ও আইনজীবীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
০৬:৫২ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার
ইলন মাস্ক নিয়ে ইতিবাচক মন্তব্য মেলোনির, মুখ কালো ট্রাম্পের
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি ও গুরুত্বপূর্ণ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকেই ঘটে ঘটনাটি। মঙ্গলবার (১৯ আগস্ট) ‘দ্য ইকোনমিক টাইমস -এর এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
০২:১১ এএম, ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উচিত, বিশ্বাস করেন বেশিরভাগ মার্কিন ন
জাতিসংঘের প্রতিটি দেশের ফিলিস্তিনকে একটি জাতিরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বলে বিশ্বাস করেন ৫৮% সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিক। রয়টার্স/ইপসোসের একটি নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে।
বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, প্রায় ৩৩% উত্তরদাতা জাতিসংঘের সদস্যদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একমত নন। এছাড়া ৯% কোনো জবাব দেয়নি।
০২:০৩ এএম, ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা দ্রুত নিচে নামছে
ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ২১২ দিন পার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জনমতের পাল্লা তার বিপক্ষেই ভারী হচ্ছে। সর্বশেষ জরিপ অনুযায়ী, ট্রাম্পের নিট অনুমোদন হার (সমর্থনের হার থেকে বিরোধিতার হার বাদ দিলে যা থাকে) দাঁড়িয়েছে মাইনাস ১৫ শতাংশ।
০১:৫২ এএম, ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
আমেরিকাবিরোধী মনোভাব-কর্মকাণ্ড থাকলে ভিসা হবে না
যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিরা যদি ‘আমেরিকাবিরোধী মনোভাব’ প্রদর্শন করেন তাদের ভিসা দেওয়া হবে না। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড অনুসন্ধানের বিষয়টিও রয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বিধিনিষেধের এই কড়াকড়ি অভিবাসনবিষয়ক অধিকারকর্মী ও আইনজীবীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
০১:৩৮ এএম, ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
আইন লঙ্ঘন ও মেয়াদ না থাকায় বিভিন্ন দেশের ৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের অধিকাংশের বিরুদ্ধে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও সমন্ত্রবাদে সমর্থনের অভিযোগ আছে।
০২:৩৫ এএম, ২০ আগস্ট ২০২৫ বুধবার
রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, রাশিয়া সামরিকভাবে শক্তিশালী একটি দেশ। ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কখনোই ইউক্রেনে সেনা পাঠাবে না। রাশিয়ার হামলা ঠেকাতে দেশটিতে নিরাপত্তা জোরদারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দৃঢ়ভাবে বলেন, ‘এটা কখনোই ঘটবে না।’
০২:১০ এএম, ২০ আগস্ট ২০২৫ বুধবার
হোয়াইট হাউসে বৈঠক শেষে পুতিনকে ফোন করবেন ট্রাম্প
হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপ এবং ন্যাটো নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য জানিয়েছেন তিনি।
০১:২১ এএম, ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী


































