পুরোনো মামলায় ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে গত বছর করা একটি মামলায় নতুন অভিযোগ এনেছেন প্রসিকিউটররা। ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পালটানোর চেষ্টার মামলায় নতুন অভিযোগটি আনা হয়েছে।
মঙ্গলবার দেশটির স্পেশাল কাউন্সিলর জ্যাক স্মিথ নতুন অভিযোগটি আনেন।
গত বছর করা মামলাটিতে ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছিল। নতুন অভিযোগপত্রেও সেই চারটি অভিযোগই রয়েছে। তবে সেগুলোতে কিছু কাটছাঁট করা হয়েছে। আগের অভিযোগপত্রটি ছিল ৪৫ পৃষ্ঠার। নতুন অভিযোগপত্রটিকে ৩৬ পৃষ্ঠায় নামিয়ে আনা হয়েছে।
নতুন অভিযোগপত্রে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসাবে নয় বরং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী এবং একজন রাজনৈতিক নেতা হিসাবে চ্যালেঞ্জ করা হয়েছে। কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট রায় দিয়েছেন, প্রেসিডেন্টরা পদে থাকাকালীন কিছু কাজের জন্য বিচার থেকে মুক্ত।
গত ১ জুলাইয়ের ওই রায়ে আদালত ট্রাম্পকে আগের মামলাটি থেকে দায়মুক্তিও দেন। আদালত বলেছিলেন, প্রেসিডেন্ট হিসাবে সাংবিধানিক ক্ষমতাবলে তিনি এ দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন। তাই নতুন অভিযোগে যুক্তি দেওয়া হয়েছে, ট্রাম্প যখন নির্বাচনকে প্রভাবিত করার জন্য কথিত পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তখন তিনি একজন সাধারণ নাগরিক হিসাবে কাজ করেছিলেন, প্রেসিডেন্ট হিসাবে নয়।
এতে আরও যুক্তি তুলে ধরা হয়, নির্বাচনের ফলাফলের পর ক্ষমতা হস্তান্তরের সময় ট্রাম্পের ওপর প্রেসিডেন্ট হিসাবে কোনো সাংবিধানিক দায়িত্ব ছিল না। ফলে তার সে সময়কার সব কর্মকাণ্ডকে প্রেসিডেন্ট হিসাবে নয় বরং একজন প্রার্থীর কর্মকাণ্ড হিসাবে বিবেচনা করতে হবে।
রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন অভিযোগপত্র নিয়ে শুনানি শুরু করবেন। তবে আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলাটির বিচার প্রক্রিয়া খুব বেশি এগোবে না বলেই ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের বিরুদ্ধে যে চারটি অপরাধের অভিযোগ আনা হয়েছে, সেগুলো হলো- যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র, সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র, সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা এবং অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যান। এরপর ২০২১ সালের ৬ জানুয়ারি ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের দিন দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। অভিযোগ রয়েছে, ট্রাম্প ওই হামলায় ইন্ধন জোগান।
এদিকে নতুন এ অভিযোগের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। বলেছেন, পুরো মামলাটি সুপ্রিমকোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে। সুপ্রিমকোর্টের সিদ্ধান্তকে পাশ কাটানোর জন্য স্মিথ একই মামলা নতুন করে উত্থাপন করেছেন।
নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘নতুন অভিযোগটি একটি মৃত বিষয়কে পুনরুত্থিত করার এবং নির্বাচনের আগে আমেরিকান জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা।’ তিনি তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অবিলম্বে খারিজ করার আহ্বানও জানিয়েছেন।
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
