কমলা-ট্রাম্পের বিতর্ক দেখা যাবে এবিসি নিউজ, বিবিসি, সিএনএনে
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪
বিতর্ক হবে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে।
বিতর্ক শুরু হবে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়)।
বিতর্ক সরাসরি দেখা যাবে মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ–এ। বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরও সরাসরি সম্প্রচার করবে।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটা) বিতর্কের মঞ্চে মুখোমুখি হচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটাই সম্ভবত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম এবং শেষ টেলিভিশন বিতর্ক। উভয়ের দৃষ্টি এখন সামনের নির্বাচনের দিকে।
নির্বাচনের আগে ফিলাডেলফিয়ায় এবিসি নিউজের এই বিতর্ককে এখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য রাজনীতির চিত্র পরিবর্তনের মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে। দুই প্রার্থীর এখন মনোযোগ প্রচারণা ও ভোটারের দৃষ্টি টানার দিকে। বেশ কিছুদিন ধরেই কমলা ও ট্রাম্পের এ বিতর্ক ঘিরে উত্তাপ ছড়িয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি দুই মাসের কম সময়। হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে এখন সামান্য ভুল দুই প্রার্থীর ক্ষেত্রে বড় পার্থক্য গড়ে দিতে পারে। তাই কমলা বা ট্রাম্পের পক্ষে কেউই বড় বাজি লাগাতে চাইবেন না। কারণ, বিভিন্ন জরিপে ইতিমধ্যে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে।
* বিতর্ক ঘিরে কমলা বেশ ভালো প্রস্তুতি নিয়েছেন। তাঁর ঘনিষ্ঠ একজন ট্রাম্প সেজে তাঁর সঙ্গে মহড়াও দেন। * এই বিতর্ক কমলা ও ট্রাম্পের জন্য ভোটারের কাছে পৌঁছানোর গুরুত্বপূর্ণ সুযোগ। * হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে এখন সামান্য ভুল দুই প্রার্থীর ক্ষেত্রে বড় পার্থক্য গড়ে দিতে পারে।
গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আকস্মিক প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে গেলে কমলা হ্যারিস সামনে আসেন। এরপর থেকে দ্রুত জনসমর্থন বেড়েছে ৫৯ বছর বয়সী কমলার। কিন্তু অনেক ভোটার আছেন, যাঁরা এখনো তাঁর সম্পর্কে খুব বেশি জানেন না। মঙ্গলবারের এই বিতর্ক তাই কমলা ও ট্রাম্পের জন্য ভোটারের কাছে পৌঁছানোর গুরুত্বপূর্ণ সুযোগ। বিতর্কের আগমুহূর্তে সর্বশেষ জরিপেও দেখা যায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। বিশ্লেষকেরা মনে করছেন, কমলা এখন তাঁর রানিং মেট টিম ওয়ালজকে নিয়ে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় জোর প্রচার শুরু করবেন।
অন্যদিকে ট্রাম্প এখন অর্থনীতি ও অভিবাসনের মতো বিষয়গুলোয় নজর দেওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে কমলাকে তিনি আগের মতোই বর্ণবিদ্বেষী বলে চিহ্নিত করার চেষ্টা করে যাবেন।
মার্কিন সিনেট নেতা চাক শুমারের সাবেক প্রেস সচিব অ্যান্ড্রু কোনেচুস্কি বিতর্কের আগমুহূর্তে বলেছেন, ‘এ বিতর্ক ইতিহাস রচনা করতে যাচ্ছে।’ এখন দেখার বিষয় জনমত কোন দিকে গড়ায়।
*বিতর্ক হবে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে। * বিতর্ক শুরু হবে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়)। * বিতর্ক সরাসরি দেখা যাবে মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ–এ। বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরও সরাসরি সম্প্রচার করবে।
বিতর্ক নিয়ে কমলা হ্যারিস বেশ ভালো প্রস্তুতি নিয়েছেন। এমনকি বিতর্কের প্রস্তুতির সময় তাঁর ঘনিষ্ঠ একজন ট্রাম্প সেজে তাঁর সঙ্গে মহড়াও দিয়েছেন। ট্রাম্পের প্রচারশিবিরের পক্ষ থেকে বলা হয়, ট্রাম্পের এটি সপ্তম প্রেসিডেন্ট বিতর্ক। এর আগে তিনি যতটা সম্ভব স্বাভাবিক থেকেছেন।
গত সোমবার এক রেডিও সাক্ষাৎকারে কমলা বলেন, ট্রাম্প কতটা নিচে নামবেন, তার জন্য সুযোগ রাখা হবে না।
ট্রাম্পের মুখপাত্র জ্যাসন মিলার বলেন, ‘আপনি ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তুতি নিতে পারবেন না। ধারণা করুন, একজন বক্সার মোহাম্মদ আলীর বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন।’
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
