শরণার্থী নিষেধাজ্ঞার পথে হাঁটছে বাইডেন প্রশাসন
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪
সীমান্ত দিয়ে প্রবেশকারী শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে জো বাইডেন প্রশাসন। হোয়াইট হাউজ প্রশাসন সীমান্তে অভিবাসীদের ঢল থামাতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। গত ৪ জুন প্রেসিডেন্ট বাইডেন এক নির্বাহী আদেশ জারি করলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে হাজার হাজার শরণার্থীর প্রবেশ ঠেকানো সম্ভব হয়েছিল। শরণার্থী অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের প্রবেশ স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবার। বিদেশি শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ঐতিহ্যবাহী আমেরিকার যে দীর্ঘ দিনের ‘প্র্যাকটিস’ চলমান ছিল তা থেকে এবার যুক্তরাষ্ট্র সরে দাঁড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। আমেরিকার মাটিতে পা রাখার পর আশ্রয়প্রার্থী শরণার্থীদের সুরক্ষা দিয়ে তাদের গ্রহণ করার যে ঐতিহ্য বা রীতি এতদিন চলমান ছিল তা হয়তো আর বেশিদিন থাকবে না। এমনটাই বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন।
গত জুন মাসে সীমান্ত এলাকায় শরণার্থীদের যে ঢল ছিল তা ঠেকাতে জারি করা ‘প্রেসিডেন্টের নির্বাহী আদেশ’-এর ফলে আমুল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ওই নির্বাহী আদেশের কারণে জুন মাসে ৮৩ হাজারের বেশি অবৈধ শরণার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল। জুলাই মাসে এই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৫৬ হাজার। হোমল্যান্ড সিকিউরিটির এক তথ্য মতে গত আগস্ট মাসে গ্রেপ্তার হয়েছিল ৫৮ হাজার অবৈধ অভিবাসন প্রত্যাশী। উল্লেখ্য, গত এক বছরে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীর ঢলে ২ লাখ ৫০ হাজারের বেশি অবৈধ অভিবাসী সীমান্ত অতিক্রম করেছিল। যা ছিল অনেক বড় উল্লেখযোগ্য ঘটনা।
সীমান্ত দিয়ে আসা শরণার্থীদের জন্য প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনতে হয়েছে। ব্যয় করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। হোমল্যান্ড সিকিউরিটি এবং অন্যান্য বিভাগগুলির জন্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রায় ২০ বিলিয়ন ডলারের অতিরিক্ত সম্পদ নিয়োগ করা হয়েছে। যেমন (ক) বর্ডার পেট্রোল এজেন্ট এবং সিবিপি অফিসারসহ ১,৫০০ এরও বেশি নতুন মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা (সিবিপি) কর্মী নিয়োগ; (খ) ৪,৩০০ এরও বেশি নতুন আশ্রয় কর্মকর্তা এবং অতিরিক্ত মার্কিন ইমিগ্রেশন সার্ভিসের কর্মী; (গ) অ্যাসাইলাম মামলার ব্যাকলগ কমাতে এবং মামলাগুলি আরও দ্রুত বিচারে সহায়তা করার জন্য ১০০ টি নতুন অভিবাসন বিচারক দল; (ঘ) শহর ও রাজ্যে নবাগতদের জন্য আশ্রয় পরিষেবা; এবং (ঙ) প্রয়োগ ও নির্বাসনসহ ফাংশনগুলির জন্য ১,২০০ নতুন ইউএস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট কর্মী নিয়োগ।
শরণার্থী বা অভিবাসনের পক্ষের দাবিদাররা বলেছেন, এই আদেশ কিছু অভিবাসীকে তাদের আশ্রয়ের পক্ষে আদালতে শুনানি করতে সক্ষম হতে বাধা দিয়েছে এবং এই প্রচেষ্টা অত্যধিক সীমাবদ্ধ ছিল। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জুনে একটি মামলা দায়ের করে যুক্তি দেখায় যে এই আদেশটি অন্যান্য বিষয়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অভিবাসীদের আশ্রয়কে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বর্তমান সরকার সীমান্ত দিয়ে প্রবেশকারীদের ব্যাপারে আরও কঠোর অবস্থান গ্রহণ করবে বলে আভাস দেয়া হয়েছে, বিশেষ করে আসন্ন প্রেসিডেন্ট আসন্ন নির্বাচনের আগে।
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
