শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় জঙ্গিদের একজন ছিল নারী
ইস্টার সানডে উদযাপনের দিন শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় ৯ আত্মঘাতী জঙ্গির মধ্যে একজন নারী ছিলেন বলে বুধবার জানিয়েছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজেওয়ারডেন।
০৪:২৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
নিপীড়নের বিরুদ্ধে অ্যাঞ্জেলিনা জোলির আহ্বান
যুদ্ধকালীন নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস। তারা যৌন নিপীড়নে ভুক্তোভোগীদের প্রতি সহযোগিতার মাত্রা বাড়ানো এবং যুদ্ধে নিপীড়নকে অস্ত্র হিসেবে ব্যবহারকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর ডয়েচে ভেলে'র।
০৪:২৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯
ইস্টার সানডে পালনের প্রাক্কালে শ্রীলঙ্কার চার্চ ও হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯-এ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
১১:৪২ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
ভারতসহ চার দেশে ভূমিকম্প
ভারতসহ প্রতিবেশী তিন দেশ মাঝারি মাত্রার শক্তিশালী কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাতে ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য অরুণাচল ও আসামে ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পন প্রতিবেশী দেশ চীন এবং মিয়ানমারেও অনুভূত হয়। এছাড়া বুধবার সকালে নেপালেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।
১১:৪০ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
বিশেষ ট্রেনে রাশিয়ায় কিম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার সকালে রাশিয়ায় পৌঁছেছেন। রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভস্টকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
১১:৩৯ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
মিয়ানমারে খনিধসে অর্ধশতাধিক ঘুমন্ত শ্রমিক নিহত
মিয়ানমারে খনি ধসে প্রায় ৫০ জনের বেশি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও বহু শ্রমিক। ভূমি ধসের সময় শ্রমিকরা ঘুমিয়ে ছিল বলে জানা গেছে।
১১:৩৮ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
বিশ্বের সবচেয়ে আধুনিক হেলিকপ্টার তৈরিতে একজোট চীন-রাশিয়া
সামরিক ক্ষেত্রে বিশ্বের প্রতিটি দেশই উন্নতি করছে। বিশেষ করে চীন এবং রাশিয়া সামরিক ক্ষেত্রে নিত্যনতুন আবিষ্কার করে চলেছে। তবে এবার বিশ্বের সবচেয়ে আধুনিক হেলিকপ্টার তৈরিতে একজোট হল চীন এবং রাশিয়া। এই কারণে খুব দ্রুত দুই দেশ ‘কন্ট্রাক্ট অব দ্যা সেঞ্চুরি’ নামে একটি চুক্তি সই করবে বলে জানা গেছে।
১১:৩৮ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
বোমা হামলার ২ ঘণ্টা আগে শ্রীলঙ্কাকে সতর্ক করে ভারত
শ্রীলঙ্কায় যে সিরিজ বোমা হামলা হতে পারে, সে বিষয়ে আগেই কলম্বোকে সতর্ক করে দিয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা। গত রবিবার 'ইস্টার সানডে'র দিনে ধারাবাহিক বিস্ফোরণ শুরু হওয়ার ঠিক ২ ঘণ্টা আগে ভারতীয় গোয়েন্দারা শ্রীলঙ্কার গোয়েন্দা দফতরে হামলার আশঙ্কার কথা জানিয়ে বার্তা দিয়েছিলেন।
১১:৩৭ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরচ্ছেদ
সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর আল-জাজিরা'র।
১১:৩৫ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
যে কারণে তুমুল হাসাহাসির শিকার হচ্ছেন ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জাপান ও জার্মানি একে অন্যের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সীমান্তে দু'দেশ কীভাবে যৌথ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলছে, তার উদাহরণ দিতে গিয়ে জাপান ও জার্মানির নাম নেন।
১১:৩৩ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
কলম্বোর সকল পুলিশ স্টেশনে `হাই অ্যালার্ট` জারি
লরি, ক্যাভার্ড ভ্যান ও মোটরবাইকে করে বিস্ফোরক প্রবেশের আশঙ্কায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সকল পুলিশ স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। খবর শ্রীলঙ্কার সানডে টাইমসের।
১১:২৮ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
বোরকা ও নিকাব নিষিদ্ধ হতে পারে শ্রীলঙ্কায়!
ইস্টার সানডে তে শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার পর দেশটিতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। সরকারের উচ্চ পর্যায়ের এক সূত্রের বরাত দিয়ে শ্রীলঙ্কার ডেইলি মিররের খবর, রবিবার হামলার পর গোয়েন্দারা যে সন্দেহ ও প্রমাণাদি পেয়েছেন, তাতে তাদের ধারণা হামলায় বিপুল সংখ্যক নারী জড়িত।
১১:২৭ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
ভারতের প্রধান বিচারপতিকে ফাঁসাতে যৌন নিপীড়নের অভিযোগ!
ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন এক নারী। তাকে ফাঁসাতেই তার বিরুদ্ধে যৌন নিপীড়নের ভুয়া অভিযোগ আনা হয়েছে।
১১:২৬ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
পপ তারকাকে গ্রেফতার নিয়ে উগান্ডায় উত্তেজনা
উগান্ডার জনপ্রিয় পপ তারকা ও সংসদ সদস্য ববি ওয়াইনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কনসার্ট থামিয়ে অনুষ্ঠানস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া কনসার্টে আসা ভক্তদের ছত্রভঙ্গ করতে তাদের দিকে কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই সঙ্গীত শিল্পীর স্ত্রী ও সমর্থকরা। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশে। খবর গার্ডিয়ান'র।
১১:২৬ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
শ্রীলংকায় হামলার দায় স্বীকার আইএসের
শ্রীলংকায় ইস্টার সানডের দিন গির্জা, ফাইভস্টার হোটেলসহ কয়েকটি স্থানে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
০৯:০১ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
শ্রীলঙ্কায় বোমা হামলা: ৮ জঙ্গির ছবি প্রকাশ
শ্রীলঙ্কায় জঙ্গি হামলার দায় স্বীকার করেছে আইএস। পরে হামলাকারী দলের মূল হোতাসহ আট জঙ্গির ছবিও প্রকাশ করে সংগঠনটি। এএমএকিউ নিউজ এজেন্সির মাধ্যমে এই ছবি প্রকাশ করে তারা।
০৮:৫৬ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ১৫
ফিলিপাইনের লুজন দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জনের বেশি মানুষ। এছাড়া ভূমিকম্পে একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুটি ভবন বিধ্বস্ত হয়েছে।
০৮:১৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
শ্রীলঙ্কায় নিহত বেড়ে ৩২১, সিরীয় নাগরিক আটক
শ্রীলঙ্কায় ভয়বহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার এই সংখ্যা ৩২১ য়ে গিয়ে ঠেকেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা কর্তৃপক্ষের। হামলায় আহত হয়েছে আরো ৫ শতাধিক মানুষ।
০৮:১৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ভারতে অমিত-রাহুলের ভাগ্য নির্ধারণ হবে আজ
ভারতের লোকসভা নির্বাচনের মঙ্গলবার তৃতীয় দফার ভোট চলছে। আজকের ভোটে ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ ও প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীসহ আরো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হওয়ার কথা রয়েছে আজ।
০৮:১৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ক্রাইস্টচার্চের প্রতিশোধ নিতেই ইস্টার সানডের হামলা : শ্রীলঙ্কা
গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার প্রতিশোধ নিতেই ইসলামি চরমপন্থীরা শ্রীলঙ্কায় সমন্বিত হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির এক মন্ত্রী। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রুয়ান উইজেওয়ারদানা এ দাবি করেন।
০৭:১৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করলো আইএস
সিরিজ বোমা হামলা চালিয়ে শ্রীলঙ্কার গীর্জা, হোটেলে ৩২১ জনকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রোববার ইস্টার সানডের সকালে ভয়াবহ ওই হামলায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচ শতাধিক মানুষ।
০৬:৫৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
সুইজারল্যান্ডে তুর্কি কনস্যুলেটে বোমা হামলা
সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত তুরস্কের কনস্যুলেটকে লক্ষ্য করে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে কনস্যুলেটের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবার এ হামলার ঘটনা ঘটে।
০৪:১৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
তৃতীয় দফার ভোট হচ্ছে ভারতে
ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট হচ্ছে। মঙ্গলবার সকালে শুরু হওয়া এই ধাপে মোট ১১৭টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। আজকের ভোটে দুই আসন থেকে লড়বেন বিজেপি সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
০৯:২৪ এএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
কোন পথে হাটঁছে তদন্ত
অচেনা জিহাদি গ্রুপ, ন্যাশনাল তোহিদ জামাতকে সিরিজি বোমা হামলায় দায়ী বলে মনে করছে শ্রীলঙ্কার সরকার। ফলে তদন্তকারীরা এখন ওই গ্রুপটির প্রতি বিশেষভাবে নজর দিচ্ছেন। যদিও কোনো গোষ্ঠী এখনো আনুষ্ঠানিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে সোমবার সৌদিভিত্তিক আল আরাবিয়া টেলিভিশনকে উদ্ধৃত করে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানায়, জামাত আল তৌহিদ আল ওয়াতানিয়া (এনটিজে) নামের একটি সংগঠন সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে।
০৮:৩৮ এএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩


































