কোন পথে হাটঁছে তদন্ত
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
অচেনা জিহাদি গ্রুপ, ন্যাশনাল তোহিদ জামাতকে সিরিজি বোমা হামলায় দায়ী বলে মনে করছে শ্রীলঙ্কার সরকার। ফলে তদন্তকারীরা এখন ওই গ্রুপটির প্রতি বিশেষভাবে নজর দিচ্ছেন। যদিও কোনো গোষ্ঠী এখনো আনুষ্ঠানিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে সোমবার সৌদিভিত্তিক আল আরাবিয়া টেলিভিশনকে উদ্ধৃত করে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানায়, জামাত আল তৌহিদ আল ওয়াতানিয়া (এনটিজে) নামের একটি সংগঠন সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে।
এতে বলা হয়, আল আরাবিয়া টিভি চ্যানেল সোমবার টুইটারে জানিয়েছে, স্থানীয় সন্ত্রাসী সংগঠন জামাত আল তৌহিদ আল ওয়াতানিয়া হামলার দায় স্বীকার করেছে। তবে টুইটে তারা গ্রুপটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
শ্রীলঙ্কার কর্মকর্তারা বলছেন, এরা স্বল্প পরিচিত নতুন একটি গোষ্ঠী, যাদের সম্পর্কে কিছুদিন আগেও তেমন একটা জানা ছিল না। কিছুদিন আগে একটি বুদ্ধ ভাস্কর্য ভাঙার ঘটনার সঙ্গে ওই গ্রুপটি জড়িত ছিল বলে ধারণা করা হয়।
বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে ২০১৬ সালে গোষ্ঠীটির একজন নেতাকে গ্রেপ্তারের পর প্রথম এটি আলোচনায় আসে। বিশ্লেষকরা বলছেন, ন্যাশনাল তৌহিদ জামাত গ্রুপটি ইসলামপন্থী সন্ত্রাসী ধ্যানধারণা লালন করে।
শ্রীলঙ্কার স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ওই গ্রুপটি কাট্টাকুডি নামের একটি মুসলিম অধ্যুষিত শহরে ২০১৪ সালে গঠিত হয়। তবে এর আগে মারাত্মক কোনো হামলার চালানোর সঙ্গে এদের নাম শোনা যায়নি। তবে দলটি তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপকে সমর্থন করতো বলে জানা গেছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের শ্রীলঙ্কা বিষয়ক পরিচালক অ্যালান কিনানের ধারণা, ন্যাশনাল তৌহিদ জামাত সম্ভবত সেই গোষ্ঠী, যারা গত বছর ‘ছোট কিন্তু গুরুত্বপূর্ণ’ একটি ঘটনায় জড়িত ছিল।
তিনি বলেন, ‘ডিসেম্বরে মারওয়ানেলা শহরে ... বুদ্ধের কয়েকটি মূর্তি ভাঙচুর করা হয়েছিল এবং এরপর পুলিশ এমন কয়েকজন তরুণকে গ্রেপ্তার করেছিল, যারা একজন ধর্মপ্রচারকারীর ছাত্র ছিলেন বলে জানা যায়। ওই ধর্মপ্রচারকারীর নাম গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, তা গতকালই বেরিয়েছে।
১০ দিন আগে ন্যাশনাল তৌহিদ জামাতের দ্বারা চার্চে হামলার ব্যাপারে ‘বন্ধুপ্রতীম একটি দেশের গোয়েন্দা সংস্থা’ শ্রীলঙ্কার পুলিশকে সতর্ক করে দিয়েছিল। ফলে তদন্তকারী কর্মকর্তাদের মনোযোগ এখন ন্যাশনাল তৌহিদ জামাতের দিকে।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর দি স্টাডি অব ভায়োলেন্ট এক্সট্রিমিজম-এর পরিচালক অ্যানি স্পেকহার্ড বলছেন, ওই গ্রুপটির উদ্দেশ্য কোনো বিপ্লব ঘটানো নয়। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের জিহাদিদের আন্দোলনকে শ্রীলঙ্কায় ছড়িয়ে দেয়া এবং সমাজে ঘৃণা, ভয় ও বিভেদ তৈরি করা।
রোববার একসঙ্গে চার্চ ও বিদেশি পর্যটক অধ্যুষিত হোটেলে হামলা চালানো হয়েছে, যার সঙ্গে বিশ্বের অন্যান্য দেশে বড় বড় ইসলামপন্থী জঙ্গি গ্রুপগুলোর হামলার মিল রয়েছে বলে মনে করেন স্পিকহার্ড।
সিঙ্গাপুর-ভিত্তিক নিরাপত্তা বিশেষজ্ঞ রোহান গুনারত্না বলেছেন, ইসলামিক স্টেট গ্রুপের শ্রীলঙ্কা শাখা হচ্ছে ওই ছোট সংগঠনটি। যারা চরমপন্থীদের হয়ে লড়াই করতে সিরিয়া আর ইরাকেও গিয়েছিল।
তবে শ্রীলঙ্কার সরকার বা বিশেষজ্ঞদের ধারণা, বোমা হামলাগুলোর সঙ্গে স্থানীয় গ্রুপ জড়িত থাকলেও তারা আন্তর্জাতিক সহায়তা পেয়েছেন।
বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, হামলার ধরণ দেখে মনে হচ্ছে, ইসলামিক স্টেট অথবা আল কায়েদা এগুলোর সঙ্গে জড়িত থাকতে পারে।
এরই মধ্যে সিরিজ বোমা হামলাকে সমর্থন করে আইএস জানিয়েছে, নিউজিল্যান্ডে মসজিদে হামলা ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পাল্টা প্রতিশোধ হিসেবেই এ হামলা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, গৃহযুদ্ধ চলার সময় তামিল টাইগাররা আত্মঘাতী হামলাকে এক প্রকার অস্ত্র হিসেবে ব্যবহার করতো। সে সময় সরকারি কর্মকর্তা ও স্থাপনা লক্ষ্য করে আত্মঘাতী হামলা করা হতো। কিন্তু গির্জা এবং হোটেলে হামলার ঘটনা শ্রীলঙ্কায় একেবারে নতুন।
দেশটির কেবিনেট সেক্রেটারি রাজিথা সেনারত্নে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দেশের ভেতরে থাকা একদল ব্যক্তি এসব হামলা করেছে এটা বিশ্বাস করি না। তিনি বলেন, এখানে আন্তর্জাতিক নেটওয়ার্ক আছে, যাদের ছাড়া এ হামলা সফল হতো না।
অ্যান্টি-টেরোরিজম বিশেষজ্ঞ আলটো লাবেটুবান বলছেন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণপূর্ব এশিয়ার সঙ্গে মেলালে দেখা যায় ইসলামিক স্টেট এবং আল কায়েদার সঙ্গে এসব হামলার মিল রয়েছে।
তিনি বলেন, যে মাত্রায় হামলা হয়েছে, তাতে আমার মনে হয় না, শুধু স্থানীয়রা এটি ঘটিয়েছে। সম্ভবত বিদেশি গ্রুপ বা লোকজনের সঙ্গে জড়িত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলংকার একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলছেন, যারা এই হামলা চালিয়েছে, তাদের বিশেষ অপারেশন ক্ষমতা আর দক্ষ কমান্ডার রয়েছে, তা বোঝা যায়।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
