বে অফ ব্লাড ছবির প্রিমিয়ার শো ৪ মে
১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানী সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নাগরিকদের উপর এক ভয়াবহ ‘গণহত্যা’ চালায়। যুদ্ধকালীন সময়ে আনুমানিক তিরিশ লাখ মানুষ হত্যা করা হয়েছিল, দশ লাখ মানুষ বাধ্য হয়েছিল বাস্তুচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিতে এবং বর্বর সৈন্যরা ধর্ষণ করেছিল দুই লাখ নারী ও কিশোরীকে।
০২:৪৪ এএম, ৪ মে ২০২৪ শনিবার
লন্ডনের মেয়র পদে হ্যাটট্রিক জয়ের পথে সাদিক খান
লন্ডনের নগরপিতা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে আর কয়েক ঘণ্টা পর। বৃহস্পতিবার (২ মে) স্থানীয় সময় রাত দশটায় ভোটগ্রহণ শেষ হবে। নির্বাচনে টানা তিনবারের মেয়র হিসেবে রেকর্ড গড়ে নির্বাচিত হবার অপেক্ষায় আছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইমিগ্রান্ট পরিবারের সন্তান সাদিক খান। লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করা সাদিক লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। সাদিক খানের বাবা ছিলেন একজন বাস ড্রাইভার এবং মা দর্জির কাজ করতেন।
০২:৪৩ এএম, ৪ মে ২০২৪ শনিবার
সম্পর্ক উন্নয়নে জোর লবিং বাংলাদেশ দূতাবাসের
আবারও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানবাধিকার রিপোর্ট নিয়ে নতুন করে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক লক্ষ্য করা গেছে। এ অবস্থায় চাপের মুখে রয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সম্পর্ক উন্নয়নে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। আমেরিকা নতুন করে যেন আর কোনো নেতিবাচক অবস্থান প্রকাশ না করে সেই জন্য জোর প্রচেষ্টা দূতাবাসের। কিন্তু বাইডেন প্রশাসনের অবস্থান থেকে কোনোভাবেই সরাতে পারছেন না বাংলাদেশ।
০২:৪২ এএম, ৪ মে ২০২৪ শনিবার
মমতাজের কনসার্ট ১৭ মে
বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজের একক কনসার্ট আগামী ১৭ মে শুক্রবার নিউইয়র্কের আমাজুরা হলে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের সুপ্রতিষ্ঠিত হোমকেয়ার প্রতিষ্ঠান গোল্ডেন এজ এ কনসার্টের আয়োজক। নিউইয়র্কে দীর্ঘদিন পর মমতাজের একক কনসার্ট নিয়ে ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
০২:৩৯ এএম, ৪ মে ২০২৪ শনিবার
বিশ্ববিদ্যালয়ে অনুদান বন্ধের হুমকি
যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়ে ইজরায়েল বিরোধী বিক্ষোভ হলে সেই বিশ্ববিদ্যালযের আর্থিক অনুদান বন্ধের হুমকি দিয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে সপ্তাহব্যাপী বিক্ষোভ দমনে তারা পদক্ষেপ নিতে শুরু করেছে। ইতোমধ্যেই তারা এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির পক্ষ থেকে কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তলব করা হয়েছে।
০২:৩৭ এএম, ৪ মে ২০২৪ শনিবার
বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অবশেষে মুখ খুললেন বাইডেন
রাজনৈতিক চাপের মুখে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে চলমান বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার (২ মে) তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভের অধিকার রয়েছে, তবে সহিংসতা ছড়ানোর অধিকার নেই।
০২:৩৬ এএম, ৪ মে ২০২৪ শনিবার
অনিশ্চয়তায় শিক্ষার্থীদের সামার কর্মসূচি
তহবিল সংকটের কারণে নিউইয়র্ক সিটির ২০২৪ সালের সামারে লক্ষাধিক শিক্ষার্থীর সামার রাইজিং প্রোগ্রামে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। সামার রাইজিং নামের নিখরচার এ কর্মসূচি সাবেক মেয়র বিল ডি ব্লাজিও চালু করেছিলেন। এই বছর ১ লাখ ৩৮ হাজার পরিবার সামার রাইজিংয়ে আসনের জন্য আবেদন করেছে। কিন্ডারগার্টেন থেকে ৮ম গ্রেডের ছাত্রছাত্রীদের জন্য ১ লাখ ১০ হাজার আসন বিশিষ্ট এই কর্মসূচিটি জুলাই থেকে আগষ্ট পর্যন্ত চলার কথা। কর্মসূচিটি বেশ জনপ্রিয় হয়েছে। শুধু যারা একাডেমিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য নয়, এ কর্মসূচি সবার জন্য।
০২:৩৫ এএম, ৪ মে ২০২৪ শনিবার
ইসরায়েলের বিরোধিতাও ইহুদিবিদ্বেষ!
যুক্তরাষ্ট্রে বিতর্কিত বিল পাস
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটি বিল পাস হয়েছে। নাগরিক স্বাধীনতা আন্দোলনের পক্ষে সোচ্চার থাকা সংগঠনগুলোর বিরোধিতা সত্ত্বেও গত বুধবার বিলটি পাস হয়। এটি এখন অনুমোদনের জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।
০২:৩৩ এএম, ৪ মে ২০২৪ শনিবার
১৫ জুুন ব্রকলিনের পথ মেলায় থাকছে চমক
আগামী ১৫ জুুন শনিবার ব্রুকলিনে হতে যাচ্ছে ১৫তম লিটল বাংলাদেশ পথ মেলা। এই মেলা অন্যান্য বারের চেয়ে আকষর্ণীয় এবং ব্যতিক্রমী হবে। গত ২ মে রাত ৮টায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেননে এ কথা ঘোষণা করে সংগঠনের কর্মকর্তরা। পথ মেলার আয়োজন করেছে চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশ ইন্ক।
০২:১৩ এএম, ৪ মে ২০২৪ শনিবার
ওয়ার্ল্ড ওয়াইড’র আনন্দ উৎসব
টাইমস স্কয়ারে সহস্র কণ্ঠে বিশ্ব বাঙালির ১৪৩১ বাংলা বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা এবং জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বৈশাখী মেলার আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যারা শ্রম, মেধা এবং অর্থ দিয়ে সঙ্গে ছিলেন তাদের নিয়ে এই আয়োজন করা হয় গত ২৭ এপ্রিল সন্ধায় জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে। এ ছাড়াও নিউইয়র্কের শিল্পী-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
০২:০৭ এএম, ৪ মে ২০২৪ শনিবার
১০ বাংলাদেশিকে অপহরণ করেছে আরাকান আর্মি
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদে মাছ ধরতে যাওয়া ১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
০১:৫৫ এএম, ৪ মে ২০২৪ শনিবার
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আবারও সরকার উৎখাতের শঙ্কা
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সরকার উৎখাতের আশঙ্কা করছেন। তিনি বলেছেন, বাম ৯০ ডিগ্রি ঘুরে গেছে। বিশেষ করে যারা অতি বাম, সব সময় মনে করি-তারা প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল ইত্যাদি। সেখানে আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, তাহলে পরবর্তী সময়ে কে আসবে? সেটা কি ঠিক করতে পেরেছে? সেটাই আমার প্রশ্ন।
০১:৫৪ এএম, ৪ মে ২০২৪ শনিবার
‘আমাদের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমাতে পারে’
বাংলাদেশের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থা নিতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
০১:৫৩ এএম, ৪ মে ২০২৪ শনিবার
বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ
নিউইয়র্কের দুই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে গত মঙ্গলবার বিক্ষোভে অংশ নেওয়ায় সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
০১:৫৩ এএম, ৪ মে ২০২৪ শনিবার
প্রসঙ্গ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি
কে দেবে আগামীর নেতৃত্ব?
বাংলাদেশে প্রধান দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং রাজপথের বিরোধী দল বিএনপি উভয় দলই আগামী দিনে দল পরিচালনার নেতৃত্ব কে দেবেন সেটা নির্ধারণ করতে পারছে না।
০১:৫১ এএম, ৪ মে ২০২৪ শনিবার
এখনও নিশ্চিত নন হোয়াইট হাউস এবার কার?
আসছে নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আবারও মুখোমুখি হচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প।
উত্তেজনাপূর্ণ এই ভোটের দিকে কেবল আমেরিকাই নয়, গোটা বিশ্বই তাকিয়ে আছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি ট্রাম্পের পাল্লাই ভারী বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু কী ভাবছেন অ্যালান লিচম্যান? গত দশবারের প্রেসিডেন্ট নির্বাচনে নয়বারই অভ্রান্ত ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। আসন্ন নির্বাচন নিয়ে তিনি কী বলছেন?
০১:৪৮ এএম, ৪ মে ২০২৪ শনিবার
ট্রাম্প জিতলে ২ কোটি ইমিগ্রান্টকে বহিস্কার!
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে ২ কোটি অবৈধ ও বৈধ ইমিগ্রান্টকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন। প্রয়োজনে এতে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। এই ২ কোটির মধ্যে প্রায় দেড় কোটি ইমিগ্রান্ট কাগজপত্রহীন অবৈধ বলে তিনি দাবি করেছেন।
০১:৪৭ এএম, ৪ মে ২০২৪ শনিবার
এই সংখা ৮১৬
‘আজকাল’- এখন বাজারে। সমসাময়িক বিষয়ে বিভিন্ন লেখকদের কলাম, সাহিত্য, স্বাস্থ্য, ধর্ম, খেলা ও বিনোদনের পাতা তো রয়েছেই। আপনার কপিটি সংগ্রহ করুন। পিডিএফ কপি পড়ুন- Weekly Ajkal Issue-816। অনলাইনে পেতে ব্রাউজ করুন : www.ajkalusa.com
০১:২৩ এএম, ৪ মে ২০২৪ শনিবার
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিলো সৌদি
দখলদার ইসরায়েলের সঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে। মূলত যুক্তরাষ্ট্র চাচ্ছে সৌদি-ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হোক। এতে করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে বলে বিশ্বাস তাদের।
০৮:১৪ পিএম, ৩ মে ২০২৪ শুক্রবার
বিশ্বজুড়ে বাড়ছে পরিবেশ সাংবাদিকদের ওপর হামলা
বিশ্বজুড়ে পরিবেশ সাংবাদিকদের ওপর হামলা বাড়ছে। ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বের ১৫টি দেশের ৪৪ জন পরিবেশ বিষয়ক সাংবাদিক এসব হামলায় প্রাণ হারিয়েছেন; আর প্রাণঘাতী হামলা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে ফিরতে পেরেছেন ২৪ জন সাংবাদিক।
০৮:১২ পিএম, ৩ মে ২০২৪ শুক্রবার
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ : গ্রেপ্তার ২,২০০ শিক্ষার্থী
গত ১৮ এপ্রিল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ২০০ জন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
০৮:০২ পিএম, ৩ মে ২০২৪ শুক্রবার
নাইজারে মার্কিন ঘাঁটিতে প্রবেশ করল রুশ সেনারা
আফ্রিকার দেশ নাইজারে একটি মার্কিন ঘাঁটিতে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। নাইজারের সামরিক জান্তা দেশটি থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশনা দেওয়ার এক মাস পর মার্কিন ঘাঁটিতে অবস্থান নিয়েছে রুশ সৈন্যরা।
০৭:৫৮ পিএম, ৩ মে ২০২৪ শুক্রবার
বিশাল কারখানায় নেই ফ্যান-এসি, তীব্র গরমেও স্বস্তি
সাততলা ভবন। প্রায় আট লাখ বর্গফুটের বিশাল এক কারখানা। ৪০ হাজার বর্গফুট ছড়ানো একেকটি ফ্লোর। দিনে-রাতে দুই শিফটে এখানে কাজ করেন প্রায় পাঁচ হাজার শ্রমিক। এত বড় কারখানায় একটি এসিও নেই। নেই কোনো বৈদ্যুতিক পাখা।
০৭:৫৬ পিএম, ৩ মে ২০২৪ শুক্রবার
বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন দুজন
যুক্তরাজ্যের স্পিকার, হাইকমিশনার এবং বিশিষ্ট অতিথিদের সঙ্গে নিয়ে ‘মুজিব অ্যান্ড ব্রিটেন’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
০৭:৪৮ পিএম, ৩ মে ২০২৪ শুক্রবার
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪





















