জামালপুর হবে দেশের সেরা জেলা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪
সংবর্ধনায় মির্জা আজম
জামালপুরের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্কে অভিবাসী জামালপুরবাসী। গত সোমবার উডসাইডের গুলশান টেরেসে ‘প্রবাসী জামালপুরবাসী, যুক্তরাষ্ট্র’ ব্যানারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা মো. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। বিপুল জনসমাগমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির হাতে পষ্পস্তবক তুলে দেয় কয়েকজন শিশু।
সংবর্ধনার জবাবে মির্জা আজম তার বক্তব্যে বলেন, জামালপুরসহ সারা বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তার মূল কারিগর হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার হাত ধরে, তার অনুগ্রহ ও আশীর্বাদেই আমার রাজনৈতিক সব অর্জন, আমি এই পর্যায়ে আসতে পেরেছি। তিনি বলেন, আমাকে গত ৩৪ বছর ধরে টানা সাতবার এমপি নির্বাচিত করায় আমি আমার সংসদীয় এলাকার জনগণের কাছে কৃতজ্ঞ। তাদের কারণেই আজকে জামালপুর মানে মির্জা আজম হিসেবে মানুষের পরিচিতি অর্জন করতে পেরেছি।
জামালপুরের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, গত ১৫ বছরে জামালপুরে ৫০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করিয়েছি, সেগুলোর কাজ চলমান আছে। জামালপুর ঢাকা ডুয়েল গেজ রেললাইন প্রকল্প অনুমোদন করিয়েছি। যাতে মানুষ দ্রুত ঢাকায় আসতে পারেন। জামালপুরের অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে, সেখানে ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে।
তিনি বলেন, জামালপুরে কি নেই? মেডিকেল কলেজ হাসপাতাল আছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, আইটি পার্ক, জামালপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ভবিষ্যতে একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ও হবে। ৫ হাজার ৩০০ কোটি টাকায় শেখ হাসিনা নকশী পল্লী হচ্ছে। সারাদেশের সব হস্তশিল্পের বিক্রয় কেন্দ্র হবে এই নকশী পল্লী। সেখানে ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট হচ্ছে। আমাদের দেশের সবচেয়ে বড় টানেল নির্মিত হবে জামালপুরে। সে প্রক্রিয়া এগিয়ে চলছে, তাহলে জামালপুর হবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেরা জেলা।
কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, আমার শৈশব, বাল্য, এবং যৌবনের প্রাথমিক দিনগুলো কেটেছে জামালপুরের মাটিতে। জামালপুরের আলো বাতাস পানি মাটি আমার গায়ে। তাই সেটাই আমার নিজের জেলা।
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা লাভলু আনসার বলেন, জামালপুরের মানুষের মধ্যে মতপার্থক্য থাকলেও গুরুত্বপূর্ণ যে কোন ব্যক্তি বা যে কোন অনুষ্ঠানের ক্ষেত্রে সবাই এক হয়ে যান। এই ঐক্য অব্যাহত থাকুক।
সাপ্তাহিক আজকালের হেড অব মার্কেটিং আবু বকর সিদ্দিক বলেন, জামালপুরের মানুষজন বেশিরভাগ কাজ করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। কিন্তু তাদের বেশিরভাগই অদক্ষ কর্মী। ফলে তারা কঠোর পরিশ্রম করেও সে অনুপাতে আয় করতে পারেন না। কিন্তু দক্ষতা থাকলে পাঁচগুণ বেশি আয় করা সম্ভব। এছাড়া সিঙ্গাপুরেও অনেক কর্মীর প্রয়োজন, তবে সে প্রশিক্ষণ নিতে ১০ লাখ টাকার মতো খরচ হয়। কিন্তু গ্রামের মানুষের পক্ষে তা যোগাড় করা সম্ভব হয় না। এজন্য জামালপুরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সাত বিঘা জমি দান করার প্রতিশ্রুতিও দেন আবু বকর সিদ্দিক। তিনি জামালপুরের মানুষদের ঐক্যের উপরও গুরুত্বারোপ করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ অনুষ্ঠানে বলেন, দলমত নির্বিশেষে সবাই আজ মির্জা আজমের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। ভবিষ্যতে সবাই এভাবে এক থাকবো। জামালপুরে কোন বিভক্তি থাকবে না।
সমাজকর্মী মোরশেদা জামান, কমিউনিটি এক্টিভিস্ট শাহাদাত হোসেন বাবু, সালেহ শফি গেন্দা, কৃষিবিদ আশরাফুজ্জামান, সাইদুর রহমান সেলি, আলমগীর খান, খন্দকার মুরাদ, জিল্লুর রহমান, নাসির উদ্দিন, অজিত ভৌমিক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম অনুষ্ঠানের উপস্থাপনা করেন।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
