বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন আগামী ১৬ জুলাই
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪
আগামী ১৬ জুলাই মঙ্গলবার নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সন্ধ্যা ৭ থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ১২০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন এস এম আলম ও রকি আলিয়ান। সাধারন সম্পাদক হিসেবে একক প্রার্থী রয়েছেন বর্তমান সাধারন সম্পাদক জেএফএম রাসেল। ১৩ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন এফইএমডি রকি। তার বিপরীতে কেউ মনোনয়ন পত্র জমা দেন নি। প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হয়েছেন একেএম এ রশীদ। তার বিপরীতেও কোন প্রার্থী নেই। অন্যান্য ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হলেন সাবেক সাধারন সম্পাদক হাসান জিলানী ও বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার। যুগ্ম সাধারন সম্পাদক ২টি পদে প্রার্থীরা হলেন এমএন হায়দার মুকুট ও আনিসুল ইসলাম টনি। মেম্বারশীপ চেয়ারপারসন পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ আজাদ ও আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল। ধারণা করা হচ্ছে এই পদে প্রতিদ্বন্দ্বিতাটা বেশ জোড়ালো হবে। ১২টি ডাইরেক্টরস পদের মধ্যে ৯ জন সদস্য প্রার্থীতায় আগ্রহ প্রকাশ করেছেন। তারা হলেন আমেনা নেওয়াজ (রানু নেওয়াজ), মাসুদ রানা তপন , মাঈনুদ্দিন পিন্টু, হারুন ভূইয়া, এবি সিদ্দিক , মোঃ শফিকুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন জুয়েল, মোহাম্মদ হোসেন ও এনামুল হক এনাম। বেশ কয়েকটি পদের বিপরীতে কেউ প্রার্থীতা ঘোষণা করেন নি।
১১ জুলাই বৃহস্পতিবার সংগঠনের সাধারন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সাইয়িদের আহবানে ক্লাব সদস্যরা প্রার্থী হবার জন্য নিজেদের নাম ঘোষণা করেন। সাধারন সভায় সভাপতিত্ব করেন সভাপতি শাহ নেওয়াজ। সাধারন সভার শুরুতেই তিনি বলেন, ১৬ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এই নির্বাচনে প্রার্থী হচ্ছি না। নতুন নেতৃত্বের বিকাশ ও তাদের কাজ করার সুযোগ দেবার উদ্দেশ্যেই আমি দ্বিতীয় মেয়াদে প্রার্থী নই। আপনারা আগ্রহীদের নির্বাচন করে আগামীতে ক্লাবকে এগিয়ে নিয়ে যাবেন। আমি সবসময় সাথে থাকবো। তার বক্তব্যের পর সাধারন সম্পাদক জেএফএম রাসেল সাধারন সম্পাদকের রিপোর্ট পেশ করেন। এতে বলা হয় এই কমিটি গত ১ বছরে ৩৯টি কার্যক্রম পরিচালনা করেছে। বিভিন্ন খাত থেকে হয়েছে ৪০ হাজার ৭০ ডলার। ব্যয় হয়েছে ১৯ হাজার ৭১৪ ডলার। তহবিলে রয়েছে ২০ হাজার ৩৫৫ ডলার। তবে আয়ের প্রধান উৎস ছিল সদস্যদের চাঁদা।
সাধারন সভা শেষে নির্বাচন কমিশন অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব গ্রহন করেন। নির্বাচন কমিশিনের সদস্যরা হলে মোহাম্মদ সাইয়িদ, মতিউর রহমান, আহসান হাবিব, এটর্নি মঈন চৌধুরী ও মোহাম্মদ আলী। প্রধান নির্বাচন কমিশনার সভায় ১৬ ডিসেম্বরের নির্বাচনের টার্মস অব কন্ডিশনগুলো পড়ে শোনান। তাৎক্ষনিকভাবে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের নাম আহবান করেন। সভাপতি পদে আলিয়ান রকি, এস এম আলম ও সাধারন সম্পাদক পদে জেএফএম রাসেল নিজেদের প্রার্থীতার ঘোষণা দেন। ১২ জুলাই সন্ধ্যা ৭টা ছিল প্রার্থীতা হবার সময়। সভার শেষলগ্নে বিদায়ী সভাপতি শাহ নেওয়াজের নাম সভাপতি প্রার্থী হিসেবে সদস্যদের মধ্য থেকে প্রস্তাব করলে তিনি দ্বিতীয়বারের মতো প্রার্থী হতে অপারগতা প্রকাশ করেন্। রাত সাড়ে ১১টায় ডিনারের মধ্যদিয়ে লায়নদের এ সভা শেষ হয়।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
