ইরান ও ফিলিস্তিনের পক্ষ নিলেন ব্রিকস জোটের নেতারা
প্রকাশিত: ৮ জুলাই ২০২৫
ব্রিকস জোটের নেতারা গত মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো হামলাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে, তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি জোরাল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। খবর আল-জাজিরার।
রোববার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে এই যৌথ ঘোষণা দেওয়া হয়। তবে ঘোষণাপত্রে ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে কোনো সরাসরি মন্তব্য ছিল না—যেখানে ব্রিকসের প্রতিষ্ঠাতা সদস্য রাশিয়া প্রধান আগ্রাসী শক্তি হিসেবে অভিযুক্ত। উল্টো তারা ইউক্রেনের রাশিয়ার অভ্যন্তরে হামলার সমালোচনা করেছে।
ট্রাম্পের ট্যারিফের সমালোচনা
ঘোষণাপত্রে বিশ্ব বাণিজ্যে ‘একতরফা শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা’ আরোপের সমালোচনা করা হয়, যা বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার পরিপন্থী। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি, তথাপি বিশ্লেষকরা এটিকে তার রক্ষণশীল বাণিজ্যনীতির প্রতি পরোক্ষ ইঙ্গিত বলে মনে করছেন।
প্রতিবাদে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো দেশ যারা ব্রিকসের ‘আমেরিকা-বিরোধী নীতি’তে যুক্ত হবে, তাদের উপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে।
কারা ছিল এই সম্মেলনে
ব্রিকসের প্রথম সম্মেলন হয় ২০০৯ সালে। সদস্য ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইথিওপিয়া, মিসর ও ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দেয়। এবারের সম্মেলনে নতুন অংশীদার দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বেলারুশ, বলিভিয়া, কাজাখস্তান, কিউবা, নাইজেরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, উগান্ডা ও উজবেকিস্তান।
রিও সম্মেলনে নেতৃত্ব দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। বেশিরভাগ দেশের শীর্ষ নেতা উপস্থিত থাকলেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান অনুপস্থিত ছিলেন। চীনের প্রতিনিধি ছিলেন প্রধানমন্ত্রী লি কিয়াং, রাশিয়ার ও ইরানের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রীরা।
ইরানে ইসরাইলের হামলার সমালোচনা
ইসরাইল ১৩ জুন ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইরানও ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ২১ জুন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার-বাস্টার বোমা ফেলে হামলায় অংশ নেয়। ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
ব্রিকস এই ঘটনার নিন্দা জানিয়ে পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক মানবিক আইন রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছে।
গাজা যুদ্ধ ও ফিলিস্তিন
ব্রিকস গাজার ওপর ইসরাইলি আগ্রাসন, বিশেষ করে খাদ্য সরবরাহকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের নিন্দা জানিয়েছে। তারা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রতি সমর্থন ব্যক্ত করে বলেছে, গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
গাজা যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। এরপর ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৫৭,০০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা
ঘোষণায় ব্রিকস একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলেছে, এসব ব্যবস্থা মানবাধিকার লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইরান ও রাশিয়া দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার শিকার। ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর কড়া নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।
পেহেলগাম হামলার নিন্দা
গত এপ্রিলে ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। ব্রিকস এ ঘটনার কঠোর নিন্দা জানায়। তবে পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি, যদিও ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে নীরবতা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্রিকস বিবৃতিতে কোনো সরাসরি মন্তব্য ছিল না। শুধু বলা হয়, ‘টেকসই শান্তি সমাধানের’ আহ্বান জানানো হয়। তবে ইউক্রেনের রুশ ভূখণ্ডে হামলার নিন্দা জানানো হয়, যেখানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
