করোনা ঠেকাতে ঢাকা বিমানবন্দরে নেই কার্যকরী পদক্ষেপ
প্রকাশিত: ৮ জুলাই ২০২৫
- নেই সতর্কতা চিহ্ন ও পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজিং বুথ
- যথাযথ পদক্ষেপ নিতে উদাসীন কর্তৃপক্ষ
- স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে অধিকাংশ যাত্রী
বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিবেশী দেশসহ অনেক রাষ্ট্র ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা– যেটি দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার– সেখানে দেখা যাচ্ছে চরম অবহেলা। করোনার পুনরায় বিস্তার ঠেকাতে কোনো কার্যকরী স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা চোখে পড়ছে না।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, আগত বা প্রবাসী যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা, স্যানিটাইজার সরবরাহ বা মাস্ক পরিধানের বিষয়ে নেই কোনো নির্দেশনা বা তদারকি। অধিকাংশ যাত্রীই স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছেন। ইমিগ্রেশন বা লাগেজ বেল্ট এলাকায়ও নেই কোনো সতর্কতা চিহ্ন, নেই পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজিং বুথ।
একজন যাত্রী বলেন, "বিদেশ থেকে এসে এখানে নেমে মনে হলো করোনা বলে কিছু ছিলই না। কেউ কিছু বলছে না, দেখছেও না।"
স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা মনে করছেন, বিমানবন্দর এলাকায় এভাবে স্বাস্থ্যবিধির অনুপস্থিতি দেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বলেন, "বিমানবন্দর হলো ভাইরাস প্রবেশের মূল পথ। অতীতে বাংলাদেশ বিমানবন্দরে অব্যবস্থাপনার কারণে বহু মানুষ আক্রান্ত হয়েছিল। এখন যদি আবার সেই উদাসীনতা দেখা দেয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।"
এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মকর্তা বলেন, "এখনো পর্যন্ত নতুন কোনো নির্দেশনা আসেনি। তবে পরিস্থিতি খারাপ হলে হয়তো আবার কড়াকড়ি শুরু হবে।"
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে মন্ত্রণালয় ও বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে বাস্তবায়নে দেখা দিচ্ছে গড়িমসি।
সচেতন মহল বলছে, করোনা হালকা হলেও এটি পুরোপুরি নির্মূল হয়নি। তাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবিলম্বে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
নতুন এই ১১ জন আক্রান্তসহ ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদিও সংক্রমণের হার তুলনামূলকভাবে কম, তবুও আগাম সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সংক্রমণের সংখ্যা এখনো অনেক কম হলেও আগের সপ্তাহের তুলনায় এ সংখ্যা ২ শতাংশের বেশি বেড়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলছে সকল কার্যক্রম। আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ, মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, বিদেশফেরত যাত্রীদের মধ্যে কেউ উপসর্গ বহন করছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন কাউকে প্রয়োজনে বিমানবন্দরের স্থাপিত কোয়ারেন্টাইন ইউনিটে পাঠানো হচ্ছে।
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
