বড় হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ
প্রকাশিত: ৯ জুলাই ২০২৫
শ্রীলঙ্কার ইনিংসের ৪৬তম ওভারে বোলিংয়ে আসেন বাংলাদেশের পার্টটাইম স্পিনার শামীম পাটোয়ারি। তখনই বোঝা গিয়েছিল- ধীর উইকেটে নিচু হয়ে আসা স্পিন রহস্য হতে যাচ্ছে। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে স্পিনে ভালোই ভুগিয়েছে বাংলাদেশকে। তবে শ্রীলঙ্কার ২৮৬ রানের লক্ষ্যে নেমে পেস বোলিংয়েই আত্মহুতি দিয়েছেন তানজিদ-হৃদয়রা। ৩৯.৪ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে মিরাজের দলও হেরেছে ৯৯ রানে। সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।
শ্রীলঙ্কায় লাল কিংবা সাদা বলে ম্যাচের ভাগ্য অনেকটাই টসের ওপর নির্ভর করে। সিরিজের প্রথম দুই ওয়ানডে যার সাক্ষী। পাল্লেকেলেতেও টসের দিকে তাকিয়ে ছিল দুই দল। লঙ্কান অধিনায়ক চারিথা আশালঙ্কা টস জিতে ব্যাটিং নিতে দু’বার ভাবেননি। তবে ঠিক ১০০ রানে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের চাপেই রেখেছিল বাংলাদেশ।
সেখান থেকে তিনে ব্যাট করা কুশল মেন্ডিস সেঞ্চুরি তুলে নেন। পাঁচে খেলা আশালঙ্কা ফিফটি করেন। তারা ১২৪ রানের জুটি গড়ে দলকে বড় রানের পথে তুলে নেন। কুশল ১১৪ বলে ১২৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ১৮টি চারের শট খেলেন তিনি। আশালঙ্কা ৬৮ বলে নয় চারে ৫৮ রান করে আউট হন। শেষটায় ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৪ বলে ১৮ রান করে দলে রান বাড়িয়ে নেন। তার আগে ওপেনার পাথুম নিশাঙ্কা ৩৫ রান যোগ করেন।
পুরনো বলে স্পিন খেলা কঠিন হবে জেনেই দ্রুত রান তোলার পরিকল্পনা নিয়ে ব্যাটিংয়ে নেমে ২০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ১৩ বলে ১৭ করে ফেরেন। ক্রিজে এসেই শূন্য করে সাজঘরে হাঁটা দেন সিরিজের আগে ওয়ানডে নেতৃত্ব হারানো নাজমুল শান্ত। এরপর পারভেজ ইমন, মেহেদী মিরাজরা সেট হয়ে আউট হন। ইমন ৪৪ বলে ২৮ এবং মিরাজ ২৫ বলে চারটি চার ও এক ছক্কায় ২৮ রান করে ফেরেন। ১০৫ রানে বাংলাদেশ চতুর্থ উইকেট হারানোর পর ধসে যেতে সময় লাগেনি।
নতুন বলে লঙ্কান পেসাররা প্রথম দুই উইকেট নেওয়ার পর স্পিনাররা নেন পরের তিন উইকেট। ইমন, মিরাজকে ফেরান ভেল্লালাগে। হাসারাঙ্গা তুলে নেন শামীমকে (১২)। তাওহীদ হৃদয় ওই দুই স্পিনারকে সামলে ফিফটি করতেই পেসার চামিকা করুনারত্নের বলে বোল্ড হন। চারে নামা এই ব্যাটার ৭৮ বলে তিন চার ও এক ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন। জাকের আলী ৩৫ বলে ২৭ রান করে বোল্ড হন আরেক পেসার আসিথা ফার্নান্দোর বলে।
স্পিন স্বর্গে লঙ্কান পেসার করুনারত্নে ও ফার্নান্দো তিনটি করে উইকেট নেন। বাকি চার উইকেট হাসারাঙ্গা ও ভেল্লালাগে ভাগ করে নেন। বাংলাদেশের পেসার তাসকিন ও স্পিনার মিরাজ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন তানজিম সাকিব, তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারি।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
