উপসর্গ ডেঙ্গু, পরীক্ষায় নেগেটিভ দুশ্চিন্তায় জ্বরে আক্রান্তরা
প্রকাশিত: ৯ জুলাই ২০২৫
২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫
হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার, মৃত্যু ৫১ ছাড়িয়েছে * ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না
চলতি মৌসুমে বিভিন্ন বয়সি নারী-পুরুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে রয়েছে ভাইরাল ফিভার, ডেঙ্গু, করোনাভাইরাস, চিকুনগুনিয়া, টাইফয়েড ও ম্যালেরিয়া। তবে ডেঙ্গু ভাইরাসের জন্য দায়ী এডিস মশার উপদ্রব বাড়ায় কারও জ্বর হলে প্রথমেই ডেঙ্গু সন্দেহ করা হচ্ছে। উপসর্গ থাকায় পরীক্ষাও করাচ্ছেন রোগীদের অনেকে। পরীক্ষায় সবার ডেঙ্গু শনাক্ত হচ্ছে না। ল্যাবরেটরি টেস্টের রিপোর্ট ফলস নেগেটিভ হওয়ায় কী করবেন-তা নিয়ে রোগীরা দুশ্চিন্তায় পড়ছেন। কেউ কেউ জ্বর চলে যাওয়ায় ওষুধ সেবন বন্ধ করে দেন। এতে হঠাৎ শারীরিক পরিস্থিতির অবনতি হয়ে বিপদে পড়ছেন। চিকিৎসকরা বলছেন, উপসর্গ থাকলে সঠিক সময়ে পরীক্ষা করাতে হবে। না হলে রোগটি শনাক্ত নাও হতে পারে। ওষুধও চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।
এদিকে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত (৫১ জন) ছাড়িয়ে গেছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন। রোগীদের অর্ধেকই বরিশাল ও চট্টগ্রাম বিভাগের। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ১৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বর নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন। গত এক দিনে ৩৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৭৮৬ জন।
বিশেষজ্ঞরা বলছেন, জ্বর কোনো রোগ নয়; এটি রোগের একটি উপসর্গ। জ্বর হওয়াকে কোনো রোগের সতর্কবার্তা বলা যেতে পারে। সাধারণত ঠাণ্ডা বা সর্দি-কাশিতে বেশি জ্বর হয়। শরীরের ভেতরে কোনো কারণে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হলেও জ্বর হতে পারে। ডেঙ্গু, করোনাভাইরাস, টাইফয়েড, ম্যালেরিয়া রোগের প্রাথমিক লক্ষণ জ্বর। টিকা নিলে, ফোড়া বা টিউমার হলে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, পিরিয়ডের কারণে, আকস্মিক ভয় বা মানসিক আঘাত পেলেও জ্বর হতে পারে। তবে এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত রোগী বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী ও দীর্ঘমেয়াদি রোগাক্রান্তদের জটিলতা দেখা দিতে পারে। যথাসময়ে পরীক্ষা করে সঠিক চিকিৎসা না হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. এএসএম মাহমুদুজ্জামান মঙ্গলবার যুগান্তরকে বলেন, ডেঙ্গুজ্বর শুরুর প্রথম পাঁচ দিনের মধ্যে এনএস-১ পরীক্ষা করে অ্যান্টিজেন (ভাইরাস) শনাক্ত সম্ভব। ষষ্ঠদিন থেকে রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি শুরু হয়। অ্যান্টিবডি শরীরের অ্যান্টিজেন নষ্ট করে ফেলে। ফলে ষষ্ঠদিন থেকে অ্যান্টিবডি টেস্ট করতে হবে। দশম দিন পর্যন্ত অ্যান্টিবডি এবং আইজিএম টেস্ট করানো যায়। এভাবে দশম দিনে আইজিজি টেস্ট করাতে হবে। টেস্টগুলো জ্বর থাকা বা না থাকার সঙ্গে সম্পৃক্ত নয়। কারণ ডেঙ্গুজ্বর থাকে ৪ থেকে ৫ দিন। পরীক্ষাগুলো সময় বুঝে করাতে না পারলে ফলাফল নেগেটিভ আসা স্বাভাবিক। ফলে যেদিনের পরীক্ষা সেদিনেই করানো উচিত।
তিনি আরও বলেন, সব জ্বরই ডেঙ্গু নয়। ডেঙ্গুজ্বরের সঙ্গে তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, হাড় বা মাংসে ব্যথা বা শরীরে মারাত্মক ব্যথা, বমি ভাব বা বমি করা ও খাবারে অরুচি দেখা দেয়। অনেকের ভাইরাল ফিভারেও এসব উপসর্গ থাকতে পারে। ফলে পরীক্ষা করালেই ডেঙ্গু ধরা পড়বে বিষয়টা এমন নয়। ডেঙ্গুর ক্ষেত্রে রক্তের সিবিসি টেস্ট করে প্রথমে যে পরিবর্তনটা আসে সেটি হলো টোটাল কাউন্ট (টিসি) ডব্লিউবিসি কাউন্ট ৫ হাজারের নিচে নেমে যাওয়া। অন্যদিকে রক্তের প্লাটিলেট কমতে দুই থেকে তিন দিন সময় নেয়। জ্বরের প্রথম তিন দিন সাধারণ চিকিৎসা নিতে হবে। কোনো কারণে পরিস্থিতি খারাপ হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। নিজে থেকে পরীক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আরেকটি বিষয় হলো-ডেঙ্গুর ভাইরাসের চারটি ধরন (ডেন-১ থেকে ডেন-৪)। এক বছর এক ধরনে আক্রান্ত হয়ে অন্য বছর আরেক ধরন হলে রোগীর জ্বর আসার পরেই শকে চলে যেতে পারে।
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. হাবিবুল্লাহ বলেন, কোনো ভাইরাল ফিভারে চিকিৎসকের অ্যান্টিবায়োটিক দেওয়ার নিয়ম নেই। রোগী নিজে থেকেও অ্যান্টিবায়োটিক খাবে না। তবে জ্বরের ইতিহাস পাঁচ দিনের বেশি হয় তবে রক্তের সিবিসি টেস্ট করে টোটাল কাউন্ট ১১ হাজারের বেশি দেখলে ভাইরাল ইনফেকশনজনিত জ্বর হিসাবে ধরে নেওয়া যেতে পারে। তখন অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন। টাইফয়েড ও করোনাভাইরাসের সঙ্গে কো-ইনফেকশন হিসাবেও ডেঙ্গু হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসক ক্লিনিক্যালি, ল্যাবরেটরি সাপোর্ট অথবা ব্ল্যাড কালচার করে শরীরে ব্যাক্টেরিয়াল ইনফেকশন পেলে তবেই অ্যান্টিবায়োটিক দেওয়ার সিদ্ধান্ত নিতে পরেন।
রোগতত্ত্ববিদরা বলেন, ডেঙ্গুর সতর্ক সংকেত হলো-তীব্র পেট ব্যাথা, ক্রমাগত বমি (দিনে তিনবার বা তার চেয়ে বেশি), দাঁতের মাড়ি থেকে রক্তপাত, চোখে রক্ত জমাট, রক্তবমি, কালো পায়খানা, শ্বাসকষ্ট বা পেটে ভারী বোধ করা, টেস্টে পিসিভি (হেমাটোক্রিট) বেড়ে যাওয়া ও রক্তের প্লাটিলেট দ্রুত কমতে থাকা। এগুলোর মধ্যে যে কোনো ২-৩টি লক্ষণ থাকলেই ডেঙ্গু সন্দেহ করতে হবে। লক্ষণগুলো থাকলে রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করাতে হবে।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
