পর্তুগাল আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪
দীর্ঘ ১০ বছর পর বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত পর্তুগাল আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে | পর্তুগালের রাজধানী লিসবনে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে জহিরুল আলম জসিম এবং সাধারণ সম্পাদক পদে দেলওয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। ১১ জুলাই বুধবার অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ মুন্সী।
পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সম্মেলন সঞ্চালনা করেন পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান ও ভারপ্রাপ্ত সম্পাদক দেলওয়ার হোসেন।
সম্মেলনে অংশ নেন ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
জানা যায়, নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। সেই কমিটির অনুমতিক্রমে সভাপতি হিসেবে জহিরুল আলম জসিম ও সাধারণ সম্পাদক হিসেবে দেলওয়ার হোসেনের নাম ঘোষণা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই ত্যাগী, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্ব আনার কথা বলেন। তাই পর্তুগাল আওয়ামী লীগের নতুন কমিটি ত্যাগী এবং নতুন নেতৃত্ব আরও সুসংগঠিত করবে।'
নজরুল ইসলাম আরও বলেন,'বঙ্গবন্ধুকন্যা প্রবাসে বাংলাদেশিদের মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন, বৃদ্ধি করেছেন দেশের মর্যাদা। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও অপপ্রচার উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।'
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, 'আওয়ামী লীগ বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। পর্তুগাল আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এ কাজকে আরও সুসংগঠিত করবে। এবার ত্যাগী, অভিজ্ঞ ও তরুণরা নতুন কমিটিতে স্থান পাবে।'
সর্বশেষ পর্তুগালে ২০১৪ সালে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ফলে ১০ বছর ধরে সদ্য বিদায়ী কমিটি দলটির নেতৃত্ব দিয়ে আসছিল। ১০ বছর জহিরুল আলম জসিম সভাপতি হিসেবে নেতৃত্ব দিলেও সাধারণ সম্পাদক শওকত ওসমানের অনুপস্থিতিতে গত তিন বছর দেলওয়ার হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণে তরুণ, অভিজ্ঞ ও ত্যাগীরা নেতৃত্বে আসতে পারছিলেন না। এবারের সম্মেলনের মাধ্যমে এ অভাব ঘুচবে বলে জানিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা।
সম্মেলনে উপস্থিত ছিলেন- ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খোন্দকার হাফিজুর রহমান, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদ্দার, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আই রবিন, পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মাহাবুব আলম,সিনিয়র সহ সভাপতি ফরহাদ মিয়া,সহ সভাপতি মহসিন হাবিব ভুঁইয়া , পোল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি মনজুরুল হাসান, স্পেন আওয়ামী লীগের সহসভাপতি পর্তুগাল আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা, আকরামুজ্জামান মোল্যা কিরন, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, গ্রিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, মাল্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিব দাশ, পোল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চকদার সাকু, বেলজিয়াম আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল খান পর্তুগাল আওয়ামী লীগের সহ সভাপতি আফজল হোসেন , সহ সভাপতি মামুনুর রশিদ,সহ সভাপতি মিজানুর রহমান মাসুদ, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ভুঁইয়া , যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমদাদ হোসেন বাবু, জামাল ফকির, সোহরাফ হোসেন সুমন, প্রচার সম্পাদক রেজাউল বাসেদ শিমুল,দপ্তর সম্পাদক জাকির হোসেন, কৃষি সমবায় সম্পাদক বেল্লা রেজা,শ্রম বিষয়ক সম্পাদক শফিউল আলম, অর্থ সম্পাদক আলিম উদ্দিন , বানিজ্য সম্পাদক ডালিম খাঁন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাদেকুজ্জামান রাজেল, সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান মতিক, তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল কাদের চৌধুরী বাপ্পী, সহ আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সহ দপ্তর জাবেদ আহাম্মেদ , মজিবুর রহমান সুমন,জামাল উদ্দিন আনসার আলী, ফজলুল হক বাপ্পী তালুকদার সহ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ প্রমুখ।
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- মন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি
- মমতা ব্যানার্জি এখন সাবেক মুখ্যমন্ত্রী
- হরমুজে জাহাজ চালকদের প্রতি ইরানের নতুন নির্দেশনা
- পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে বাংলাদেশের সতর্কতা
- আজকাল ব্যস্থাপনা সম্পাদকের জন্মদিন পালিত
- আজকাল ৯২১
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
