বাংলাদেশের শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে মুনার কনভেনশন সম্পন্ন
বাংলাদেশে শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতা কামনার মধ্য দিয়ে ইসলামিক উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) তিনদিনব্যাপী কনভেনশন সমাপ্ত হয়েছে। কনভেনশনে বক্তারা বাংলাদেশে গণতান্ত্রিক চেতনা ও ইসলামিক মূল্যবোধে দেশ পরিচালনার আহবান জানান।
০১:৪৪ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
বাংলাদেশ নিয়ে স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ সতর্কতা
বাংলাদেশে সহিংস পরিস্থিতিতে মার্কিন স্টে ডিপার্টমেন্টের জারি করা ‘লেবেল ৪ সতর্কতা’ এখনও বলবৎ রয়েছে। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনে শতশত শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় উত্তাল হয়ে ওঠা বাংলাদেশ নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই সতর্কতা জারি করে।
০১:৩৯ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
নিউইয়র্কে জাতীয় শোক দিবস পালন
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে। এই উপলক্ষে তারা আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান ও সমাবেশের।
০১:৩৬ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
পরিবর্তিত বাংলাদেশঃ উদ্বেগ বাড়ছে
বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের পতনের পর স্বাভাবিকভাবেই অস্থিরতা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কোথাও কোথাও লুটপাটের ঘটনা ঘটেছে, সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, পুরানো শত্রুতা বশবর্তী হয়ে প্রতিহিংসামূলক ঘটনাও ঘটেছে। এসব অনভিপ্রেত হলেও অভাবিত নয়। অন্তবর্তীকালীন সরকার থিতু হয়ে বসলে, আইনশৃঙ্খলা অবস্থা নিয়ন্ত্রণের ভেতওে চলে এলে অবস্থা পরিবর্তিত হবে, এ বিষয়ে কোন সন্দেহ থাকার কথা নয়।
০১:৩২ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
ডিবি হারুনের শতকোটি টাকার ‘প্রেসিডেন্ট রিসোর্ট’
মোহাম্মদ হারুন অর রশীদ। পুলিশের এক আলোচিত-সমালোচিত চরিত্র। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০০ সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে চাকরি নেন। কিন্তু তার বাবা মো. হাসিদ ভূঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। ১
০১:৩০ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
রাষ্ট্রদূত ইমরানকে প্রত্যাহার
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে প্রত্যাহার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে দেশে ফিরতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। মোহাম্মদ ইমরান চুক্তিভিত্তিক নিয়োগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এ ব্যাপারে তার বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
০১:২৪ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
ঐক্যের কলতানে জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশন
দীর্ঘদিনের বিভেদ ভুলে এক হতে যাচ্ছে নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের সবচয়ে সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)। ঐক্যের প্রচেষ্টা হিসাবে সংগঠনটির বিরাজমান দুই পক্ষের যৌথ উদ্যোগে আগামী ৭ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে পথ মেলার ঘোষণাও দেয়া হয়েছে। এর পর বসে সংগঠনের দুই পক্ষের ভেদাভেদ ভুলে একই প্লাটফর্মের অধীনে কাজ করার হবে।
০১:২২ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
২২ সেপ্টেম্বর জাতিসংঘে আসছেন ড. ইউনূস
জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকায় বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্ন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে একথা জানান।
০১:১৯ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
আর্ন্তজাতিক অপরাধ টাইবুনালের আসামি শেখ হাসিনা
আর্ন্তজাতিক অপরাধ টাইবুনালের আসামী হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গত ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলেন মুখে পদত্যাগ করেন তিনি। ঐদিন বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন।
০১:১৫ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ চাইলেন জয়
সাবেক প্রধারমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন নিয়ে সরাসরি ভারতের হস্তক্ষেপ কামনা করলেন। আহবান জানালেন, আগামী ৯০ দিনের মধ্যে সাধারন নির্বাচনের জন্য ভারতকে নেতৃত্ব দিতে। তার এই বক্তব্যে দেশে ও প্রবাসে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রতিবেদককে বলেন, জয়ের এ ধরনের বত্তব্য দেশোদ্রোহিতার সামিল। রাষ্ট্র বিরোধী। বিদেশি একটি রাষ্ট্রকে বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করার আহবান র্নিলজ্জ রাজনীতির বহি:প্রকাশ। প্রবাসী বাংলাদেশিরা তার এ ধরনের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন।
০১:১১ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
ডিবি কার্যালয়ে কেমন কাটলো তাদের একরাত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকায় নৌকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
০১:০৯ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
আজকের আজকাল সংখ্যা ৮৩১
দেশ আর বিশ্বের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আজকের আজকাল সংখ্যা ৮৩১ । আপনার কপিটি আজই সংগ্রহ করুন
০১:০৩ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
ঠিকানা পরিবারে যুক্ত হলেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন
জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বিশ্বখ্যাত জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে ছেড়ে যোগ দিয়েছেন রিভারটেল ও ঠিকানা পরিবারে। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তিনি ঠিকানা পরিবারের সঙ্গে সম্পৃক্ত হন।
১১:৩৭ এএম, ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার
শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা
মোহাম্মদপুরের শিক্ষার্থী জোবায়েদ হোসেন ইমন (১২) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ নিয়ে তিনদিনে শেখ হাসিনার বিরুদ্ধে চারটি মামলা হলো।
০৩:০৯ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
বাংলাদেশে ভোট চান মার্কিন কংগ্রেসম্যান সোটো
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান ড্যারেন সোটো বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলাদেশের জনগণের পাশে আছি আমরা। শুক্রবার ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের সাথে একমত প্রকাশ করে এক্স হ্যান্ডলে তিনি টুইট করেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা।
০১:৫৪ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না এবং নিহত শিশুদের পরিবারকে ১ কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
০১:৩৭ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের রাতের রাজপথ
আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের রাতের রাজপথ। বুধবার (১৪ আগস্ট) রাতে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে রাস্তার দখল নিতে শুরু করে মেয়েরা।
কলকাতা থেকে কুচবিহার, বনগাঁ থেকে বেহালা, সব জায়গায় মেয়েদের দখলে চলে গেছে রাতের রাজপথ। এমনকি রাত জাগছে রাজ্যের সীমানা পেরিয়ে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুও।
০১:৩৫ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
মেয়েকে আন্দোলনে যাওয়ার অনুমতি দিয়েছিলেন মাশরাফি
বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশ যখন উত্তাল। প্রতিদিনই বাড়ছিল নিহতের সংখ্যা; তখন ছাত্র ও সাধারণ মানুষের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছিল যে, দেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এর পক্ষে দাঁড়াবেন। কিন্তু সে সময় কোনো কথা বলেননি তিনি। যা হতবাক করেছে তার ভক্ত ও সাধারণ ক্রীড়া প্রেমীদের।
০১:৩১ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স, বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটিতে ভাইরাসটি দ্রুত সংক্রমিত হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন ব্যাপকহারে প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
০১:২৮ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বর
চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িসংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা দখল করে রেখেছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা।
০১:২৬ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
মানিকগঞ্জে ছাত্রলীগের নেত্রী জেরিন বিশ্বাসকে কান ধরে ওঠবস করিয়ে শাস্তি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে ছাত্রলীগের এই নেত্রীর একটি ভিডিও নেট দুনিয়া ভইরাল হয়। এর আগে বুধবার (১৪ আগস্ট) দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজে এ ঘটনা ঘটে।
০১:২৩ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
তাকসিম এ খান: ৫ হাজার কোটি টাকা লোপাট, যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সত্ত্বেও প্রায় ১৫ বছর ধরে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ছিলেন বহুল আলোচিত ও সমালোচিত প্রকৌশলী তাকসিম এ খান। অবশেষে গতকাল বুধবার (১৪ আগস্ট) তার পদত্যাগের খবর দিয়েছে গণমাধ্যমগুলো।
০১:১৫ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
ডিবি কার্যালয়ে টুকু-পলক-সৈকত, নেওয়া হবে আদালতে
দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করার পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। গ্রেপ্তারের পর বুধবার রাতেই তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার আদালতে নিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
০১:০০ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল।
১২:৫৭ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
























