আর্ন্তজাতিক অপরাধ টাইবুনালের আসামি শেখ হাসিনা
মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক/মাসুদ করিম ঢাকা থেকে
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪
জাতিসংঘ হত্যাকান্ডের তদন্তে ঢাকায় যাচ্ছে
আর্ন্তজাতিক অপরাধ টাইবুনালের আসামী হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গত ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলেন মুখে পদত্যাগ করেন তিনি। ঐদিন বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন।
অর্ন্তবর্তকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ নয় জন এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।
এদিকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় হত্যাকা-ের তদন্ত করতে দল পাঠাবে জাতিসংঘ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এ কথা জানিয়েছেন বলে তার প্রেস সচিব জানিয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুরে কলেজ শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী -এমপিদের বিরুদ্ধে মোট তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুইটি হত্যা মামলা এবং একটি অপহরণ মামলা।
এদিকে ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি দিলে সম্পর্কের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেনপররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতে অবস্থানরত শেখ হাসিনা বিবৃতি দিলে সম্পর্কের ক্ষতি হবে বলে ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেলে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা।
সাংবাদিকদের তিনি বলেন, “ আমি বলেছি এটা সম্পর্ক উন্নয়নে মোটেও সহায়ক হবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য,যা বাংলাদেশ সরকারের জন্য অস্বস্তিকর। আমরা চাই তিনি ভারতে বসে যেন এটা না করেন”।
১৫ আগষ্ট পর্যন্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে পাঁচটিই খুনের মামলা। গুমের অভিযোগে দায়ের করা হয়েছে অপর মামলাটি। এসব মামলায় সাবেক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারী খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আরও অনেকে আসামী থাকছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদের বিচার হবে।
শেখ হাসিনার শাসনামলে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালই সাবেক প্রধানমন্ত্রীর বিচার পরিচালনা করবে। তার বিরুদ্ধে অভিযোগ মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ও সংবিধানের ্৪৯ ধারা প্রযোজ্য হবে না। সংবাদপত্রের তথ্য ও মৌখিক সাক্ষী দিয়ে বিচার করা যাবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের নামে গণহত্যার অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বুধবার মামলাটি রেকর্ড হয়। মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমানকে। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, এই মামলার প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ও সংবিধানের ৪৯ ধারা প্রযোজ্য হবে না। অর্থাৎ ট্রাইব্যুনাল আইনের ধারামতে, সংবাদপত্রের তথ্য ও কারও মৌখিক সাক্ষী দ্বারা বিচার করা যাবে আসামিদের।
এদিকে, শেখ হাসিনা সরকারের রাঘব বোয়ালরা নিরাপত্তা বাহিনীর জালে ধরা পড়ছেন একের পর এক। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ আরও অনেককে গ্রেফতার দেখানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, খুব কম সময়ে নাটকীয়ভাবে শেখ হাসিনার সরকারের পতন ঘটায় অনেকে দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ পাননি। অনেকে আবার নিরাপত্তা বাহিনীর কাছে আশ্রয় নিয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অনেককে আশ্রয় দেয়া হয়েছে। এ থেকে ধারণা করা যায় যে, নিরাপত্তা বাহিনীর হেফাজতে অনেকে আছেন।
প্রসঙ্গত, বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের নাম উল্লেখ করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। আবেদনে সংগঠন হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে একই অভিযোগ করা হয়। আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ চাওয়া হয় আবেদনে। ওই আন্দোলনে নিহত নবম শ্রেণির ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদনটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী গাজী এমএইচ তামিম। এ নিয়ে গত তিন দিনে শেখ হাসিনার বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের হয়েছে।
জানতে চাইলে আইনজীবী গাজী এমএইচ তামিম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাসহ ৯ জনের নাম উল্লেখ করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করেছে তদন্ত সংস্থা। মামলা নম্বর-১২৭, তারিখ ১৪ আগস্ট ২০২৪। তিনি বলেন, মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমানকে। তিনি ইতোমধ্যেই তদন্ত কাজ শুরু করেছেন। গাজী এমএইচ তামিম বলেন, তদন্ত সংস্থা তদন্ত করে ট্রাইব্যুনাল বরাবরে একটি আবেদন করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইতে পারেন। তদন্ত কাজের জন্য আসামিদের হাজির করা দরকার। তখনই এটি ট্রাইব্যুনালের মামলা হিসাবে লিপিবদ্ধ হবে। আর যদি গ্রেফতারি পরোয়ানা না চান তাহলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর চিফ প্রসিকিউটর একটা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেবেন। জমা দেওয়ার পর আনুষ্ঠানিক বিচার শুরু হবে। বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী এই অভিযোগের বিচার করতে আইনি কোনো বাধা আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, কোনো বাধা নেই। কারণ এই আইনে চারটি অপরাধের বিচারের কথা বলা আছে। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ ও শান্তির বিরুদ্ধে অপরাধ।
এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান জানিয়েছিলেন, আমরা অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলার তদন্ত শুরু হলো। তদন্ত শেষ হওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অফিসে প্রতিবেদন জমা দেব।
ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনজন বিচারপতি ছিলেন। এরা হচ্ছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, সদস্য বিচারপতি কেএম হাফিজুল আলম ও বিচারপতি এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া। গত ১৩ জুন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আবু আহমেদ জমাদার অবসরে গেলে সেখানে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। গত মঙ্গলবার (১৩ আগস্ট) ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে ১০ জন প্রসিকিউটর পদত্যাগ করেন। বর্তমানে ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ রয়েছে।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দেওয়া আবেদনে আসামি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তৎকালীন সরকারের কিছু মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ ও কিছু অসাধু র্যাব কর্মকর্তা, সদস্যসহ অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সংগঠন হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কথা উল্লেখ করা হয়েছে।
আবেদনে অপরাধের ধরনের বিষয়ে বলা হয়েছে, ১ থেকে ৯ নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচার গুলি করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করে তাদের সমূল বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মতো অপরাধ করেছে।
ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সমূলে নির্মূল করার হীন উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আন্দোলন প্রতিহত করার জন্য উস্কানিমূলক বক্তব্য দেন। আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনকারী ছাত্র-জনতাকে সমূলে বা আংশিক নির্মূল করার নির্দেশনা দেন। এতে বলা হয়, শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং অন্য আসামিদের নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনী এ সময় দেশব্যাপী আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের ওপর আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। তাদের নির্বিচারে গুলি করে হত্যা করে। কুপিয়ে, পিটিয়ে মারাত্মক আহত করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করে। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে কমপক্ষে ৪৩৯ জন শিক্ষার্থীকে হত্যা করা হয় বলে এই আবেদনে উল্লেখ করা হয়েছে।
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
