শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে নিহতদের তালিকা প্রকাশ
২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচারবহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের নামের একটি তালিকা প্রকাশ করছে মানবাধিকার সংগঠন অধিকার। সোমবার (১৯ আগস্ট) ফেসবুকে অধিকারের পেজে এ তালিকা প্রকাশ করা হয়।
১২:৫৬ এএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার
সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেফতার
সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে করা হয়। ডিএমপি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হহয়, মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জয়কে গ্রেফতার করা হয়েছে।
১২:৫২ এএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার
সেই দীপু মনি গ্রেপ্তার
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে। এর পর জিজ্ঞাসাবাদের জন্য দীপু মনিকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
১২:৫০ এএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার
৯৮৮ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ
৯৮৮ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।
১২:৪৮ এএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার
দেশের সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত
এবার দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে তাদের প্রত্যাহার করা হবে জানা গেছে।
সোমবার (১৯ আগস্ট) রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
১২:৪৬ এএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার
একযোগে ডিআইজি হলেন ৭৩ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে ৭৩ জন পুলিশ কর্মকর্তাকে। আজ রবিবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
০৩:১৩ এএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার
ফ্লোরিডায় হিজাব পরিহিত ডাকপিয়নকে হেনস্থার দায়ে ৩৭ মাসের জেল
হিজাব পরিহিত মুসলিম নারীকে প্রাণনাশের হুমকি এবং অবিলম্বে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে ফিরে যাবার জন্য গালমন্দ করার মামলায় ফ্লোরিডার আদালত গত শুক্রবার এক ব্যক্তিকে ৩৭ মাসের জেল দিয়েছেন।
০৩:১১ এএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার
এক প্রকল্প থেকেই ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছে হাসিনা পরিবার
গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন বলছে রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা-রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়। যাতে মধ্যস্ততা করেন ছেলে সজিব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক।
০৩:০৬ এএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার
নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়বে না
বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ আইনের অধীন চলমান সব কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। তবে দায়মুক্তির বিধান নামে পরিচিত এই বিশেষ আইনে ইতোমধ্যে সম্পাদিত চুক্তিগুলো বহাল থাকবে। তবে চুক্তিগুলো পর্যালোচনা করা হবে। একই সঙ্গে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির কার্যক্রমও বন্ধ থাকবে। প্রয়োজন হলে এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে শুনানি করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।
০৩:০৪ এএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার
আয়নাঘর কাণ্ডে বিপাকে টিউলিপ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকও বাংলাদেশের আয়নাঘর কান্ড নিয়ে বিপাকে পড়েছেন। তাঁকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।
০২:৫৯ এএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার
সেনাপ্রধানের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন তরুণ সেনা কর্মকর্তারা
শেখ হাসিনা পদত্যাগ করার কয়েকদিন আগে সেনাবাহিনীর তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে। ভারতীয় সাময়িকী দ্য উইকে শনিবার (১৭ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
০২:৫৫ এএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার
জনপ্রিয়তায় কমলা এগিয়ে, অর্থনীতিতে আস্থা ট্রাম্পে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের ৫১ শতাংশ কমলাকে এবং ৪৫ শতাংশ ট্রাম্পকে পছন্দ করেছেন। কমলা ৬ পয়েন্টে এগিয়ে থাকলেও অর্থনীতি, মুদ্রাস্ফীতি ও অভিবাসন প্রশ্নে ট্রাম্প এগিয়ে রয়েছেন। তবে সুইং ভোটারদের মধ্যে কমলার প্রভাব বেশি রয়েছে। ওয়াশিংটন পোস্ট, এবিসি ও ইপসস এই জরিপটি করেছে।
০২:৪৯ এএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার
ক্ষমা চাইলেন সেই ভাইরাল তরুণী ফারজানা সিথি !
কোটা সংস্কার আন্দোলনের আয়রন লেডি হিসেবে পরিচিত তরুণীকে নিয়ে আবারো উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। কোটা আন্দোলনের শুরু থেকেই রাজপথে সরব দেখা যায় এই তরুণীকে। ওই তরুণীর নাম ফারজানা সিথি।
০১:২৪ এএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার
নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৪৮ জনের নামে হত্যা মামলা
নারায়ণগঞ্জে আন্দোলনে আবুল হাসান স্বজন (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও অন্তত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে৷
০২:২৮ এএম, ১৮ আগস্ট ২০২৪ রোববার
জিয়ার মুখে তারিক সিদ্দিকের নাম
রিমান্ডে থাকা সেনাবাহিনীর বরখাস্ত হওয়া কর্মকর্তা জিয়াউল আহসান গোয়েন্দাদের জেরার মুখে বলেছেন তারিক আহমেদ সিদ্দিকের নাম। তিনি বলেছেন, তার কাছে সব ধরনের নির্দেশ আসত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে।
০২:২০ এএম, ১৮ আগস্ট ২০২৪ রোববার
আগামীকাল খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
আগামীকাল রবিবার (১৮ আগস্ট) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১৫ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
০২:১৬ এএম, ১৮ আগস্ট ২০২৪ রোববার
নতুন আতঙ্ক মাঙ্কিপক্স
নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে এমপক্স (মাঙ্কিপক্স) ভাইরাস নিয়ে। এই সংক্রামক রোগ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাকিস্তানে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় জরুরি পদক্ষেপ হিসেবে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
০২:১৪ এএম, ১৮ আগস্ট ২০২৪ রোববার
ব্যাংক থেকে নগদ ৩ লাখ টাকার বেশি তোলা যাবে না
নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন একটি অ্যাকাউন্ট থেকে নগদ তিন লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
০২:১০ এএম, ১৮ আগস্ট ২০২৪ রোববার
নিউইয়র্কে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপিত
বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালন করলো নিউইয়র্ক ষ্টেট বিএনপি।
০২:১৯ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
নিউইয়র্কে ২৪ এবং ২৫ আগষ্ট বাংলাদেশ সম্মেলন
নান্দনিক আয়োজনে নিউইয়র্কের জ্যামাইকা অবস্থিত ম্যারি লুইস একাডেমীতে অনুষ্টিত হতে যাচ্ছে ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন আগামী ২৪ এবং ২৫ আগষ্ট।
হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতিকে কিঞ্চিৎ তুলে ধরার আমাদের আন্তরিক প্রয়াস ‘ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন ২০২৪’
০২:১৫ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
নগদ ৯০ হাজার ডলার নিয়ে গেছে
জ্যাকসন হাইটসের ব্যস্ত রেস্টুরেন্ট ও গ্রোসারি বাজার হাটবাজারে দুর্ধর্ষ চুরি হয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে রেস্টুরেন্টটির অফিস রুম থেকে নগদ ৯০ হাজার ডলার লুটে নেয় চোর। দুই দিনেও এ ঘটনায় কাউকে সনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
০২:০৯ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
জ্যাকসন হাইটস এলাকাবাসীর শোক দিবস পালন
যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করেছে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’। জাতীয় নেতৃবৃন্দ স্মরণে তাদের দোয়া মাহফিল, তবারক বিতরণ প্রভৃতি অনুষ্ঠানের ধারাবাহিকতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা স্মরণ করেছে জাতির জনক শেখ মুজিবর রহমানকে।
০২:০৫ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
অন্তর্বর্তী সরকারে আরও ৫ উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আজ শুক্রবার নতুন উপদেষ্টারা শপথ নেবেন। উপদেষ্টাদের সবার নাম প্রকাশ করা না হলেও চারজনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক বিডিআর ডিজি লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান।
০২:০২ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
‘ইউএসডিএন’ গঠিত শাহনেওয়াজ প্রেসিডেন্ট, শেখ গালিব সেক্রেটারি
নিউইয়র্কে বসবাসরত শিক্ষার্থী ও পেশাজীবীদের সম্মিলিত অংশগ্রহণে আত্মপ্রকাশ করলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আকারের ডেমোক্রেটিক ক্লাব ‘ইউনাইটেড স্টেইট ডেমোক্রেটিক নেটওয়ার্ক’ (ইউএসডিএন)। নবগঠিত এই সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ি ও সাপ্তাহিক আজকাল-এর সম্পাদক শাহ নেওয়াজ।
০১:৫৩ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
























