২২ সেপ্টেম্বর জাতিসংঘে আসছেন ড. ইউনূস
ঢাকা অফিস
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪
বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা
জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকায় বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্ন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে একথা জানান। জাতিসংঘ প্রতিনিধি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে যোগ দেবেন। তাঁর প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করেছি। যদিও এ বিষয়ে বিশদ কোনও বর্ণনা তিনি দেননি। এদিকে, জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরকালে প্রধান উপদেষ্টা ওয়াশিংটনেও যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে, বিগত শেখ হাসিনার আমলে চুক্তিভিত্তিতে নিয়োগ পাওয়া বিদেশে বাংলাদেশের সাত জন রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তার মধ্যে অন্যতম হলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। জানতে চাইলে তিনি বৃহস্পতিবার টেলিফোনে আজকালকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও আদেশের লিখিত কপি পাইনি। আমাকে আগামী ছয় সপ্তাহের মধ্যে দেশে ফিরে যেতে বলা হয়েছে। উল্লেখ্য, অর্ন্তবর্তী সরকার শেখ হাসিনার আমলে চুক্তিতে নিযুক্ত সকল কর্মকর্তার চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা দুনিয়ায় বেশ উৎফুল্ল ভাব লক্ষ্যণীয়। শেখ হাসিনার আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে টানাপোড়েন ছিলো তার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। বিগত শেখ হাসিনার সরকারকে পশ্চিম-বিযুক্ত সরকার হিসাবে মনে করা হয়। ওই সরকার মূলত ভারতের সমর্থনপুষ্ট ছিলো। এছাড়াও, চীন, জাপানসহ পূর্বের দেশগুলোর সঙ্গে জোরালো সম্পর্ক গড়ে তুলেছিলো। ইউনূস ক্ষমতায় যাওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের সঙ্গে পুনঃসংযোগ স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ আয়োজিত সামিট ফর ফিউচারে যোগ দেবেন। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সাধারন পরিষদে বক্তৃতা ও বিতর্ক শুরু হবে। ড. ইউনূস সেখানেও ভাষণ দেবেন। এছাড়া, জাতিসংঘ সাধারন পরিষদের আরও অনেক ইভেন্টে তিনি যোগ দেবেন। অনেক রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন জেষ্ঠ্য কর্মকর্তা আজকালের সঙ্গে আলাপকালে বলেছেন, নিউইয়র্কে জাতিসংঘে ড. মুহাম্মদ ইউনূস খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব। ফলে এখানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অনেক বেশি আলোচনা করার সুযোগ পাবেন। এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদের ব্যক্তিগত ভাবমূর্তির কারণে বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা পাওয়ার ব্যাপারেও আশাবাদি ওই কর্মকর্তা। এদিকে, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, জেনেভা থেকে আগামী সপ্তাহে জাতিসংঘের একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ বাংলাদেশ সফর করবে। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে প্রতিনিধি দলটি স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করবে। বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে তারা স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করবে। বিগত শেখ হাসিনার সরকার সাম্প্রতিক সহিংসতার বিষয়ে নিজস্ব তদন্ত পরিচালনায় জাতিসংঘের কারিগরি সহায়তা চেয়েছিলো। কিন্তু অর্ন্তবর্তী সরকার জাতিসংঘকে স্বাধীনভাবে তদন্তের অনুমতি দিয়েছে। জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পরিচালিত সহিংসতার তদন্ত করবে।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
