শেখ হাসিনাকে দেশে ফেরাতে অজ্ঞাত স্থানে আ.লীগ নেতাদের শপথ,
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বরগুনায় মহান বিজয় দিবসে আওয়ামী লীগের নেতাদের ‘অজ্ঞাত স্থানে’ শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ শপথ পাঠের স্থান ও সময় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ব্যানারে বিভিন্ন বিষয় লিখে বেলুনে ওড়াতেও দেখা যায় ওই ভিডিওতে।
০২:৩৯ এএম, ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার
নব উদ্যমে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবেন তটিনী
বর্তমান প্রজন্মের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নাটকেই কাজ করেন। খুব বেশি দিন হয়নি শোবিজে পথচলা। তবে এরই মধ্যে প্রথমসারির অভিনেতাদের বিপরীতে কাজ করে হয়েছেন প্রশংসিত। নতুন বছরের পরিকল্পনা ও বর্তমান ব্যস্ততা নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
০২:৩৭ এএম, ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার
বিএনপি ২৫ সালেই ভোটে অনড়
আগামী বছর, ২০২৫ সালের মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। বিএনপির পাশাপাশি অধিকাংশ রাজনৈতিক দলেরও একই চাওয়া। ‘২০২৫ সালের শেষের দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়’, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে সাধুবাদ জানালেও দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে এ ঘোষণায় তা কাটবে না। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময়ের প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।
০২:৩৪ এএম, ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার
ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
০২:২৮ এএম, ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
০৩:৩৮ এএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
দখলে নেন ৩০ হাজার কোটির সম্পত্তি
আপন ভাই ও বোনের ভুয়া স্বাক্ষর ও জাল দলিল তৈরি করে প্রথম আলো ও ডেইলি স্টার-এর মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পদ একাই দখলে নিয়েছেন শিল্পোদ্যোক্তা লতিফুর রহমানের বড় মেয়ে গ্রুপটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান। সিমিনের জালিয়াতি ও প্রতারণা ধরা পড়ায় আইনি ব্যবস্থা নিতে আইনজীবীর সঙ্গে দেখা করার ১০ দিনের মাথায় রহস্যজনকভাবে মারা যান তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমান। আর ছোট বোন শাযরেহ্ হক তাঁর প্রাপ্য বুঝে পেতে এখন আদালতের বারান্দায় ঘুরছেন।
০৩:৩৭ এএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
এগিয়ে যাচ্ছে সব প্রস্তুতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলেছে। নতুন নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নিয়েই নীরবে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ করে যাচ্ছে। জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেখে নির্বাচনি সংস্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
০৩:৩৫ এএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
গাজায় যুদ্ধে জড়িয়ে ভয়ংকর বিপদে ইসরায়েল
গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের এক-চতুর্থাংশ জনগণ বর্তমানে দারিদ্র্যের কবলে পড়েছে, এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম।
প্রতিবেদনে জানানো হয়, ২৫ শতাংশ ইসরায়েলি নাগরিক বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, যা একটি গভীর অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দেয়।
০৩:৩৪ এএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
দাম সহনীয় রাখতে সয়াবিন তেলে ভ্যাট কমাল সরকার
দেশের বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে সয়াবিন তেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট কমিয়েছে সরকার। সিদ্ধান্তটি আজ থেকে কার্যকর হবে।
০৩:২৮ এএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প
মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ মানহানির মামলা মীমাংসার জন্য দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার দিতে সম্মত হয়েছে।
মামলায় অভিযোগ ছিল, গণমাধ্যমটির তারকা উপস্থাপক ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছিলেন, বলেছিলেন তিনি "ধর্ষণের জন্য দায়ী"।
১১:০৭ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
‘প্রত্যেক ইসরায়েলি হয়তো সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান’
মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্যাতন ও বর্বরতার কারণে ইসরায়েলিদের প্রতি সদয় দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।
ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের দাবি অনুযায়ী, রানি মনে করতেন, প্রত্যেক ইসরায়েলি হয় সন্ত্রাসী, নয়তো সন্ত্রাসীর সন্তান।
১১:০৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
বাংলাদেশ থেকে ওষুধ কিনবে পাকিস্তান
পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান তিনি।
১১:০২ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
এ সময়ে শিশুর রোগবালাই এবং চিকিৎসা
শীতে শিশুর জ্বর কিংবা সর্দি-কাশি খুব সাধারণ একটি ঘটনা। জ্বরের জন্য প্যারাসিটামল সিরাপ, নাক দিয়ে পানি পড়ার জন্য হিস্টাসিন বা অ্যালাট্রল এবং কাশির জন্য সালবিউটামল সিরাপ বয়স অনুযায়ী খাওয়ালে শিশু সুস্থ হয়ে ওঠে। অনেকের অবশ্য তা লাগেও না।
১১:০০ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, গ্রুপ চ্যাটে যেসব সুবিধা পাবেন
সারাক্ষণ বন্ধু, পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করে থাকেন। কিন্তু গ্রুপ সদস্যরা অনলাইনে রয়েছে কিনা তা পরখ করার কোনো উপায় থাকে না। তবে, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার পরীক্ষা করছে যা একটি গ্রুপে অনলাইনে ব্যবহারকারীর সংখ্যা প্রদর্শন করবে। গ্রুপ অ্যাডমিন থেকে সদস্য সবারই সুবিধা হবে। গ্রুপ চ্যাটের টপ অ্যাপ বারে গিয়ে আপনি এই বিষয়টি বুঝতে পারবেন।
১০:৫৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
ফ্রান্সের মায়োটে ভয়াবহ সাইক্লোনে হাজারো মানুষের মৃত্যুর শঙ্কা
ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় চিডো। প্রায় এক শতাব্দীর মধ্যে দ্বীপে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। ঝড়ের আঘাতে শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং হাজারো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
১০:৫৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
দালালের মাধ্যমে ঢুকছে রোহিঙ্গা
মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাতের প্রভাবে ৯ দিন বন্ধের পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আবারও এসেছে মাছের কার্গো বোট। গতকাল ভোরে ১০৮ টন ইলিশ, রুই ও কাতলা মাছ নিয়ে একটি কার্গো বোট মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দর ঘাটে পৌঁছেছে। সর্বশেষ ৬ ডিসেম্বর মিয়ানমার থেকে মাছের কার্গোবোট এসেছিল।
১০:৫৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
১০:৪৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
২০২৫ এর শেষে কিংবা ২০২৬ এর শুরুতে নির্বাচন: প্রধান উপদেষ্টা
আগামী বছর ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরেন তিনি।
১০:৩৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
খুনিদের বাঁচাতে ডিভোর্সি স্ত্রীকে বাদী বানালেন ওসি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় লবণ শ্রমিক দানু মিয়াকে অপহরণ করে পেকুয়ায় নিয়ে হত্যা এখন জেলাজুড়ে আলোচনায়। তার পরিবার যখন শোকাহত, তখন তাদের দুঃখ আরও বাড়িয়ে দিয়েছে পুলিশের ভূমিকা। তাদের অভিযোগ, পরিবারের সদস্যদের মামলা না নিয়ে খুনিদের বাঁচাতে দানু মিয়ার ডিভোর্সি স্ত্রী রুজিনা বেগমকে বাদী সাজিয়ে মামলা করেছেন ওসি। অথচ পাঁচ বছর আগে দানু মিয়াকে তালাক দেওয়া রুজিনা বর্তমানে অন্যত্র সংসার করছেন।
১০:২৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
বিজয় দিবসে তারকাবহুল কনসার্টের আয়োজন
বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক তারকাবহুল কনসার্টের আয়োজন করেছে বিএনপি। ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এই কনসার্টে গান পরিবেশন করবেন নন্দিত কণ্ঠশিল্পী জেমস, খুরশীদ আলম, বেবী নাজনীন, কনকচাঁপা, আসিফ আকবর, মনির খান, কনা, ইমরান, প্রীতম হাসান, জেফার এবং ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, অ্যাভয়েড রাফা, বে অব বেঙ্গল ও সোলসের তারকা শিল্পী পার্থ বড়ুয়া, আর্কের হাসান, নিউ ইভসের নাসির, ডিফারেন্ট টাচের মেজবাহসহ আরও কয়েকজন শিল্পী।
১০:২৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন সভাপতি রচি, সম্পাদক মশিউর
‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় ৯ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ’র সভাপতিত্বে এ সাধারণ সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনজুরুল হক।
১০:২২ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
যুবলীগ নেতার ফিলিং স্টেশনের ট্যাংকে মিলল শিশুর লাশ
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ফিলিং স্টেশনের পরিত্যক্ত তেলের ট্যাংক থেকে জুনায়েদ (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস হাসাড়া এলাকায় ফিলিং স্টেশনের ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে। নিহত জুনায়েদ স্থানীয় নয়াপাড়া এলাকার নুর হোসেনের ছেলে।
১০:২১ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
বিএনপি নেতাদের প্রশ্রয়ে সাবেক মন্ত্রীর পিএসের ঠিকাদারি কাজ চলছে
কুমিল্লায় সাবেক এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলামের পিএস কামাল হোসেনের ১৬৩ কোটি টাকার ঠিকাদারি কাজ চলছে বিএনপি নেতাদের প্রশ্রয়ে। বিষয়টি নিয়ে এলাকায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। দুদকের মামলায় অভিযুক্ত দুর্নীতিবাজ কামাল আত্মগোপনে থাকলেও থেমে নেই তার কোনো কর্মকাণ্ড।
১০:২০ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে বিজয় কেতন উড়াল বাংলাদেশ
শেষ তিন ওভারে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের চায় ২০ রান। উইকেটে আছেন ফিফটি হাঁকানো রোভম্যান পাওয়েল ও থিতু হওয়া রোমারিও শেফার্ড। ম্যাচটা বুঝি হেরেই গেল বাংলাদেশ। না শেষ পর্যন্ত সেটি হতে দেয়নি বাংলাদেশ। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বিজয় দিবসের দিনে বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজে বিজয় এনে দিয়েছেন তাসকিন-হাসান মাহমুদরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশের জয় ৭ রানে।
১০:১৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
























