তিন জেলায় বন্যায় ১০ জনের মৃত্যু
দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন জেলায় বন্যায় ১০ জন মারা গেছেন। এর মধ্যে শেরপুর জেলায় আটজন ও ময়মনসিংহে দুজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী।
০৬:৩৩ পিএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
রসায়নে নোবেল পেলেন গুগলের দুই বিজ্ঞানীসহ ৩ জন
এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পার। ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের নাগরিক, ডেমিস হাসাবিস ও জন জাম্পার যুক্তরাজ্যের নাগরিক।
বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
০৬:৩১ পিএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
ইরানে হামলা নিয়ে বিপরীত অবস্থানে বাইডেন-ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতে, ইরানের তেলের খনিতে হামলা না চালিয়ে বিকল্প পথ খুঁজতে হবে। আবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানো উচিত ইসরাইলের।
০৬:২৮ পিএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
গা ঢাকা দিয়েছেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করা সেই বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি গা ঢাকা দিয়েছেন। সাবেক কর্মস্থলসহ ময়মনসিংহে পরিবারের কাছে খোঁজ নিয়েও কোথাও তার অবস্থান জানা যাচ্ছে না।
০২:৪১ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
রাফীর প্রস্তাব, আপত্তি নেই দীঘির
সময় কখনো একতালে চলে না। সম্পর্কও তেমন। আজ যাকে ভালো লাগছে না অন্যদিন সেই হয়ে উঠতে পারে হৃদয়ে দোলা দেয়া মানুষ। বিশেষ করে শোবিজে সম্পর্কের মারপ্যাচ সবসময়ই জটিল ও রহস্যময়। তারই যেন প্রমাণ দিলেন ঢাকাই সিনেমার হিট নির্মাতা রায়হান রাফী ও এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
০২:৩৬ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
একটা ভয়ংকর খবর আমাদের জন্য অপেক্ষা করছে: রুমিন ফারহানা
সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনা যে টেলিফোনে বলেছিলেন- ‘চট করে ঢুকে যাব, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।’ শি ওয়াজ নট রং (তিনি ভুল বলেননি)। সংবিধান অনুযায়ী এখনো সে প্রধানমন্ত্রী।
০২:৩৫ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
এআই গবেষণার স্বীকৃতিতে পদার্থে নোবেল
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটিশ-কানাডীয় জেফ্রি হিন্টন ও যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড। তারা মানব মস্তিষ্কের স্নায়ুর আদলে কৃত্রিম ‘নিউরাল নেটওয়ার্ক’ উদ্ভাবনের মধ্য দিয়ে যন্ত্রকে শিখনে সমর্থ করে তুলেছেন।
০২:৩২ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
গাজা যুদ্ধের এক বছর: কী বললেন বাইডেন, কমলা ও ট্রাম্প
গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে এ যুদ্ধ নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির আগামী নির্বাচনে দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
০২:২৮ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
‘হত্যাকারী’ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে খারাপ জিন ছড়াচ্ছে: ট্রাম্প
অভিবাসীবিরোধী বক্তব্য দিয়ে আবারও তোলপাড় সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির এই প্রার্থীর দাবি, খুনের দায়ে দোষী সাব্যস্ত হাজারো অভিবাসী যুক্তরাষ্ট্রে ‘খারাপ জিন’ ছড়াচ্ছে।
০২:২৫ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
নিউইয়র্কে ২০ ও ২১ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার
রিজার্ভ ও প্রবৃদ্ধির জন্য রেমিট্যান্স স্লোগানকে উপজীব্য করে আগামী ২০ ও ২১ অক্টোবর নিউ ইয়র্কের জ্যামাইকা ফারফর্মিং আর্টস সেন্টারে শুরু হচ্ছে দুই দিনব্যাপি রেমিটেন্স ফেয়ার। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এ অনুষ্ঠানের এবারের ম্লোগান ‘নতুন সম্ভাবনা, নতুন বাজার, নতুন অংশীদার। মেলার আয়োজক যথাক্রমে বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্তধারা নিউ ইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনিস লিংক।
০২:২৪ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
যুক্তরাষ্ট্রে ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হারিকেন মিল্টন
আটলান্টিক মহাসাগরে হারিকেন মিল্টন গতকাল সোমবার আরও শক্তি সঞ্চার করে পাঁচ মাত্রার বিপজ্জনক ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ মুহূর্তে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের জন্য ঘূর্ণিঝড়টি বড় হুমকি। আগামীকাল বুধবার এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে।
০২:২২ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
মাহমুদউল্লাহ বাংলাদেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন: ফাহিম
টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরই মধ্যে জানা হয়ে গেছে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, হেড কোচ হাথুরুসিংহে আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
০২:২১ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
দিল্লি নাকি দুবাই
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঢাকা ছাড়ার পর থেকেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাঁর অবস্থানের তথ্য ছিল বিভিন্নভাবে। কিন্তু হঠাৎ দিল্লি ছেড়ে তাঁর দুবাই যাওয়ার তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
০২:১৮ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
হাইকোর্ট বিভাগে নতুন ২৩ বিচারক নিয়োগ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
০২:১৫ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ৯৮১ জন
দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮১ জন রোগী।
মঙ্গলবার (৮ অক্টোবর) দেশের ডেঙ্গু পরিস্থিতি এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
০২:১৪ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
চট্টগ্রামের মেয়র শাহাদাত, সংশোধনী গেজেট প্রকাশ
বিএনপির ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনী বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। মঙ্গলবার (০৮ অক্টোবর) ইসি সচিব শফিউল আজিম এ সংক্রান্ত সংশোধনী বিজ্ঞপ্গি জারি করেছে।
০২:১০ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
দিল্লিতে দেখা গেল সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে
ভারতের দিল্লির একটি সুপারশপে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে কেনাকাটা করতে দেখা গেছে। দিল্লিতে তার কেনাকাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
০২:৪৭ এএম, ৭ অক্টোবর ২০২৪ সোমবার
‘পচা টিক্কা’ দেওয়ায় প্রতিবাদ, গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত করলো স্টার
স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় সালেহ মোহাম্মদ রশীদ অলক নামে এক গ্রাহককে মারধর করেছে হোটেলটির ম্যানেজার ও কর্মীরা।
রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী এলাকায় এ ঘটনা ঘটে। এতে গ্রাহক কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলকের ডান হাত ও ডান পা ভেঙে যায়, কপাল ও মাথা ফেটে রক্তাক্ত হন তিনি।
০২:৪৪ এএম, ৭ অক্টোবর ২০২৪ সোমবার
ইভা রহমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা
কণ্ঠশিল্পী ইভা রহমানের নামে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ফকির আক্তারুজ্জামান নামে এক ব্যক্তি। সম্পত্তি বিষয়ক মিথ্যাচারের অভিযোগে এই গায়িকার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা সিআইপি ফকির আক্তারুজ্জামান।
০২:৩৮ এএম, ৭ অক্টোবর ২০২৪ সোমবার
সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব
সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়।
০২:৩৭ এএম, ৭ অক্টোবর ২০২৪ সোমবার
এখনও এগিয়ে কমলা, পিছিয়ে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি এক মাসেরও কম সময়। মার্কিন নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে আগামী ৫ নভেম্বর নির্বাচনে ভোট দেবেন। গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।
০২:৩৫ এএম, ৭ অক্টোবর ২০২৪ সোমবার
ফিলিস্তিনপন্থি বিক্ষোভে উত্তাল বিশ্ব
আত্মরক্ষার নাম করে ৩৬৫ দিন ধরে গাজায় গণহত্যাকে বৈধতা দেওয়ার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়াখ্যাত দখলদার ইসরাইল। উপত্যকাটির বাসিন্দাদের ওপর নির্যাতন, নিপীড়ন আর নিষ্পেষণের মাত্রা যেন সব মাপকাঠি ছাড়িয়ে গেছে। তেলআবিবের হামলায় শত শত অবুঝ শিশু মা-বাবাকে হারিয়েছে! একের পর এক নির্মম ক্ষেপণাস্ত্র, রকেট আর বোমা হামলায় সন্তানহারা হয়েছেন অসংখ্য বাবা।
০২:৩৪ এএম, ৭ অক্টোবর ২০২৪ সোমবার
ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২২৫ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০২:৩২ এএম, ৭ অক্টোবর ২০২৪ সোমবার
১৫ বছরে টাকায় ধস
হাসিনা সরকারের আমলে বিগত ১৫ বছরে মূল্যস্ফীতির ভয়াবহ চাপে টাকার মানে ধস নেমেছিল। মার্কিন ডলারের বাজার হয়েছিল লাগামহীন। মুদ্রাবাজার, পুঁজিবাজার ও ডলার বাজার (বৈদেশিক মুদ্রা)- অর্থনীতির এই তিন খাত প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ৬৭ টাকার ডলার ১২০ টাকা পর্যন্ত পৌঁছায়। সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য সর্বনাশ ডেকে আনে।
০২:৩০ এএম, ৭ অক্টোবর ২০২৪ সোমবার
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
























