বিজয় দিবসে তারকাবহুল কনসার্টের আয়োজন
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক তারকাবহুল কনসার্টের আয়োজন করেছে বিএনপি। ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এই কনসার্টে গান পরিবেশন করবেন নন্দিত কণ্ঠশিল্পী জেমস, খুরশীদ আলম, বেবী নাজনীন, কনকচাঁপা, আসিফ আকবর, মনির খান, কনা, ইমরান, প্রীতম হাসান, জেফার এবং ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, অ্যাভয়েড রাফা, বে অব বেঙ্গল ও সোলসের তারকা শিল্পী পার্থ বড়ুয়া, আর্কের হাসান, নিউ ইভসের নাসির, ডিফারেন্ট টাচের মেজবাহসহ আরও কয়েকজন শিল্পী।
আয়োজকেরা জানান, এবারের বিজয় দিবসকে সর্বজনীনভাবে উদযাপন করার লক্ষ্যে এই কনসার্টে পরিকল্পনা। ১৬ ডিসেম্বর দুপুর ১২টায় শুরু হবে কনসার্ট। চলবে রাত পর্যন্ত। সব শ্রেণির দর্শকের জন্যই উন্মুক্ত থাকবে এই সংগীতায়োজন।
নগর বাউল তারকা ও দেশসেরা রকস্টার জেমসের কথায়, ‘আজ গান হবে লাখো জনতার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে।’
ব্ল্যাক ডায়মন্ডখ্যাত শিল্পী বেবী নাজনীন বলেন, ‘অনেক দিন পর দেশের মাটিতে বড় একটি কনসার্টে গাইতে যাচ্ছি, শিল্পী হিসেবে এটি আমার অন্য রকম ভালো লাগার। বিজয় দিবসকে ঘিরে এমন বর্ণাঢ্য আয়োজন অনেক দিন চোখে পড়েনি। আশা করছি, এই আয়োজন দর্শক-শ্রোতার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
শিল্পী মনির খানের কথায়, স্বৈরশাসকের বন্দিদশা থেকে বহু বছর পর দেশের মানুষ মুক্ত হয়েছে। তাদের সেই মুক্তির উল্লাস আজ গানে গানে আরও জোরালো হয়ে উঠুক, এটাই আমাদের চাওয়া।’
আসিফ আকবর বলেন, দল-মত নির্বিশেষে সবার জন্যই এই আয়োজন। বিজয় দিবস সমগ্র বাঙালির, এই দেশবাসীর। চব্বিশের গণ-অভ্যুত্থান আমাদের সবাইকে এক কাতারে নিয়ে এসেছে, তারই সাক্ষ্য দেবে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট। তাই এই আয়োজন নিয়ে আমি এবং আমরা সবাই ভীষণ আশাবাদী।’
আসিফ আকবরের পাশাপাশি আশার কথা শুনিয়েছেন শিল্পী খুরশীদ আলম, কনকচাঁপা, পার্থ বড়ুয়া, ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন সদস্যদের পাশাপাশি কনসার্টে অংশ নেওয়া অন্য শিল্পী ও মিউজিশিয়ানরা।
শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিজয় দিবস উপলক্ষে আরও কিছু কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে তারকা শিল্পী ও প্রথম সারির ব্যান্ডগুলোর পাশাপাশি তরুণরাও পারফর্ম করবে।
ব্যান্ড অবসকিওর বিরতি ভেঙে বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত কনসার্টে অংশ নেবে। দেশে না থাকলেও ব্যান্ড চিরকুট ইংল্যান্ডের র্যামফোর্ডের মে ফেয়ারে ‘ভিক্টর ডে অব বাংলাদেশ : লাইভ ইন লন্ডন’ কনসার্টে পারফর্ম করবে।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে শিল্পী, বিউটি, সালমা, আতিক, মিনার, কিশোর, ব্যান্ড লালন, অ্যাভয়েড রাফাসহ আর বেশ কিছু শিল্পী ও ব্যান্ডের। শিল্পী ও মিউজিশিয়ানদের কথায়, বিজয়ের মাসের পুরো সময়টা ব্যস্ততায় কাটবে তাদের। যার মধ্য দিয়ে গানের ভুবনে নতুন করে প্রাণের সঞ্চার ঘটবে বলেই তাদের বিশ্বাস।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
