তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে আজ রবিবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
১১:৩৯ এএম, ৫ জানুয়ারি ২০২৫ রোববার
চাপে টিউলিপ সিদ্দিক, জানালেন যা
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ। ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর- ফিন্যান্সিয়াল টাইমসের এই প্রতিবেদন প্রকাশের পর ক্রমাগত চাপের মুখে পড়েছেন টিউলিপ।
১১:৩৬ এএম, ৫ জানুয়ারি ২০২৫ রোববার
বরিশালের পানামা ফারুকের মেয়েকে বিয়ে করলেন তাহসান
সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবরে। তবে কনে রোজার বাবা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।
নেটিজেনরা বলছেন, রোজার বাবা বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক। যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন।
১১:৩৪ এএম, ৫ জানুয়ারি ২০২৫ রোববার
চাঁদাবাজিতে অতিষ্ঠ পান্থপথের ফার্নিচার ব্যবসায়ীরা
রাজধানীর পান্থপথের পিদিম ট্রেড নামের ফার্নিচার বিক্রির প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেন। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছে একটি অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন ১৩/৪, পান্থপথ (বসুন্ধরা শপিং সিটির বিপরীতে) ঠিকানায় পিদিম ট্রেড নামে ফার্নিচার দোকানের মালিক তিনি।
১১:৩০ এএম, ৫ জানুয়ারি ২০২৫ রোববার
জানুয়ারির শেষে ট্যাক্স ফাইলিং দাখিল শুরু
দিন, মাস, বছর শেষে ক্যালেন্ডার ঘুরে ২০২৫ সালের যাত্রা শুরু হলো। শীঘ্রই গত বছরের জন্য ট্যাক্স রিটার্ন দাখিল শুরু হতে যাচ্ছে। আইআরএস কর্তৃপক্ষ এবার এখনো ট্যাক্স ফাইল শুরু করার তারিখ ঘোষণা করেননি। সাধারণত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এই ফাইলিং শুরুর দিনটি জানানো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবার ২০২৫ সালের জন্য ট্যাক্স কোডে কয়েকটি পরিবর্তন হবে যা আমেরিকানদের জানতে হবে এবং লক্ষ লক্ষ মানুষ জানতে পারবেন তাদের কখন ট্যাক্স ফাইল করতে হবে। এবার থাকতে পারে বেশকিছু আকর্ষণিয় বিষয়।
০৩:১৮ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি নিচ্ছে নিউইয়র্ক সিটি
হোটেল-রেস্টুরেন্ট এবং পর্যটন শিল্প নিউইয়র্ক সিটির অর্থনীতির প্রাণশক্তি। করোনা মহামারী কাটিয়ে উঠার পর পর্যটকেরা আবার সিটিতে ফিরে এসেছে এবং অর্থনীতিতেও চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। ২০২৪ সালে সিটিতে পর্যটক এসেছে ৭৯ মিলিয়ন । ২০২০ সালের মার্চে নিউইয়র্ক সিটিতে করোনা ছড়িয়ে পড়ার আশংকায় লকডাউন ঘোষণা করার পর পর্যটন শিল্পে যে বিপর্যয় নেমে এসেছিল তা কাটিয়ে উঠতে সিটির উপর দিয়ে প্রচন্ড এক ধকল গেছে।
০৩:১৩ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
মুক্তিযোদ্ধা তাজুল ইমাম বললেন ১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি
বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম বললেন, আমি সিলেট অঞ্চলে মুক্তিযুদ্ধ করিনি। যুদ্ধ করেছি চট্রগ্রাম অঞ্চলে। সেকারনে সিলেটের কানাইঘাটের মুক্তিযোদ্ধাদের তালিকায় আমার নাম নেই। মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছি। যার কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম, বীরোত্তম।
০৩:১০ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
ট্রাম্প দুষলেন অভিবাসীদের
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেয়ার ঘটনায় গতকাল পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৫ জন। ফ্রেঞ্চ কোয়ার্টার পার্টি এলাকার বুরবোন স্ট্রিটে গত বুধবার স্থানীয় সময় রাত সোয়া তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে। দেশটির ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই একে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করছে। নিউ অরলেন্স শহরের এই স্থানটি নাইটলাইফের জন্য বেশ প্রসিদ্ধ। ঘটনার সময় ফ্রেঞ্চ কোয়ার্টারে রাস্তাটি নববর্ষ উদযাপনকারী পর্যটক ও স্থানীয়দের দিয়ে পূর্ণ ছিল।
০২:৫৬ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
বাংলাদেশ সোসাইটি কবর কেনা নিয়ে লুকোচুরি!
নিউইয়র্কে বাংলাদেশের বিজয় দিবসের দিন অত্যন্ত জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দায়িত্ব গ্রহণ করে প্রবাসে বাংলাদেশিদের ‘মাদার সংগঠন’ বাংলাদেশ সোসাইটির নতুন কমিটি। তবে অভিষেকের উজ্জ্বল আলোকচ্ছটার নিচেই ঠিক অনেকটা অন্ধকারাচ্ছন্ন কা- ঘটিয়েছে সোসাইটির বিদায়ী কমিটির শীর্ষ ব্যক্তিরা।
০২:৪৭ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা
বাংলাদেশের জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সকলের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হলো। এর আগে, গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।
০২:৪৩ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
নতুন বছরে বাংলাদেশের যত চ্যালেঞ্জ
শেষ হয়ে যাওয়া ২০২৪ এ বছর জুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর রেশ নিয়েই নতুন বছরে পা দিয়েছে বাংলাদেশ। বিগত বছরে যেমন নানামুখী চ্যালেঞ্জ আর অভূতপূর্ব ঘটনাবলীর মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। নতুন বছরেও রাজনীতি, নির্বাচন আর অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকবে।
০২:৩৯ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
বিএনপি-জামায়াতের মধুচনিদ্রমার অবসান!
হানিমুনের পালা শেষ। বিএনপি-জামায়াতের ঐক্যে ফাটল ধরেছে। বিচ্ছেদের সুরও স্পষ্ট। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জোটবদ্ধভাবে আন্দোলন করেছে দল দু’টি। অতীতে একত্রে সরকারও গঠন করেছিলো। কিন্তু এখন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ করছে। এতে করে বিভেদের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
০২:৩০ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
ব্যাপক বিতর্কের মুখে নিউইয়র্ক বইমেলা
নিউইয়র্কে মুক্তধারার বইমেলা নিয়ে এবার শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। জুলাই-আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানকে সর্মথন এবং বিরোধিতাকে কেন্দ্র করে এই প্রবাসে বুদ্ধিজীবীদের মধ্যে যে বিভাজন ও বিতর্কের সৃষ্টি হয়েছে তারই প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে বইমেলাকে নিয়ে। আওয়ামী লীগ সমর্থকরা গন অভ্যুত্থানকে সর্মথনকারীদের জামায়াত ও রাজাকার হিসেবে অভিহিত করছেন।
০২:২৭ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
আজকাল সংখ্যা ৮৫১
খবরের ভেতরের খবর আর সমসাময়িক বিষয়ে বিভিন্ন লেখকদের কলাম, সাহিত্য, স্বাস্থ্য, ধর্ম, খেলা ও বিনোদনের পাতা নিয়ে প্রকাশিত হয়েছে আজকের আজকাল ৮৫১ তম সংখ্যা । আপনার কপিটি সংগ্রহ করুন। পিডিএফ কপি পড়তে ও অনলাইনে পেতে ব্রাউজ করুন : https://www.ajkalusa.com/
০২:২১ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
দেবের নায়িকা হচ্ছেন ফারিণ!
কলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক দেব। গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার সর্বশেষ সিনেমা ‘খাদান’। মুক্তির পর থেকেই এটি সিনেমাপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে এ সিনেমার রেশ কাটতে না কাটতেই ‘রঘু ডাকাত’ নামে নতুন আরেকটির মুক্তির সময়ও জানিয়ে দিয়েছেন দেব।
০৩:০৫ এএম, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার
সেকেন্ডে ১০০ গিগাবাইট ট্রান্সমিশন ক্ষমতা, স্টারলিংককে ছাড়িয়ে গে
অতি উচ্চগতির (প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইট) ট্রান্সমিশন ক্ষমতাসহ ষষ্ঠ জেনারেশন (6G) যগাযোগ উদ্ভাবনের পথ প্রশস্ত করলো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান।
এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ড জানিয়েছে, স্যাটেলাইট টু গ্রাউন্ড লেজার যগাযোগ স্থাপনের মাধ্যমে ৬জি উদ্ভাবন, আল্ট্রা-হাই-রেজোলিউশন রিমোট সেন্সিং এবং উন্নত স্যাটেলাইট পজিশনিং প্রযুক্তির দ্বার উন্মুক্ত করে স্টারলিংককে ছাড়িয়ে গেছে চীনের প্রতিষ্ঠানটি।
০৩:০২ এএম, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব ১৬৩টি। তারা এসব হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা করেছেন। এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন। বর্তমানে হিসাবগুলোতে ছয় কোটি ২৭ লাখ টাকা জমা রয়েছে।
০২:১৩ এএম, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার
অদক্ষ চালক বেপরোয়া গতি
অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ নানা কারণে মারণফাঁদে পরিণত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজতর করার জন্য ঢাকার কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জের শ্রীনগর, সিরাজদীখান, মাদারীপুরের শিবচর এবং ফরিদপুরের ভাঙ্গার ওপর দিয়ে নির্মিত হয় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে।
০২:০৩ এএম, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার
যুক্তরাষ্ট্রে এবার নাইটক্লাবের বাইরে গুলি, আহত ১০
নববর্ষের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্সে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার অন্যতম আধুনিক যান ‘সাইবার ট্রাক’ বিস্ফোরণ হয়। এ ঘটনায় নিহত হন চালক। এ দুই ঘটনার রেষ না কাটতেই এবার নিউইয়র্কে বন্দুক হামলা হয়েছে।
০১:৫৭ এএম, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার
ডিসেম্বরে রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ
রাজনৈতিক অস্থিতিশীলতায় কেটেছে চলতি ২০২৪-২৫ অর্থবছরের বড় একটা সময়। এতে রপ্তানি খাতে প্রয়োজনীয় কাঁচমাল আমদানি, উৎপাদনসহ সার্বিক রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে শ্রমঅসন্তোষ শুরু হয় সরকার পরিবর্তনের পর পরই।
০১:৪৫ এএম, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। গাড়িটি ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার অন্যতম আধুনিক যান ‘সাইবার ট্রাক’।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ জানুয়ারি) ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাকটি বিস্ফোরিত হয়। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।
০১:৪৩ এএম, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার
‘মৃত্যুফাঁদ’ গাজায় চলছে হত্যাযজ্ঞ
বছরের শুরুতেও থামেনি ইসরাইলের আগ্রাসন। একের পর এক হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে তারা। ইসরাইলের টার্গেট ‘মৃত্যুফাঁদ’ গাজায় বাড়ছে লাশের সংখ্যা।
০১:৪০ এএম, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার
আন্তক্যাডার দ্বন্দ্ব, বিরূপ মন্তব্যে শাস্তির মুখে সরকারি কর্মকর্ত
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের পর আন্তক্যাডার দ্বন্দ্ব ঘিরে যেসব সরকারি কর্মকর্তা পরস্পরের বিরুদ্ধে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছেন, তাঁরা শাস্তির মুখে পড়ছেন। বিসিএস প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ ক্যাডারের আটজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দুজন কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
০১:৩৩ এএম, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার
‘সাত বিয়ে’র প্রসঙ্গে মুখ খুললেন সোহেল তাজ
‘আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।
০১:২৫ এএম, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
























