অন্তহীন ‘মৃত্যুফাঁদে’ গাজাবাসী: জাতিসংঘ মহাসচিব
ইসরাইলের অবিরত হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। টানা দেড় বছর ধরে চালানো এ আগ্রাসনে নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। তবুও থামছে না বর্বর সেনারা। এখনো চলছেই তাণ্ডব। প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। মৃত্যুভয়ে আধমরা হয়ে দিন পার করছেন বেঁচে যাওয়া বাসিন্দারা। একই সঙ্গে প্রায় দু’মাস ধরে অবরুদ্ধও হয়ে আছে উপত্যকাটি। খাবার নেই। ওষুধ, জ্বালানি ও আশ্রয়ের কোনো সুব্যবস্থাও নেই। ইসরাইলি হামলা আর অবরোধে একেবারে শূন্য গাজা। এমন পরিস্থিতিতে গাজাকে ‘মৃত্যুকূপ’ (ডেথ লুপ) বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
০২:৪৮ এএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার
চুক্তি করার জন্য তারা আমার পা**য় চুমু খাচ্ছে: বিশ্বনেতাদের খোঁচা
শুল্ক কার্যকর করার সঙ্গে সঙ্গে বিশ্বনেতারা যুক্তরাষ্ট্র সাথে একটি বাণিজ্য চুক্তি করতে 'যে কোনো কিছু করতে' ইচ্ছুক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
০২:৪৫ এএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার
পহেলা বৈশাখ নিয়ে মাদ্রাসাগুলোকে যে নির্দেশ দেওয়া হলো
চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। চাকমা, মারমাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষও এ উদযাপনের অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হবে।
০২:৩৭ এএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার
চীনের পাল্টা শুল্ক আরও বাড়িয়ে ১২৫ শতাংশ করলেন ট্রাম্প
বিশ্ব বাণিজ্যে আলোড়ন সৃষ্টি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক সবার জন্য তিন মাসের জন্য স্থগিত করলেও আওতার বাইরে থাকছে চীন। উল্টো দেশটির সঙ্গে চলা বাণিজ্য যুদ্ধে আরও এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প। পাল্টা শুল্ক ১০৪ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি।
০২:৩১ এএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার
ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টাকে ‘নির্বোধ’ বললেন ইলন মাস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির তীব্র সমালোচনা করেছেন ইলন মাস্ক। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এ নিয়ে কড়া মন্তব্য করেছেন। এ ঘটনার পর শুল্কনীতি নিয়ে ট্রাম্প শিবিরে গৃহদাহের ইঙ্গিত পাচ্ছেন অনেকে। যদিও বুধবার থেকেই পাল্টা শুল্ক কার্যকর শুরু করেছে যুক্তরাষ্ট্র।
০২:২৩ এএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার
ট্রাম্পের নতুন শুল্ক ৯০ দিন স্থগিত
বুধবার থেকে বিশ্বব্যাপী কার্যকর হতে যাওয়া রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বাকি সব দেশ এই সুবিধা পাবে।
এ সংক্রান্ত ঘোষণা দিয়ে বুধবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প চীনের ওপর আরোপিত শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার কথা জানান।
০১:২৬ এএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার
বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত
ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করেছে। খবর দ্য হিন্দুর।
০১:১৪ এএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার
সব হাসপাতালে হচ্ছে সরকারি ফার্মেসি, কম দামে মিলবে ২৫০ রকম ওষুধ
প্রথমবারের মতো সারাদেশে সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বহুল ব্যবহৃত ২৫০ ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে, যেখানে ওষুধ কেনা যাবে এক-তৃতীয়াংশ দামে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করা হবে। গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ২৫০ ধরনের ওষুধ এক-তৃতীয়াংশ দামে পাবেন সাধারণ মানুষ।
০১:২৪ এএম, ৯ এপ্রিল ২০২৫ বুধবার
বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি: পল ক্রুগম্যান
বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলে মনে করেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। এ ধরনের সিদ্ধান্তে মার্কিন ক্রেতাদের জীবন বিঘ্নিত হবে। এতে মার্কিন নাগরিকদের জীবন আরও নিরাপদ হবে- সেই সম্ভাবনা নেই, বরং মার্কিনদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে।
০১:১০ এএম, ৯ এপ্রিল ২০২৫ বুধবার
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসিসহ বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা হয়েছে।
০১:০৮ এএম, ৯ এপ্রিল ২০২৫ বুধবার
যুক্তরাষ্ট্রের পিএইচডি অফার ফিরিয়ে দিলেন ঢাবি শিক্ষক
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো সন্ত্রাসী হামলার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের পিএইচডিতে দেওয়া ভর্তির অফার ফিরিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
রোববার (৬ এপ্রিল) মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এই তথ্য জানান ওই শিক্ষক।
০৪:৪৭ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
যেভাবে ইসরাইলের গণহত্যাকে নীরবে সমর্থন দিচ্ছে ফিফা-উয়েফা
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর ৪ দিনের মাথায় ২৮ ফেব্রুয়ারি এক যৌথ ঘোষণায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক উয়েফা রাশিয়ার জাতীয় দল এবং ক্লাবগুলোকে বৈশ্বিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ ঘোষণা করে।
০৪:৩৭ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
ধর্ষণচেষ্টাকারী যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন তরুণী
নেত্রকোনার পূর্বধলায় পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে। ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
০৪:৩৫ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিল বিসিবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন করে ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জেমস প্যামেন্টকে টাইগারদের কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। চলতি আইপিএলের আগে পর্যন্ত তিনি ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ। তার পরিবর্তে এই আসরে দলটি এনেছে কার্ল হপকিন্সকে। আর ৭ বছর ধরে মুম্বাইয়ের দায়িত্বে থাকা প্যামেন্ট এখন বাংলাদেশের কোচের ভূমিকায়।
০৪:২৯ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নতুন ঘোষণা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুল্ক ছাড়, কমানো বা সময় চেয়ে অনুরোধ করা দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবে তার প্রশাসন। তবে চীনের বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
সোমবার স্থানীয় সময় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টটির কেন্দ্রে ছিল চীন এবং তার সাম্প্রতিক পাল্টা শুল্কনীতি। ট্রাম্প দাবি করেন, চীন যদি যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত পাল্টা শুল্ক প্রত্যাহার না করে, তাহলে দেশটি থেকে আমদানি হওয়া পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্কের হার দাঁড়াবে ১০৪ শতাংশ পর্যন্ত।
০৪:২৭ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
৩৭ শতাংশ শুল্ক ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি
শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৭ এপ্রিল) এ চিঠি পাঠান তিনি।
চিঠিতে ৩ মাসের জন্য বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
০৪:২৪ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
উত্তরা থেকে ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরার তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
০৪:২৩ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে তেল ও খাবারের দাম কমছে এবং আরোপিত শুল্কের জন্য কোনো মূল্যস্ফীতির লক্ষণ নেই।
সোমবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ট্রাম্প।
০৪:২০ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প
গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল জিম্মিদের বের করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুজন বক্তব্য দেন। খবর আলজাজিরার।
০৪:১৭ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনেই বিনিয়োগ আনতে তোড়জোড়
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (বিডা) উদ্যোগে শুরু হয়েছে বিনিয়োগ সম্মেলন। গতকাল সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সম্মেলনের প্রথম দিনে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে স্টার্সআপ কোম্পানির বিষয়ে। স্টার্সআপ কোম্পানির নানা সমস্যা আলোচনার পাশাপাশি এ খাতের সমস্যাগুলো সমাধানের জন্যও একাধিক উপায় উঠে আসে সম্মেলনে। একই দিনে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরআই শিল্পাঞ্চল পরিবীক্ষণ করেন বিদেশি বিনিয়োগকারীরা। এসব স্থানীয় বিনিয়োগ পরিবেশ সন্তোষজনক হলে অনেক বিদেশি উদ্যোক্তা সেখানে বিনিয়োগে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে।
০৪:১৫ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন
বিয়ে করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বর-কনে রূপে ছবি পোস্ট করেছেন এ দুই অভিনয়শিল্পী। ৬ এপ্রিল রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ছিল তাদের বিয়ের আয়োজন।
জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। তিনি লিখেছেন, আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন।
০৪:২১ এএম, ৭ এপ্রিল ২০২৫ সোমবার
ব্রিটিশ পার্লামেন্টে বিভ্রান্ত করার অভিযোগ টিউলিপের বিরুদ্ধে
যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। বাংলাদেশে একটি ফ্ল্যাটের মালিকানার হস্তান্তর নিয়ে এই প্রশ্ন তুলেছে যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল। ঢাকার গুলশানের এই ফ্ল্যাট নিয়ে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
০৪:১১ এএম, ৭ এপ্রিল ২০২৫ সোমবার
‘ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো’
ফিলিস্তিনের গাজায় চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা। অবরুদ্ধ ওই শহরে নির্বিচারে হামলা চালাচ্ছে আগ্রাসনবাদী রাষ্ট্রটি। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারি আকাশ-বাতাস।
০৪:০৪ এএম, ৭ এপ্রিল ২০২৫ সোমবার
গাজার ঘটনায় বিশ্ব নেতাদের সমালোচনা করলেন জয়া আহসান
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। ওইদিন থেকে এখন পর্যন্ত দিনে গড়ে ১০০ শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী।
০৩:৫৮ এএম, ৭ এপ্রিল ২০২৫ সোমবার
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
























