অন্তহীন ‘মৃত্যুফাঁদে’ গাজাবাসী: জাতিসংঘ মহাসচিব
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫
ইসরাইলের অবিরত হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। টানা দেড় বছর ধরে চালানো এ আগ্রাসনে নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। তবুও থামছে না বর্বর সেনারা। এখনো চলছেই তাণ্ডব। প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। মৃত্যুভয়ে আধমরা হয়ে দিন পার করছেন বেঁচে যাওয়া বাসিন্দারা। একই সঙ্গে প্রায় দু’মাস ধরে অবরুদ্ধও হয়ে আছে উপত্যকাটি। খাবার নেই। ওষুধ, জ্বালানি ও আশ্রয়ের কোনো সুব্যবস্থাও নেই। ইসরাইলি হামলা আর অবরোধে একেবারে শূন্য গাজা। এমন পরিস্থিতিতে গাজাকে ‘মৃত্যুকূপ’ (ডেথ লুপ) বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘গাজা এখন এক মৃত্যুকূপ, যেখানে এক অন্তহীন মৃত্যুফাঁদে আটকে পড়েছে গাজাবাসী।’ বিবিসি, আনাদোলু।
গুতেরেস আরও বলেছেন, ‘এক মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোঁটাও সাহায্য প্রবেশ করেনি। খাবার নেই, জ্বালানি নেই, ওষুধ নেই। এটাই গাজার নির্মম বাস্তবতা। ত্রাণ বন্ধ হয়ে যাওয়ার ফলে মানবিক বিপর্যয়ের দরজা আবার খুলে গেছে গাজায়।’
গুতেরেস তার বক্তব্যে জেনেভা কনভেনশনের বিষয়ে বলেছেন, যে কোনো দখলদার শক্তিকে আন্তর্জাতিক আইন অনুসারে জনস্বাস্থ্য, খাদ্য ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হয়। কিন্তু ইসরাইল এই আইন লঙ্ঘন করছে। ইসরাইল আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক আইন মানছে না বলেও জানিয়েছেন তিনি। গাজায় সাহায্য পাঠাতে আগ্রহী অনেক সংস্থা রয়েছে। তবুও খাদ্য পাঠানো সম্ভব হচ্ছে না। ক্রসিং পয়েন্টে খাদ্য, ওষুধ ও আশ্রয়সামগ্রী আটকে আছে। এসব সহায়তা নাগরিকদের কাছে পৌঁছাতে দিচ্ছে না ইসরাইলি সেনারা।
আলজাজিরার তথ্যমতে, গাজা উপত্যকার পানি সরবরাহের ৭০ শতাংশই বন্ধ হয়ে গেছে। মূলত ইসরাইলি প্রতিষ্ঠান মেকোরোট থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে পানি সরবরাহ করা হয়। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরুর পর পানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরাইল। গাজা শহরের পূর্বাঞ্চলে শুজাইয়া এলাকার প্রধান পাইপলাইনে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন গাজার পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না। তিনি আরও বলেছেন, গাজার পরিণতি এখন ভয়াবহ। মেকোরোট থেকে পানির প্রবাহ শিগগিরই পুনরুদ্ধার করা না গেলে গাজার মানুষ পিপাসায় মারা যাবে।
এদিকে জাতিসংঘ মহাসচিব গাজার ত্রাণকর্মীদের ‘বীর’ হিসাবে আখ্যা দেন যারা জীবন বাজি রেখে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। গুতেরেস মনে করেন, যুদ্ধবিরতি ফলে গাজায় বন্দি বিনিময় ও ত্রাণ সরবরাহ সম্ভব হয়েছিল। তাই আবারও একটি কার্যকর যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা এখন সবচেয়ে বেশি। তিনি বলেছেন, ‘যুদ্ধবিরতি ভালো ফল আনে, মানবতা রক্ষা করে।’
গুতেরেসের এ মন্তব্যের আগে জাতিসংঘের ছয়টি সংস্থার প্রধান ফিলিস্তিনিদের কাছে জরুরি ভিত্তিতে খাবার ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি কাজ করার আহবান জানিয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি ভেঙে মার্চ থেকে গাজায় নতুন তরে হামলা শুরু করে ইসরাইল। নতুন করে চালানো এ হামলায় ১ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ হাজার ৬০০ জনের বেশি।
মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত চালানো হামলায় আরও ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত ছয়টি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইল।
ইউএনআরডব্লিউএর কর্মকর্তা ফিলিপ লাজারিনি বলেছেন, ‘মঙ্গলবার সকালে ইসরাইলি নিরাপত্তা বাহিনী এবং ইসরাইলের অন্য কর্মকর্তারা পূর্ব জেরুজালেমের ছয়টি স্কুলে জোরপূর্বক প্রবেশ করে। তারা ৩০ দিনের মধ্যে স্কুলগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছেন।’
তিনি আরও বলেছেন, এই নির্দেশের মাধ্যমে প্রায় ৮০০ ছেলে-মেয়ে সরাসরি প্রভাবিত হবে এবং এই বছর তাদের স্কুল শেষ করতে না পারার আশঙ্কাও রয়েছে। এদিকে এক বিবৃতিতে, জেরুজালেম গভর্নরেট এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ইসরাইলি বাহিনী পূর্ব জেরুজালেমের জাতিসংঘের শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলগুলোতে আসে এবং ৮ মে থেকে স্কুল বন্ধ রাখার জন্য একটি সামরিক আদেশ জারি করে। এই আদেশ অনুসারে, ৮ মের পর অধ্যক্ষ, শিক্ষক এবং অন্যান্য কর্মীসহ কাউকে স্কুল ভবনে প্রবেশ করতে দেওয়া হবে না। এই আদেশ লঙ্ঘন করলে তা ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচিত হবে বলেও আদেশে বলা হয়েছে।
উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের যুদ্ধে এখন পর্যন্ত ৫০ হাজার ৮৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৭২৯ জন। তবে সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের সংখ্যা ৬১ হাজারেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
