ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫
# সিলেটে লুটের জুতা বিক্রি করতে ফেসবুকে বিজ্ঞাপন # নারায়ণগঞ্জে কোকাকোলার গুদামে গিয়ে হুমকি ও হামলার চেষ্টা
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসিসহ বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা হয়েছে। আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র এবং যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, গ্রেফতার ৬২ জনের মধ্যে সিলেটে ১৭, খুলনায় ৩১, গাজীপুরে ৪, কক্সবাজারে ১, চট্টগ্রামে ১, কুমিল্লায় ৪ এবং নারায়ণগঞ্জে ৪ জন রয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার জানানো হয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। আনুষ্ঠানিকভাবে দায়ের করা চারটি মামলার তদন্ত চলছে। দোষীদের বিচারের আওতায় আনতে পুলিশ সোমবার রাত থেকেই অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থা জড়িতদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। এ সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তদন্তে সহায়তা করতে পারে-এমন তথ্য যাদের কাছে আছে, তাদের সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে। যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের জবাবদিহির আওতায় আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।
লুটের জুতা বিক্রি করতে ফেসবুকে বিজ্ঞাপন : সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সোমবার বিক্ষোভের সুযোগে লুট করা বাটার জুতা বিক্রির সময় মামুনুল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্বৃত্তচক্রের ১৭ জনকে গ্রেফতার করা হয়। মামুনুল সিলেট নগরীর সাদিপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। এদিকে বিক্ষোভ মিছিল থেকে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সব মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। নগরীতে বিভিন্ন সময়ে অস্থিরতা সৃষ্টির সুযোগে এমন অপকর্ম ঘটিয়ে আসা আড়ালের চক্রকে চিহ্নিত করার দাবি তুলেছেন তারা।
কোকাকোলার গুদামে গিয়ে হুমকি ও হামলার চেষ্টা : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে কোকাকোলার ডিলারের গুদামে গিয়ে সব ধরনের কোমল পানীয় ধ্বংসের হুমকি প্রদান ও গুদামে হামলার চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নলুয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হচ্ছেন হামদাদ শরীফ রাইয়ান, মো. জহির, মো. রিয়াদ ও মো. সুজন। তারা সবাই জেলা সদরের মুসলিমনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে জাহিদ ওরফে জহিরের নেতৃত্বে ৬-৭ জন যুবক কোকাকোলার পরিবেশক দ্য জামাল অ্যান্ড কোম্পানির গুদামে প্রবেশ করে। তারা গুদামে মজুত কোমল পানীয় ধ্বংসের চেষ্টা চালায়। বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে চার যুবককে আটক করে।
খুলনায় আটক ৩১ : নগরীর বাটা শোরুম ও কেএফসি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কুমিল্লায় গ্রেফতার ৪ : কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর দক্ষিণ উপজেলার মাটিয়ার গ্রামের বাসিন্দা সাফায়েত মজুমদার, কাপ্তান বাজার এলাকার জিহাদ হোসেন, শাসনগাছা এলাকার আবু বকর সিদ্দিক আসলাম। আরেকজনের নাম নিশ্চিত করে বলতে পারেননি ওসি।
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
