লুটেরাদের পেটে ২০ ব্যাংকের মূলধন
গত সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক লুটপাটের ক্ষত ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত ১৫ বছরে ২০ ব্যাংকের প্রায় পৌনে ২ লাখ কোটি টাকার মূলধন খেয়ে ফেলেছে লুটেরারা। ব্যাংক দখল ছাড়াও এরা ঋণের নামে হাতিয়ে নিয়েছে বিপুল অঙ্কের টাকা।
০৩:১৩ এএম, ২১ মে ২০২৫ বুধবার
ভারতীয় আমের বিশাল চালান ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
ভারত থেকে রপ্তানি করা বিভিন্ন প্রজাতির আমের অন্তত ১৫টি চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কাগজপত্রে অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা শহরের বিভিন্ন বিমানবন্দর থেকে এসব আমের চালান বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন এসব চালান বাতিল করায় ভারতীয় রপ্তানিকারকদের আম ধ্বংস অথবা দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পচনশীল এসব আম ফিরিয়ে আনার খরচ বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রেই স্থানীয়ভাবে আমগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে রপ্তানিকারকরা।
০২:৩৮ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
দখলদারের কবজায় ১২ লাখ কোটি টাকার বনভূমি
দেড় লক্ষাধিক দখলদারের কবজায় আড়াই লাখ একরের বেশি বনভূমি; যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ কোটি টাকা। সংরক্ষিত বনভূমিই জবরদখল হয়েছে ১ লাখ ৩৮ হাজার একরের বেশি। অন্যান্য ভূমি দখল হয়েছে ১ লাখ ১৮ হাজার একরের মতো। বনের জায়গা দখল করে গড়ে উঠেছে রিসোর্ট, কটেজ, ঘরবাড়ি, শিল্পকারখানা, দোকানপাট, গবাদি পশুর খামারসহ নানান স্থাপনা।
০২:৩৬ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর পৌনে ২ লাখ কোটি টাকার সম্পদ জব্দ
লুটপাট ও পাচারের অভিযোগে আইনি প্রক্রিয়ার আওতায় শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর প্রায় পৌনে দুই লাখ কোটি টাকার অর্থ ও সম্পদ জব্দ করা হয়েছে। এসব অর্থ দিয়ে ‘লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল’ গঠন করবে সরকার।
০২:৩৪ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠালে গুনতে হবে ৫ শতাংশ কর
যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে হলে এখন থেকে ৫ শতাংশ কর গুনতে হবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
০২:২৮ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
কাশ্মীরিদের সাথে যা করছে ভারত, প্রকাশ্যে এলো ভয়াবহ তথ্য
যুদ্ধে সবাই বিজয়ী হতে চায়, পরাজয়ের দায়ভার কেউ নিতে চায় না। ভারত-পাকিস্তানের ক্ষেত্রেও ঠিক এমনটিই ঘটেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতি হলেও উভয় দেশই এখন পর্যন্ত যুদ্ধে জয়ী হওয়ার দাবি করছে। তবে, বিশ্লেষকরা মনে করছেন, ভারতের পরাজয়টা প্রকাশ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোল্যান্ড ট্রাম্পকে ধরে যুদ্ধবিরতি ঘটিয়ে মুখ রক্ষা করেছে দিল্লি। আর এতে নরেন্দ্র মোদির দম্ভ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। লোকসভায় বিরোধী দলের সদস্যরাও মোদি সরকারকে তুলোধুনো করেছে। এ অবস্থায় পেহেলগামে হামলার অজুহাতে জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ।
০২:২৬ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
ঘটনার সময় নুসরাত ফারিয়া কানাডায় ছিলেন: আইনজীবী
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান বলেছেন, আমি আজকে (সোমবার) নুসরাত ফারিয়ার পক্ষে বেইলের (জামিন) শুনানি করি। আদালতকে বোঝানোর চেষ্টা করি যে- এই ঘটনার সময় নুসরাত ফারিয়া বাংলাদেশে ছিলেন না। তখন তিনি কানাডাতে অবস্থান করছিলেন।
০২:১৩ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় ভারতের ট্রাভেল এজেন্সি
ভারতের কয়েকটি ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকার সোমবার এই ঘোষণা দিয়েছে। দেশটির অভিযোগ, এই ট্রাভেল এজেন্টরা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
০২:০৪ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর যুদ্ধ বন্ধের আশ্বাস দিলেন পুতিন
একজন মার্কিন কর্মকর্তার মতে, সোমবার সকালে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় দুই ঘন্টা কথা বলেছেন। রোমে ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কির সাথে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ট্রাম্পের সাক্ষাতের একদিন পর উভয় নেতা এ ফোনালাপে অংশ নেন।
০১:৩৪ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ
চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে। আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে বলে ডিবি সূত্রে জানা গেছে।
০১:৫৯ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
ছয় মাস পর ফেরার ম্যাচেই সাকিবের ‘গোল্ডেন ডাক’
দীর্ঘ ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন পাকিস্তান সুপার লিগকে (পিএসএল)। লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে নামেন তিনি। কিন্তু প্রত্যাশার সব আলো নিভে যায় এক বলেই। গোল্ডেন ডাকেই ফিরতে হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে।
০১:৫৭ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্র
বিদেশে ভ্রমণ ও লেনদেনে বাংলাদেশি নাগরিকদের খরচের ধরন পরিবর্তন হচ্ছে। বিদেশে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহার কমেছে, তবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে এই খাতে ব্যয় বেড়েছে।
০১:৫৫ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
নির্বাচন হতে পারে ডিসেম্বরেই
জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দি ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
০১:৩৭ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি ৩০০ টাকা
বিদেশি মুদ্রা কিনতে গিয়ে পাসপোর্ট এনডোর্সমেন্টের সময় অতিরিক্ত চার্জ বা ফি আদায়ের অভিযোগ বেড়েই চলেছে। বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ ব্যাংক কড়া নির্দেশনা দিয়েছে ব্যাংকগুলোকে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
০১:৩৬ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
গাজায় ব্যাপক স্থল অভিযান শুরুর কথা জানালো ইসরায়েল
গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। অপারেশন গিডিয়নস চ্যারিয়টসের অধীনে এই অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় আরও ১৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৩৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ২১ হাজার ৩৪ জন।
যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জন। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ধারণা করা হচ্ছে তারাও মারা গেছেন।
মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই স্বরূপে ফিরেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা ও ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় ফের জোরেশোরে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।
স্থানীয় স্বাস্থ্যকর্মীদের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ মে) সারারাত গাজা উপত্যকার দেইর আল-বালাহ ও খান ইউনিসে লাগাতার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ১০৮ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এই হামলার ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের হাতে থাকা ৫৮ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে এই অভিযান চালানো হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জিম্মিদের মুক্তি না দিলে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে।
সূত্র: আল-জাজিরা
০১:৩৩ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার নেপথ্যে
স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। যার প্রভাব পড়বে আনুমানিক ৭৭০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্যের ওপর। এটি মোট দ্বিপাক্ষিক আমদানির প্রায় ৪২ শতাংশ। এমন তথ্য জানিয়েছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)।
০১:৩০ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
সীমান্তে হামলায় ২ বিজিবি সদস্য আহত
লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তে মাদক চোরাকারবারিদের হামলায় বিজিবির দুজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে রোববার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা করে।
রোববার (১৮ মে) রাত ২টায় উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে।
১২:৫৪ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
মিলনমেলা করবে বাংলাদেশ সোসাইটির সাবেকরা
বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটিতে বিভিন্ন মেয়াদে বিভিন্ন পদে দায়িত্বপালন করা কমিটির সাবেক সদস্যরা সমিতির ৫০ বছর ফুর্তিতে একটি আলাদা মিলন মেলার আয়োজন করতে যাচ্ছে।
এ উপলক্ষ্যে সাবেকরা গত ১২ মে জ্যামাইকার মেজ্জান রেস্টুরেন্টে এক সভায় মিলিত হয়। এ উপলক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক ডা. ওয়াদুদ ভুঁইয়া, সদস্য সচিব বাবুল চৌধুরী এবং প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন। এর আগে গত ২১ এপ্রিলের এ কমিটি তাদের প্রথম সভা করে। এদিকে বর্তমান কার্যকরি কমিটির পক্ষ থেকেও ৫০ বছর পূর্তি ও মিলন মেলা আয়োজন করা হচ্ছে। তাই সাবেকদের এ অনুষ্ঠান তাদের সঙ্গে সাংঘর্ষিক কিনা এ বিষেয় সভায় প্রশ্ন উঠে।
০৩:৫৮ এএম, ১৭ মে ২০২৫ শনিবার
ব্রঙ্কসে বাফা’র বৈশাখী উৎসব
বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও উৎসবে মুখরিত হয়ে ওঠে নিউইয়র্কের ব্রঙ্কসের স্টারলিং বাংলাবাজার। গত ১০ মে রবিবার প্রবাসে দেশীয় সংস্কৃতির বৈশাখী উৎসবে ব্রঙ্কসের স্টারলিং বাংলাবাজারে হাজারো বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়।
০৩:৫৬ এএম, ১৭ মে ২০২৫ শনিবার
আমেরিকান কারি এওয়ার্ডস’র সংবাদ সম্মেলন
নিউইয়র্কে বসছে আমেরিকান কারি এওয়ার্ডসের প্রথম আসর। আগামী ২৪ মে ২০২৫ শনিবার কুইন্সের অভিজাত ভেন্যু টেরেস অব দ্য পার্কে আয়োজনটির সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত বুধবার খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও আশা গ্রুপের উদ্যোগে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আমেরিকান কারি এওয়ার্ডসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মো. খলিলুর রহমান ও আকাশ রহমান। জ্যামাইকার খলিল বিরিয়ানি হাউসে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন হাসানুজ্জামান সাকী।
০৩:৫৫ এএম, ১৭ মে ২০২৫ শনিবার
‘জেমিনি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো নিউইয়র্কের বহুল পঠিত সাপ্তাহিক ম্যাগাজিন ‘জেমিনি’। এ উপলক্ষ্যে গত শুক্রবার, ৯ মে সন্ধ্যায় উডসাইডের গুলশান ট্যারেসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
০৩:৫৪ এএম, ১৭ মে ২০২৫ শনিবার
ইমিগ্রেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
চলমান পরিস্থিতিতে ইমিগ্রান্ট বিষয়ক যে কোন সমস্যায় বিভ্রান্ত না হয়ে একজন ইমিগ্রান্ট অ্যাটর্নির কাছ থেকে আইনি পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন সুপরিচিত অভিবাসন আইন বিশেষজ্ঞ এটর্নি মাইকেল এডওয়ার্ড পিস্টন। ‘আমেরিকান ইমিগ্রেশন ক্র্যাকডাউন : বাংলাদেশি জনগণের জন্য চ্যালেঞ্জ এবং নীতিগত বিকল্প’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
০৩:৪৯ এএম, ১৭ মে ২০২৫ শনিবার
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম ও সম্পাদক আহাদ
নিউইয়র্কের ব্রঙ্কসের ঐতিহ্যবাহী প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক, ইনকের নির্বাচনে একমাত্র প্যানেল হিসেবে শামীম-অলি পরিষদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ফলে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা ছাড়াই গঠিত হবে নতুন কমিটি।
০৩:৪৭ এএম, ১৭ মে ২০২৫ শনিবার
আ.লীগের ক্ষোভ ও বিএনপির মিষ্টি বিতরন
বাংলাদেশ সরকার আওয়ামী লীগের সব ধরণের কর্মকা- নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগ নেতাদের বিচার না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সহযোগি অঙ্গ সংগঠনের সদস্যরা ১০ মে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নিউইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভারসিটিতে। বিএনপির নেতা গিয়াস আহমেদ এবং এনসিপির সদস্যরা এখানে এসে মিষ্টি বিতরণ করেন।
০৩:৪৫ এএম, ১৭ মে ২০২৫ শনিবার
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা























