নির্বাচন ফেব্রুয়ারিতেই, বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, এবং যারা নির্বাচন বয়কটের পথে হাঁটবে, তারা জাতীয় রাজনীতি থেকে ছিটকে পড়বে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "নির্বাচন নিয়ে যারা বলছেন, দাবি পূরণ না হলে, সংস্কার না হলে, বিচার না হলে নির্বাচন হবে না— এসব হচ্ছে মাঠের বক্তব্য। বাস্তবতা হলো, নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারিতেই হবে।"
সালাহউদ্দিন দাবি করেন, নির্বাচনের পরিবেশ ইতোমধ্যে তৈরি হয়েছে এবং জাতির সামনে এখন আর বিকল্প কোনো পথ নেই। "প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ভাষণে জানিয়েছেন, যেসব সংস্কার প্রস্তাবে জাতীয় ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়নে পরবর্তী সংসদ পদক্ষেপ নেবে। আমরাও সেই প্রতিশ্রুতি দিয়েছি, আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব।"
তিনি বলেন, "নির্বাচন নিয়ে সংশয় তৈরির চেষ্টা চলছে। কেউ চাইছে নির্বাচন বিলম্ব হোক, কেউ চাইছে অনিশ্চয়তা তৈরি হোক— কিন্তু জাতি এখন এসব প্রচেষ্টাকে চিহ্নিত করতে শিখেছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।"
সালাহউদ্দিন আরও বলেন, জনগণের দীর্ঘ আন্দোলনের মাধ্যমে অর্জিত সবচেয়ে বড় অধিকার হলো ভোটাধিকার, এবং সেই অধিকার এখন ফিরিয়ে দেওয়া হয়েছে। যারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, তাদের জনগণই প্রত্যাখ্যান করবে বলে তিনি মনে করেন।
বিএনপির নির্বাচনপন্থী অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, "আমরা ইতোমধ্যে দলের নির্বাচনী কৌশল নির্ধারণ করেছি। আমরা তাদের সঙ্গেই জোট করব, যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে ছিল। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে চাই আমরা।"
এ সময় তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা একেবারে নাকচ করে দেন। বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের নির্বাচনী জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।"
সালাহউদ্দিন আহমদ বলেন, "যারা সরাসরি বা পরোক্ষভাবে নির্বাচন বয়কটের চেষ্টা করবে, তারা ভবিষ্যতে রাজনীতিতে জায়গা হারাবে। জনগণ এমন কোনো শক্তিকে আর গ্রহণ করবে না, যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়ায়।"
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
