ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পুলিশের ক্ষমতা সংকোচিত করে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। ১ হাজার সদস্যের ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করায় রাজধানীর সাড়ে ৭ লাখ বাসিন্দা তাদের ক্ষোভের কথা জানান। হোয়াইট হাউসের কাছে তারা জড়ো হয়ে ট্রাম্পকে দুয়োধ্বনি দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘জরুরি অবস্থা’ ঘোষণার পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘স্থানীয় সরকার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।’ তিনি বলেন, এখানকার অপরাধের হার ফেডারেল কার্যক্রমের জন্য ‘অসহনীয় ঝুঁকি’ তৈরি করছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘কুখ্যাত গ্যাং, মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের হাত থেকে রাজধানীকে বাঁচাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
কংগ্রেস ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ার ভূমি নিয়ে ওয়াশিংটন ডিসি যখন ১৮১০ সালে প্রতিষ্ঠা করে, তখন থেকেই এখানকার বাসিন্দাদের অধিকার নিয়ে বিতর্ক চলছে। শহরটি কখনোই পূর্ণ রাজ্যের মর্যাদা পায়নি এবং সরাসরি ফেডারেল সরকারের অধীনে থাকে।
নাগরিক অধিকার নেতা রেভারেন্ড আল শার্পটন বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ ‘ন্যায়বিচার ও নাগরিক অধিকারের ওপর চূড়ান্ত আঘাত’। তার মতে, ট্রাম্প শুধুমাত্র নিজের সুবিধার জন্য এই কাজটি করেছেন। জেফ্রি এপস্টেইন বিতর্ক থেকে মানুষের মনোযোগ সরাতেই এমন পদক্ষেপ নিলেন ট্রাম্প।
অন্যদিকে, ওয়াশিংটনেরর মেয়র মুরিয়েল বাউজার বলেন, ন্যাশনাল গার্ড মোতায়েন করা ‘অস্বস্তিকর’ হলেও এমন ঘটনা আগে ঘটেনি তা নয়। তিনি বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের গণতন্ত্রের অধিকার কতটা দুর্বল, তা আমরা জানি। এই কারণেই আমি এবং আমার আগে অনেকেই পূর্ণ রাজ্যের মর্যাদার জন্য লড়াই করেছি।’
আমারি জ্যাক নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, এই ঘটনাটি ওয়াশিংটনের ক্ষমতা দখলের ‘প্রথম ধাপ। ওয়াশিংটনে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা মানুষ হিসেবে আমাদের নিজেদের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকা উচিত। কোনো একজন প্রেসিডেন্ট এসে আমাদের শহর শাসন করবে, এটা মেনে নেওয়া যায় না।’
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
