‘গ্রেটার ইসরাইল’ আধ্যাত্মিক মিশনে নেতানিয়াহু
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫
‘গ্রেটার ইসরাইল’ প্রতিষ্ঠার ঐতিহাসিক আধ্যাত্মিক মিশনে নেমেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার পর এবার অন্য আরব দেশ যেমন সিরিয়া, জর্ডান ও মিসরের সীমান্ত অঞ্চলগুলো ইসরাইলের সঙ্গে যুক্ত করতে চাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার ইসরাইলি গণমাধ্যম আই২৪ নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান নেতানিয়াহু। বলেন, তিনি ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন। খবর মিডল ইস্ট আই।
নেতানিয়াহুর সাক্ষাৎকার নিয়েছিলেন ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ডানপন্থি সদস্য শ্যারন গাল। সাক্ষাৎকারের সময় নেতানিয়াহুকে তিনি একটি তাবিজ উপহার দেন। তাবিজটিতে ‘প্রতিশ্রুত ভূমির মানচিত্র’ তথা বৃহত্তর ইসরাইলের মানচিত্র ছিল বলেও উলেখ করেন গাল। বৃহত্তর ইসরাইল ‘দর্শনের’ প্রতি তিনি কোনো সংযোগ অনুভব করেন কি-না জানতে চাওয়া হলে নেতানিয়াহু উত্তর দেন, ‘অনেক বেশি।’
বৃহত্তর ইসরাইল বলতে, ১৯৬৭ সালের জুনের ৬ দিনের যুদ্ধের পর ইসরাইল ও দেশটির সদ্য দখল করা এলাকাপূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমিকে বোঝাতে ব্যবহৃত হয়।
নেতানিয়াহুর লিকুদ পার্টির অগ্রদূত জে’ইভ জাবোতিনস্কিসহ শুরুর দিকের নেতৃস্থানীয় জায়নবাদীদের কেউ কেউ বর্তমান ইসরাইল, গাজা, পশ্চিম তীর এবং বর্তমান জর্ডানকে বোঝাতেও এই শব্দটি ব্যবহার করতেন। গাল নেতানিয়াহুকে প্রশ্ন করেন যে, তিনি ইহুদি জনগণের পক্ষ থেকে কোনো মিশনে আছেন বলে মনে করেন কি-না?
এরপরই তিনি বৃহত্তর ইসরাইল নিয়ে প্রশ্নটি করেন। নেতানিয়াহু উত্তরে বলেন, তিনি ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে এক মিশনে আছেন, বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে এবং আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে।’ সাক্ষাৎকারটি প্রকাশের পর নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন মুজাহিদীন আন্দোলন।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানিয়েছেন ‘মিসর, সিরিয়া, জর্ডান এবং লেবাননকে হুমকির মুখে ফেলেছে, যা জাতিগুলোর প্রতি পূর্বপরিকল্পিত আক্রমণাÍক অভিপ্রায়ের স্পষ্ট ইঙ্গিত। এই বিবৃতিগুলো আরব রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং আরব জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রাসন। অতএব, আমরা এই অপরাধমূলক ইহুদিবাদী উদ্দেশ্য এবং পরিকল্পনার বিরুদ্ধে স্পষ্ট আরব অবস্থান গ্রহণের আহ্বান জানাই’।
নেতানিয়াহুর এমন বক্তব্যের মাঝেই ইসরাইলি সেনাবাহিনীপ্রধান ইয়াল জামির গাজায় ‘ইসরাইলি সেনাবাহিনীর অপারেশনাল পরিকল্পনার মূল কাঠামো’-তে স্বাক্ষর করেছেন। এক সপ্তাহ আগে এ বিষয়ে মতবিরোধ থাকলেও অবশেষে এ বিষয়ে রাজি হয়েছেন তিনি।
সামরিক বিবৃতিতে তিনি ‘আসন্ন মিশনের আগে দক্ষতা প্রশিক্ষণ পরিচালনা, রিজার্ভ নিয়োগের জন্য সৈন্য প্রস্তুতি এবং সামগ্রিক প্রস্তুতি বৃদ্ধির গুরত্বের ওপর জোর দিয়েছেন।’ এদিকে গাজা শহর দখলের ইসরাইলের পরিকল্পনা নিয়ে জাতিসংঘ, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং কানাডার মতো পশ্চিমা দেশগুলোসহ ব্যাপক আন্তর্জাতিক উদ্বেগের সৃষ্টি করেছে।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর সাবেক উপদেষ্টা জাভিয়ের আবু ঈদ পশ্চিমা দেশগুলোকে নেতানিয়াহুকে তাদের আকাশসীমা ব্যবহার থেকে নিষিদ্ধ করা উচিত। নেতানিয়াহুর সামগ্রিক কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডও। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বলেছেন, ‘আমি মনে করি, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণরূপে ভয়াবহ। আমার মনে হয় নেতানিয়াহু চরমভাবে ভুল পথে চলে গিয়েছেন।’
বিশ্বজুড়ে নিন্দার মাঝেই অবরুদ্ধ গাজায় বর্বরচিত হামলা চালাচ্ছে ইসরাইল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ২১ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ১২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৩৭ জন আহত হয়েছেন। এছাড়াও তিন শিশুসহ কমপক্ষে আটজন অনাহারে মারা গেছেন। ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৬১,৭২২ জন নিহত এবং ১,৫৪,৫২৫ জন আহত হয়েছেন।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
