৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে: শাহজাহান ওমর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) ব্যারিস্টার মুহম্মদ শাহজাহান ওমর বীরউত্তম বলেছেন, এবারের নির্বাচনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই, এবারের নির্বাচন কঠিন থেকে কঠিনতর হবে। ৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে।
রোববার সকাল ১০টায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে কাঁঠালিয়া বাইপাস মোড়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান ওমর বলেন, নির্বাচন দুই প্রকার- এক. অন্তর্ভুক্তিমূলক (সব দল মিলে করা), দুই. প্রতিযোগিতামূলক। এখানে যেহেতু বড় কয়েকটি দল নেই, এখানে যদি আমরা ৬০/৭০/৮০ ভাগ ভোট না দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমাদের নেত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অনেক শত্রু আছে, তারা চায় না তিনি প্রধানমন্ত্রিত্ব করুন। যদি আমরা ভোট ৬০ পারসেন্টের ওপরে দেখাতে না পারি তখন তারা প্রধানমন্ত্রীকে বলবেন- এ ভোট হয় নাই। এ ভোট গ্রহণযোগ্য নয়। এ অজুহাতে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক, ভিসা, গার্মেন্টসসহ বিভিন্ন স্যাংশন দিতে থাকবে। এজন্যই আমাদের ৬০/৭০//৮০ ভাগ ভোটার হাজির করাতে হবে এবং বিপুল ভোটে নৌকাকে জেতাতে হবে।
কাঁঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মঞ্জুরুল কবির পারভেজ জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোকন সিকদার, ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি সাদিয়া জাহান সাথী ও কাজল বেগম।
এ পথসভায় আরও উপস্থিত ছিলেন- শাহজাহান ওমরের ছোটভাই আমেরিকা প্রবাসী ডা. মো. শাহ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদুউজ্জআমান বদু সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জমাদ্দার, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস, কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, সাবেক সাধারণ সম্পাদক মো. তরুণ সিকদার, জেলা পরিষদ সদস্য এসএম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আজাদুল ইসলাম জমাদ্দার, সাবেক জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার, লায়ন এমএ খালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিসান সিকদার, সাধারণ সম্পাদক মো. মাসুদ খান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী একান্ত সহকারী সচিব মো. আতিকুর রহমান রুবেল, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দীন বাচ্চু সিকদার, সদ্য বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুল জলিল মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া, মো. মোস্তাফিজুর রহমান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. হাছিব ভুট্টো, যুবদল নেতা মো. বশির হাওলাদার প্রমুখ।
রোববার দিনব্যাপী নির্বাচনি গণসংযোগ উপলক্ষে কাঁঠালিয়া উপজেলার জয়খালী বাজার, চিংড়াখালী মিয়াজী দরবার শরীফ, হেলাবুনিয়া, বটতলা বাজার, কৈখালী বাজার, তারাবুনিয়া বাজার ও বানাই বাজারসহ বেশ কয়েকটি স্থানে পথসভা করেন শাহজাহান ওমর। এসব পথসভায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিরা সভাপতিত্ব করেন। পথসভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও শাহজাহান ওমরের অনুসারী বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকশ নারী-পুরুষ প্রচারণায় অংশ নেন।
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৮৮৮।
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
