৩ ঘণ্টায় আ. লীগের দেড় কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থানীয় নেতাকর্মীরা।
এর পর নোয়াখালী-৫ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উদ্বোধনের পর থেকে দুপুর ১টা পর্যন্ত ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে তিন শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির বিভিন্ন নেতা।
এর আগে কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। পরে দলীয় প্রধানের পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। এর পর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের জন্য উন্মুক্ত করা হয়।
দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন আসন থেকে ৩০১টি মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। এদের মধ্যে চাঁদপুর-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মৌলভীবাজার-২ আসনে সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, নরসিংদী-২ আসনে সাবেক কার্যনির্বাহী রিয়াজুল কবির কাওছার, নেত্রকোনা-৪ আসনে সাজ্জাদুল হাসান, সুনামগঞ্জ-৩ আসনে আজিজুল সামাদ ডন, নেত্রকোনা-২ আসনে আরিফ খান জয়, টাঙ্গাইল-৬ আহসান খান টুটুল, কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান আওলাদ, শরীয়তপুর-৩ আসেন বাহাদুপর বেপারী, শরীয়তপুর-১ আসনে আব্দুল আলীম বেপারী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, কুমিল্লা-৭ আসনে ডা. প্রাণ গোপাল দত্ত, জয়পুরহাট সদর-১ আসনে অ্যাডভোকোট শামসুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনে গোলাম মাফুজ চৌধুরী ও পিরোজপুর-১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম প্রমুখ।
শনিবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিভাগে ৮১টি, চট্টগ্রাম বিভাগে ৫১, সিলেট বিভাগে ১৭, ময়মনসিংহ বিভাগে ২৬, বরিশাল বিভাগে ১৭ খুলনা বিভাগে ৩৯, রংপর বিভাগে ২৬ ও রাজশাহী বিভাগে ৪৪টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
আজ থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।
এদিকে প্রতিটি মনোনয়ন ফরম ৫০ হাজার টাকায় বিক্রি করছে ক্ষমতাসীন দলটি। সেই হিসাবে দুপুর ১টা পর্যন্ত ৩০১টি ফরম থেকে দেড় কোটি টাকা আয় হয়েছে দলটির।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
