৩০০ আসন আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩
ঢাকা অফিস
আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে বৈঠকে ৩০০ আসনেই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানা গেছে। তবে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কোন বিন্যাসে নির্বাচন করবে তা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে জাতীয় পার্টি যে আলাদাভাবে নির্বাচন করবে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। জাতীয় পার্টির মধ্যে এখন পর্যন্ত ঐক্যমত্য তৈরি হয়নি। ঐক্যমত না হলে যদি শেষ পর্যন্ত জাতীয় পার্টি বিভক্ত হয়ে যায় তাহলে রওশন এরশাদপন্থিরা মহাজোটে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আর যদি জাতীয় পার্টি শেষ পর্যন্ত অভিন্ন অবস্থানে আসে এবং একমত হয় সেক্ষেত্রে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি পৃথক অবস্থান থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবে। তবে ১৪ দল আওয়ামী লীগের সঙ্গে মিলে মিশে নির্বাচন করবে। ১৪ দলের শরিকদের জন্য আওয়ামী লীগ কত আসন দেবে তার নিশ্চিত নয়। যদিও আওয়ামী লীগ ৩০০ আসনে মনোনয়ন ফরম বিক্রি করেছে এবং আওয়ামী লীগ ৩০০ আসনেই প্রার্থী চূড়ান্ত করবে।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর ১৪ দলের শরিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে নির্ধারিত হবে ১৪ দলের জন্য আওয়ামী লীগ কয়টি আসন ছেড়ে দিবে এবং কারা কারা নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হবে। তবে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে আওয়ামী লীগের ৩০০ আসনে মনোনয়ন চূড়ান্ত এবং এটি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রয়েছে। সংসদীয় বোর্ডের সভা একটি আনুষ্ঠানিকতা মাত্র। তবে কোন কোন নেতা বলছেন, প্রাথমিক তালিকা চূড়ান্ত হলেও সংসদীয় বোর্ডের সভায় সবার মতামত নেওয়ার রীতি আছে এবং শেখ হাসিনা অন্যের মতামতকে শ্রদ্ধা করেন। এই মতামতের ভিত্তিতে কয়েকটি আসনে পরিবর্তন হতেও পারে। বিশেষ করে মনোনয়ন বোর্ডের সদস্যরা কোন কোন ব্যক্তির ব্যাপারে আপত্তি বা কারও জন্য যথেষ্ট সুপারিশ করতে পারেন। সবকিছু নির্ভর করছে সংসদীয় বোর্ডের সভায় আওয়ামী লীগের সভাপতিকে যুক্তি দিয়ে একজন প্রার্থীর পক্ষে কে কতটুকু বক্তব্য উপস্থাপন করতে পারেন তার ওপর।
তবে যে ৩০০ আসনে মনোনয়ন চূড়ান্ত হয়েছে সেখানে আওয়ামী লীগের অন্তত ১২৫ থেকে ১২৭ জন পুরনো সংসদ সদস্য রয়েছেন। যারা গত নির্বাচনে আওয়ামী লীগের টিকেট পেয়েছেন। বাকিদের ক্ষেত্রে নতুন মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সবাই যে একেবারে নতুন এমনটি নয়। ২০১৪ সালে মনোনয়ন পেয়েছিলেন ’১৮ সালে পাননি এমন প্রার্থীর সংখ্যাও রয়েছে অন্তত ২৫ থেকে ৩০ জন। শতাধিক সম্পূর্ণ নতুন প্রার্থী দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিভিন্ন সূত্রগুলো বলছে যে, আওয়ামী লীগ তার মনোনয়নের ক্ষেত্রে তিনটি ক্যাটাগরি নির্ধারণ করেছে। একটি ক্যাটাগরি হলো যারা আগামী নির্বাচনে যেকোনো পরিস্থিতিতে জয়ী হবেন, যাদেরকে নিয়ে কোনো আলোচনা এবং বিতর্ক নেই। এরকম ৯৩ জন ইতোমধ্যে সবুজ সংকেত পেয়েছেন। সেই ৯৩ জন ইতোমধ্যে তাদের নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা শুরু করেছেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ছাড়াও এই তালিকায় রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়ামের সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের আরেকজন প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
২০০৮ এবং ’১৪ সালে নির্বাচনের প্রার্থী হয়েছিলেন কিন্তু ’১৮ তে প্রার্থী হতে পারেননি এমন ব্যক্তিদের মধ্য বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা আওয়ামী লীগের রয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, বাহাউদ্দিন নাছিম আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে যাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত বলে একাধিক সূত্র জানিয়েছে।
সম্পূর্ণ নতুন প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে যারা সবুজ সংকেত পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন জামালপুর-৫ আসনের আবুল কালাম আজাদ, ফরিদপুরের একটি আসনে কাজী দীন মোহাম্মদ যিনি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এরকম বেশ কয়েকজন সম্পূর্ণ নতুন প্রার্থীকে আগামী নির্বাচনের জন্য ইতোমধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, শনিবার সর্বোচ্চ রোববার নাগাদ আওয়ামী লীগ তাদের চূড়ান্ত প্রার্থী প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে।
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
